Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সিএসআর খাতে গেল বছর ব্যাংকগুলোর ব্যয় প্রায় ১ হাজার কোটি টাকা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 March, 2021, 11:30 am
Last modified: 25 March, 2021, 11:34 am

Related News

  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে বিতর্ক
  • চলতি বছরের প্রথমার্ধে সিএসআরে ব্যাংকের ব্যয় কমেছে ১৫৯ কোটি টাকা
  • শিক্ষায় ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমলেও বেড়েছে স্বাস্থ্য ও পরিবেশ খাতে
  • শিক্ষায় ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে, বেড়েছে স্বাস্থ্য ও পরিবেশখাতে

সিএসআর খাতে গেল বছর ব্যাংকগুলোর ব্যয় প্রায় ১ হাজার কোটি টাকা 

সিএসআর কার্যক্রমে ব্যাংকগুলো যে ব্যয় করে তার প্রায় সিংহভাগই ( ৯৭%) করে বেসরকারি ব্যাংক। সরকারি ব্যাংকগুলোর অংশগ্রহণ এক শতাংশেরও কম। আর বিদেশি ব্যাংকগুলোর ২ শতাংশের কিছু বেশি।
টিবিএস রিপোর্ট
25 March, 2021, 11:30 am
Last modified: 25 March, 2021, 11:34 am
ছবি-মুমিত এম/টিবিএস

করোনার মত দুর্যোগে আর্তমানবতার পাশে থাকাসহ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিএসআর কার্যক্রমে গেল বছর ব্যাংকগুলো ৯৬৭ কোটি টাকা ব্যয় করেছে।  

তবে গেল বছরের প্রথম ছয় মাসের তুলনায় শেষ ছয় মাসে ব্যয় কমেছে। জানুয়ারি-জুন সময়ে ৫১৭ কোটি টাকা ব্যয় হলেও জুলাই-ডিসেম্বর সময়ে ব্যয় হয়েছে ৪৫০ কোটি টাকা। 

২০২০ সালে ব্যাংকগুলো সবচেয়ে বেশি ব্যয় করেছে দুর্যোগ মোকাবেলায়। করোনার পাশাপাশি বন্যায় স্বল্প আয়ের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পাশে দাঁড়িয়েছিল ব্যাংকগুলো। দুর্যোগ মোকাবেলা ও স্বাস্থ্যখাতে গেল বছর ব্যাংকগুলোর ব্যয় হয়েছে প্রায় ৫৮১ কোটি টাকা। 

এছাড়াও সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে গেল বছর ব্যাংকগুলো শিক্ষাখাতে একশ কোটি টাকার বেশি ব্যয় করেছে। এর বাইরে পরিবেশ সুরক্ষা, সংস্কৃতি, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য খাতে ব্যয় করেছে ২৮২ কোটি টাকা। 

বুধবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রমে নিয়ে ষান্মাসিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। 

এতে দেখা যায়, সিএসআর কার্যক্রমে ব্যাংকগুলো যে ব্যয় করে তার প্রায় সিংহভাগই ( ৯৭%) করে বেসরকারি ব্যাংক। সরকারি ব্যাংকগুলোর অংশগ্রহণ এক শতাংশেরও কম। আর বিদেশি ব্যাংকগুলোর ২ শতাংশের কিছু বেশি।  

প্রতিবেদনে দেখা যায়, গেল বছর নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএসআর খাতে ১৯ কোটি টাকা ব্যয় করেছে। 

সিএসআর কার্যক্রমের উদ্দেশ্য প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত কার্যক্রমের ফলে উদ্ভুত নানা পরিবেশগত বিরূপ প্রভাব দূর করা ও সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে বিদ্যমান ক্ষোভ, অসমতা ও দারিদ্র কমানো। 

ব্যাংকগুলো করপরবর্তী নিট মুনাফা হতে সিএসআর কার্যক্রমের জন্য ব্যয় করতে পারে। এক্ষেত্রে মোট  ব্যয়ের ৩০ শতাংশ শিক্ষাখাতে, ২০ শতাংশ স্বাস্থ্যখাতে, ১০ শতাংশ জলবায়ু ঝুঁকি তহবিল খাতে এবং বাকি ৪০ শতাংশ অন্যান্যখাতে। 

তবে করোনার প্রকোপ শুরু হওয়ায় গেল বছর মার্চে সিএসআর খাতে ব্যয়ের নতুন নির্দেশনা দেয়া হয়। এর মধ্যে স্বাস্থ্যখাতে ৬০ শতাংশ, শিক্ষায় ৩০ শতাংশ এবং ১০ শতাংশ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ব্যয় নির্ধারণ করে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনাই বহাল থাকবে।  

Related Topics

টপ নিউজ

সিএসআর / দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর / উন্নয়ন তহবিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • পুলিশের সন্তানদের জন্য স্কুল নির্মাণে ২০ ব্যাংকের কাছে ৫০ লাখ করে টাকা চায় বিএবি, সিএসআর নিয়ে বিতর্ক
  • চলতি বছরের প্রথমার্ধে সিএসআরে ব্যাংকের ব্যয় কমেছে ১৫৯ কোটি টাকা
  • শিক্ষায় ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমলেও বেড়েছে স্বাস্থ্য ও পরিবেশ খাতে
  • শিক্ষায় ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে, বেড়েছে স্বাস্থ্য ও পরিবেশখাতে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net