Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
বিদেশি ক্রেতাদের কার্যাদেশ বাতিলের আশঙ্কা করছে বিজিএমইএ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
25 July, 2021, 10:35 pm
Last modified: 25 July, 2021, 10:41 pm

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 

বিদেশি ক্রেতাদের কার্যাদেশ বাতিলের আশঙ্কা করছে বিজিএমইএ 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের মধ্যে পোশাক কারখানাসমূহ বন্ধ রাখার সিদ্ধান্তে বাণিজ্যিক কর্মকর্তাসহ শ্রমিকদের অনুপস্থিতির কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত পণ্য চালান খালাস করা সম্ভব হচ্ছে না
টিবিএস রিপোর্ট 
25 July, 2021, 10:35 pm
Last modified: 25 July, 2021, 10:41 pm

ঈদুল আজহার ছুটি পরবর্তী চলমান লকডাউনে গার্মেন্টস কারখানা বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস নিতে পারছেন না গার্মেন্টস মালিকরা। এ কারণে তারা রপ্তানি আদেশ বাতিলের আশংকা করছেন। 

পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ রোববার (২৫ জুলাই) বিকেলে চট্টগ্রামস্থ পোশাক শিল্প মালিকদের ভার্চুয়াল এক জরুরি সভায় এমন আশংকার কথা জানান পোষাক শিল্প মালিকরা। 

বাংলাদেশের রপ্তানি বাণিজ্য তথা তৈরি পোশাক শিল্পকে সমূহ বিপর্যয় থেকে রক্ষার জন্য আগের মতো করে চলমান লকডাউনের মধ্যেও কারখানা চালু রাখার অনুমতি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান বিজিএমইএ নেতারা। 

বিজিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সভায় বিজিএমইএ- এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, "করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের মধ্যে পোশাক কারখানাসমূহ বন্ধ রাখার সিদ্ধান্তে বাণিজ্যিক কর্মকর্তাসহ শ্রমিকদের অনুপস্থিতির কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত পণ্য চালান খালাস করা সম্ভব হচ্ছে না। এছাড়াও, রপ্তানির জন্য অর্ধপ্রস্তুতকৃত তৈরি পোশাক ফিনিশিংসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন না করা এবং ক্রেতার প্রতিনিধি কর্তৃক পণ্যের গুণগতমান পরীক্ষা করতে না পারার কারণে নির্ধারিত লিডটাইমের মধ্যে জাহাজীকরণ করা সম্ভব হচ্ছে না। ফলে উক্ত রপ্তানি আদেশ বাতিল, স্থগিত, ডিসকাউন্টসহ এয়ার শিপমেন্ট-এর আশংকা দেখা দিয়েছে।" 

তিনি আরো বলেন, "আগামী আগষ্টের ৭ থেকে ১০ তারিখের মধ্যে জুলাই মাসের শ্রমিকদের বেতন পরিশোধে বিলম্ব হলে শ্রম অসন্তোষের আংশকা রয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ বিপুল আর্থিক ক্ষতির শিকার হয়ে রুগ্ন শিল্পে পরিণত হবে।"

সৈয়দ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় বিজিএমইএ'র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, তানভীর হাবিব, এ.এম. সফিউল করিম (খোকন), মোঃ হাসান (জ্যাকি), এম. আহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, এ.এম. চৌধুরী সেলিম, প্রাক্তন পরিচালকবৃন্দসহ পোশাক শিল্পের অনেক মালিক ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

সেখানে আরও বক্তব্য দেন,  বিজিএমইএ- এর প্রাক্তন পরিচালক মোহাম্মদ মুসা, হাসানুজ্জামান চৌধুরী, আবদুল মান্নান রানা, অঞ্জন শেখর দাশ, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী সহ বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিকবৃন্দ।

 

Related Topics

টপ নিউজ

বিজিএমইএ / কার্যাদেশ / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net