Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বিলট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাংক হিসাব জব্দ করছে এনবিআর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 March, 2020, 09:25 pm
Last modified: 10 March, 2020, 09:40 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ডিজিএফআই-এর সাবেক ডিজি সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও স্ত্রী-সন্তানদের জমি জব্দের আদেশ আদালতের
  • আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

বিলট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাংক হিসাব জব্দ করছে এনবিআর

মঙ্গলবার রাজস্ব বোর্ডের ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট থেকে কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ করতে ৬১টি বাংকে চিঠি পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 March, 2020, 09:25 pm
Last modified: 10 March, 2020, 09:40 pm

৫০ কোটি ২৪ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মেসার্স বিলট্রেড ইন্জিনিয়ারিং লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার রাজস্ব বোর্ডের ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট থেকে কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ করতে ৬১টি বাংকে চিঠি পাঠানো হয়েছে। চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বিলট্রেডেরও ব্যবস্থাপনা পরিচালক।

ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনার ড.মইনুল খান জানিয়েছেন, "ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগে দুটি মামলা হয়। এর একটিতে ২৬ কোটি ৬৮ লাখ ও অন্যটিতে ২৫ কোটি ৫৬ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রথম মামলায় বিলট্রেড ২ কোটি টাকা জমা দেয়।" 

"বাকি ৫০ কোটি ২৪ লাখ টাকা জমা না দিয়ে ট্রাইবুনালে তারা আপিল করে। কিন্তু ট্রাইবুনাল তাদের এই আপিল খারিজ করে দেয়। তাই ভ্যাট আইন অনুযায়ী রাজস্ব সংক্রান্ত পাওনা আদায় করতে তাদের ব্যাংক হিসাব জব্দ করার নোটিশ দেয়া হয়েছে", বলছেন ড. মইনুল খান।

এর আগে বকেয়া আদায়ে কোম্পানিটিকে দুবার নোটিশ দেওয়া হয়। নোটিশের অনুলিপি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ-কে বিষয়টি পর্যবেক্ষণ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বিলট্রেডের নামে থাকা সব অ্যাকাউন্ট প্রাথমিকভাবে ১৫ দিন ফ্রিজ রাখার অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে বকেয়া টাকা পরিশোধ না করলে ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) লক করাসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

ব্যাংক হিসাব জব্দ / জাতীয় রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ডিজিএফআই-এর সাবেক ডিজি সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও স্ত্রী-সন্তানদের জমি জব্দের আদেশ আদালতের
  • আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net