Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
১ কোটি ব্যারেল জ্বালানি তেল সরবরাহ কর্তনের ঐতিহাসিক ঘোষণা দিল ওপেক প্লাস

অর্থনীতি

টিবিএস ডেস্ক
10 April, 2020, 02:20 pm
Last modified: 10 April, 2020, 02:30 pm

Related News

  • ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • হরমুজ প্রণালি বন্ধে রপ্তানি সংকট, মার্চে ওপেক জোটের তেল উৎপাদনে ব্যাপক পতন
  • ইরান যুদ্ধে জ্বালানি তেল বাজারে অস্থিরতা, উৎপাদন বাড়ানোর আকস্মিক নিতে পারে ওপেক প্লাস
  • রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ স্বর্ণ ও রুপার বাজারে বড় দরপতন; কিন্তু কেন?
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে

১ কোটি ব্যারেল জ্বালানি তেল সরবরাহ কর্তনের ঐতিহাসিক ঘোষণা দিল ওপেক প্লাস

করোনাভাইরাসের বিশ্ব মহামারির জেরে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক ৩ কোটি ব্যারেল কমেছে। এই অবস্থায় ওপেক প্লাস আন্তর্জাতিক বাজারে মোট দৈনিক সরবরাহের ১০ শতাংশ কমানোর ঘোষণা দিল।
টিবিএস ডেস্ক
10 April, 2020, 02:20 pm
Last modified: 10 April, 2020, 02:30 pm
ছবি: রয়টার্স

তেলের সরবরাহ কমালে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে, যুক্তরাষ্ট্রের এমন কড়া হুঁশিয়ারির পরেও সরবরাহ কর্তনে সম্মত হয়েছে ওপেক প্লাস জোট। গতকাল বৃহস্পতিবার সৌদি আরব এবং রাশিয়ার নেতৃত্বাধীন তেল উৎপাদক দেশগুলোর জোটটি এই ঘোষণা দেয়।

এর আওতায় জোট সদস্যরা বিশ্ব বাজারে তাদের মোট সরবরাহের এক পঞ্চমাংশ কমাবে। 

এসময় দেওয়া এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শীর্ষ জোট বহির্ভূত জ্বালানি তেল উৎপাদক দেশগুলোও নিজেদের সরবরাহ কর্তন করে- আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর উত্থানে সহায়ক ভূমিকা রাখবে, এমন আশা প্রকাশ করা হয়। খবর রয়টার্সের

তবে ওপেক প্লাস জানিয়েছে, সরবরাহ কর্তনের আওতা বৃদ্ধির বিষয়টি মেক্সিকোর সমর্থনের ওপর অনেকাংশে নির্ভর করছে। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশটি ২০১৬ সালের তথ্যানুসারে বিশ্বের ১৭তম অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদক। 

এর আগে মেক্সিকো ওপেকের সরবরাহ কর্তনের পরিকল্পনায় যোগ দিতে দ্বিধা প্রকাশ করে। তবে আজ শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে ওপেক প্লাস জোটের জ্বালানি মন্ত্রীরা একটি ঐক্যবধ্য অবস্থান তৈরির জোর প্রচেষ্টা চালাবেন। 

ওপেক প্লাস দেশগুলো মোট ১০ মিলিয়ন বা ১ কোটি ব্যারেল সরবরাহ কমানোর উদ্যোগ নিচ্ছে। এটি বিশ্বের মোট দৈনিক সরবরাহের ১০ শতাংশ। এছাড়াও, মেক্সিকো সহ জোট বহির্ভূত কিছু জ্বালানি উৎপাদক দেশ আরও ৫০ লাখ ব্যারেল সরবরাহ কর্তন করে- তেলের দরপতন বন্ধে সহায়তা করবে, বলে আশা করা হচ্ছে। 

করোনাভাইরাসের বিশ্ব মহামারির জেরে বিগত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় মূল্য সংকোচন লক্ষ্য করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। অর্থনৈতিক কর্মকাণ্ড, যানবাহন চলাচল এবং বৃহৎ শিল্পাঞ্চল লকডাউনের আওতায় পড়ায় জ্বালানির বৈশ্বিক চাহিদা দৈনিক ৩ কোটি ব্যারেল কমেছে। বিশ্ববাজারে এখন যা সরবরাহ আছে এটি তার ৩০ শতাংশ। তাই দেড় কোটি ব্যারেল সরবরাহ কর্তনের পরেও বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ার কোনো শঙ্কা নেই। 
  
Related Topics

টপ নিউজ

অপরিশোধিত জ্বালানি তেল / বিশ্ব বাজার / ওপেক প্লাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • হরমুজ প্রণালি বন্ধে রপ্তানি সংকট, মার্চে ওপেক জোটের তেল উৎপাদনে ব্যাপক পতন
  • ইরান যুদ্ধে জ্বালানি তেল বাজারে অস্থিরতা, উৎপাদন বাড়ানোর আকস্মিক নিতে পারে ওপেক প্লাস
  • রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ স্বর্ণ ও রুপার বাজারে বড় দরপতন; কিন্তু কেন?
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net