Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মহামারিতেও ঋণ ফেরত দেওয়া অব্যাহত রেখেছেন কৃষকেরা

অর্থনীতি

ফরহাদ হোসেন
19 February, 2021, 12:15 pm
Last modified: 19 February, 2021, 11:50 pm

Related News

  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

মহামারিতেও ঋণ ফেরত দেওয়া অব্যাহত রেখেছেন কৃষকেরা

কোভিডের কারণে উৎপাদন ও সেবাখাত ব্যাহত হলেও কৃষিখাতের উৎপাদন পর্যায়ে তার প্রভাব কম থাকায় ঋণের চাহিদা কমেনি। গেল বছরের অক্টোবর থেকে আমন মৌসুম চলছে, তারই প্রভাব পড়েছে সার্বিক ঋণ বিতরণে। 
ফরহাদ হোসেন
19 February, 2021, 12:15 pm
Last modified: 19 February, 2021, 11:50 pm

গেল বছরের বন্যা ও চলমান করোনা পরস্থিতিরি মাঝেও ঋণের কিস্তি পরিশোধে কৃষকদের মাঝে অনীহা নেই। কোভিডের কারণে ২০২০ সাল জুড়ে ঋণের কিস্তি পরিশোধ না করার সুবিধা থাকলেও কৃষকরা বরং বেশি পরিমাণে পরিশোধ করেছেন। 

চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি এই সাত মাসে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় কৃষকরা আড়াই হাজার কোটি টাকা বেশি ঋণ পরিশোধ করেছেন, যার পরিমাণ ১৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।  

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত 'এগ্রিকালচারাল এন্ড নন-ফার্ম রুরাল ক্রেডিট' বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে। 

সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় উৎপাদন ব্যহত হওয়ায় গেল বছর কৃষকরা আমন মৌসুমের ধানের দাম ভালো পেয়েছেন। এর প্রভাব পড়েছে ঋণ পরিশোধেও।

এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস এন্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কৃষকের হাতে টাকা থাকায় তারা ঋণ পরিশোধ করে দিয়েছেন। 

এদিকে জুলাই-জানুয়ারি এই সাত মাসে কৃষি ঋণ বিতরণের পরিমাণও বেড়েছে। কোভিডের কারণে উৎপাদন ও সেবাখাত ব্যাহত হলেও কৃষিখাতের উৎপাদন পর্যায়ে তার প্রভাব কম থাকায় ঋণের চাহিদা কমেনি।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, সাধারণত ফসল কাটার সময়ে এবং এর আগ দিয়ে কৃষকের ঋণ চাহিদা থাকে। গেল বছরের অক্টোবর থেকে আমন মৌসুম চলছে, তারই প্রভাব পড়েছে সার্বিক ঋণ বিতরণে। 

সাত মাসে ঋণ বিতরণ ও আদায় বাড়লেও জানুয়ারি মাসে গেল বছরের জানুয়ারির তুলনায় আদায় ও বিতরণ কমেছে।  

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, আমান মৌসুম শেষের দিকে থাকায় জানুয়ারিতে ঋণের চাহিদা কমে এসেছে। অন্যদিকে কৃষকের হাতেও নগদ টাকা কম তাই আদায়ও কমেছে। 

আগামী এপ্রিল থেকে বোরো মৌসুম ‍শুরু হবে। এই মৌসুমকে সামনে রেখে মার্চ থেকে হয়তো ঋণের চাহিদা বাড়বে বলে তার অভিমত।  

চলতি অর্থবছরের জন্য ২৬ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গেল অর্থবছর থেকে ২০ শতাংশ বেশি। 

তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষি ঋণ বিতরণে পিছিয়ে আছে ব্যাংকগুলো। অর্থবছরের সাত মাসে বিতরণ হয়েছে অর্ধেকেরও কম পরিমাণ ঋণ।   
 
Related Topics

টপ নিউজ

ঋণ / ঋণের কিস্তি পরিশোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net