Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
১৫০টি কাস্টমস স্টেশন বন্ধ করার কথা ভাবছে এনবিআর  

অর্থনীতি

রিয়াদ হোসেন & জসীম উদ্দীন
14 October, 2021, 10:00 am
Last modified: 14 October, 2021, 01:34 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?

১৫০টি কাস্টমস স্টেশন বন্ধ করার কথা ভাবছে এনবিআর  

বাদবাকি যে ৩০টির মত স্টেশনের কার্যক্রম চলমান রয়েছে, সেগুলোর অবকাঠামোসহ অন্যান্য সুবিধা বাড়িয়ে আরো কার্যকর করতে চায় সংস্থাটি।
রিয়াদ হোসেন & জসীম উদ্দীন
14 October, 2021, 10:00 am
Last modified: 14 October, 2021, 01:34 pm

আমদানি-রপ্তানি কার্যক্রম চলে না, কিংবা অবকাঠামো দুর্বল– এমন প্রায় ১৫০টি ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসি স্টেশন) বন্ধ করে দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাদবাকী যে ৩০টির মত স্টেশন চলমান রয়েছে, সেগুলোর অবকাঠামোসহ অন্যান্য সুবিধা বাড়িয়ে সেগুলোকে আরো কার্যকর করতে চায় সংস্থাটি। 

এ লক্ষ্যে বুধবার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সভা করেছে এনবিআর, যাতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

সভা সূত্র জানিয়েছে, এটি এখনো চূড়ান্ত করেনি এনবিআর। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অন্যান্যদের সঙ্গে আলোচনার পর তা চূড়ান্ত করা হবে। 

সূত্র জানিয়েছে, সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ছাড়াও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)সহ আমদানি-রপ্তানিকারক অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সভা শেষে এফবিসিসিআিই'র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যেসব এলসি স্টেশন কার্যকর নয়, সেগুলো বন্ধ করে দেওয়ার বিষয়ে আমাদের কোন আপত্তি নেই। আমরা এনবিআরকে তা জানিয়েছি"। 

তবে সভায় যেসব স্টেশন রাখা হবে, সেগুলোর আবকাঠামোসহ  অন্যান্য সুযোগ সুবিধা যাতে নিশ্চিত করা হয়, সে অনুরোধ জানানো হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। সূত্র জানায়, এ বিষয়ে এনবিআরও ইতিবাচক মতামত দিয়েছে। 

এনবিআর সূত্র জানায়, বিভিন্ন সময় দেশের বিভিন্ন এলাকার ল্যান্ড কাস্টমস স্টেশন হিসেবে স্বীকৃতি পায় সরকারের কাছ থেকে। স্বাধীনতার আগে এমনকি কিছু কিছু স্টেশন ব্রিটিশ আমল থেকেও চালু হয়ে আসছে। বর্তমানে কাগজে কলমে এমন এলসি স্টেশনের সংখ্যা ১৮৪টি।   

কিন্তু এসব স্টেশন দিয়ে তেমন আমদানি-রপ্তানি হতো না। এর মধ্যে কোন কোন স্টেশনে আমদানি-রপ্তানি তো নেই ই, এমনকি কোন রাস্তাঘাট কিংবা অবকাঠামোও নেই। বর্তমানে দেশে ৩০টির মতো এলসি স্টেশনে মোটামুটি আমদানি-রপ্তানি হয়। এর মধ্যে হাতেগোনা কয়েকটি বাদে বাকী এলসি স্টেশনগুলোর অবকাঠামোসহ আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত অন্যান্য সুবিধায় যথেষ্ট ঘাটতি রয়েছে।  

আর বাকী বিপুল সংখ্যক স্টেশনে গত কয়েক দশক ধরেই কোন কার্যক্রম নেই।  

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বর্তমানে ৩০টির মতো এলসি স্টেশন ফাংশনাল। বাকীগুলোর মধ্যে অনেকগুলোতে গত ৩০-৪০ বছর ধরে কোন কার্যক্রম নেই"।

"তবে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে"।  

সভায় উপস্থিত বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর নতুন দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান বলেন, "যেসব এলসি স্টেশন ফাংশনাল নয়, সেগুলো বন্ধ করা নিয়ে আমাদের কোন আপত্তি নেই। তবে বর্তমানে যেসব স্টেশন চালু রয়েছে, সেগুলোর সুবিধা বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী যাতে পণ্য ও কাঁচামাল আমদানি করা যায়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছি"।  

তিনি বলেন, "বর্তমানে এলসি স্টেশনের মধ্যে কেবল বেনাপোল বন্দর দিয়ে ইয়ার্ন আমদানি করা যায়। এর ফলে ওই এলসি স্টেশনের উপর অনেক চাপ পড়ে যায়। এর বাইরে ভোমরা, দর্শনা দিয়ে ইয়ার্ন আমদানির সুযোগ দেওয়া ও এসব স্টেশনের অবকাঠামোসহ অন্যান্য সুবিধা বাড়ানো দরকার"।   

বর্তমানে দেশে আমদানি-রপ্তানির ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয় যশোরের বেনাপোল বন্দর। এর বাইরে দর্শনা, তামাবিল, সোনা মসজিদ, হিলি, বুড়িমারি, জকিগঞ্জ, আখাউড়াসহ আরো কিছু স্টেশন রয়েছে।   

 
 

Related Topics

টপ নিউজ

কাস্টমস / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net