Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
টেক্সটাইল খাতে সাব-কন্ট্রাক্টিং চালুর অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

অর্থনীতি

রফিকুল ইসলাম
27 March, 2021, 09:05 am
Last modified: 27 March, 2021, 11:26 am

Related News

  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • সুতায় বোনা জীবনের গল্প
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম

টেক্সটাইল খাতে সাব-কন্ট্রাক্টিং চালুর অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

বড় কোম্পানির কাছে বিপুল পরিমাণ রপ্তানি অর্ডার থাকা এবং ছোট ও মাঝারি মানের কিছু কোম্পানির উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না বলে এ সুযোগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।   
রফিকুল ইসলাম
27 March, 2021, 09:05 am
Last modified: 27 March, 2021, 11:26 am

উৎপাদন সক্ষমতার তুলনায় অধিক রপ্তানি চাহিদা রয়েছে- স্পিনিং ও উইভিং খাতের এমন কোম্পানিগুলো অন্য কোম্পানি থেকে সাব-কন্ট্রাক্টের ভিত্তিতে পণ্য উৎপাদন করে তা নিজের উৎপাদিত পণ্য হিসেবে রপ্তানি করতে পারবে। কিছু কোম্পানির কাছে বিপুল পরিমাণ রপ্তানি অর্ডার থাকা এবং ছোট ও মাঝারি মানের কিছু কোম্পানির উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না বলে এ সুযোগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 
 
এ সিদ্ধান্তের ফলে স্পিনিং ও উইভিংখাতের যেসব মিলের কাজ নেই, তারা একদিকে কাজ পাবে, অন্যদিকে রপ্তানিও বাড়বে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সেক্রেটারি মনসুর আহমেদ।

'সাব-কন্ট্রাক্টিং সুবিধার সুযোগ দেওয়ায় এ খাতের রুগ্ন মিলগুলো বিনিয়োগ সুরক্ষা পাবে, শ্রমিকদের কর্মসংস্থানও অব্যাহত থাকবে। সাব-কন্ট্রাক্ট থেকে আয়ের অর্থে মিলগুলো তাদের ব্যাংক ঋণ পরিশোধের সুযোগ পাবে', যোগ করেন তিনি।  

টেক্সটাইল খাতের কিছু বড় কোম্পানির কাছে উৎপাদন সক্ষমতার তুলনায় বেশি রপ্তানি অর্ডার আসছে, অন্যদিকে কিছু কোম্পানি কাজের অভাবে রুগ্ন হয়ে পড়ছে- এমন তথ্য উল্লেখ করে গত জানুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। তিনি বলেন, যেসব কোম্পানির হাতে অধিক রপ্তানি চাহিদা রয়েছে, তারা সাব-কন্ট্রাক্টের ভিত্তিতে অলস পড়ে থাকা কোম্পানি থেকে পণ্য উৎপাদন করার সুযোগ পেলে রপ্তানি বাড়বে, কর্মসংস্থানও সুরক্ষিত হবে। তার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় মার্চের প্রথম সপ্তাহে এখাতে সাব-কন্ট্রাক্টিং করার অনুমতি দিয়েছে।

রপ্তানিমুখী স্পিনিং ও উইভিং মিলগুলো বন্ডেড ওয়্যারহাউজ সুবিধায় কাঁচামাল আমদানি করে। নিয়মানুযায়ী এসব কাঁচামাল অন্য কোম্পানিতে স্থানান্তর করার সুযোগ নেই। বাণিজ্য মন্ত্রণালয় সাব-কন্ট্রাক্টেও পারমিশন দেওয়ায় এখন এসব কাঁচামাল ব্যবহার করে অন্য কারখানায় পণ্য উৎপাদন করলেও তা সাব-কন্ট্রাক্ট দেওয়া কোম্পানির নিজস্ব উৎপাদিত পণ্য হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আর কন্ট্রাক্টিং মিল সাব-কন্ট্রাক্টিং মিলের উৎপাদন সক্ষমতা নিজের সক্ষমতা হিসেবে দেখাতে পারবে।   

দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় সুতা ও কাপড় সরবরাহ করে প্রচ্ছন্ন রপ্তানিকারক হিসেবে বড় ভূমিকা রাখছে টেক্সটাইল সেক্টর। এছাড়া, স্থানীয় জনগোষ্ঠীর বস্ত্র চাহিদা মেটাতেও বড় ভূমিকা রাখছে খাতটি।  
 
বিটিএমএ'র মতে, এককভাবে দেশের সবচেয়ে বড় বিনিয়োগখাত টেক্সটাইল শিল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা। দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ১৩ শতাংশ। এ খাত দেশের নিটওয়্যারের প্রায় ৯০ ভাগ ও উভেন গার্মেন্টসের প্রায় ৪০ ভাগ কাঁচামালের যোগান নিশ্চিত করে।

বিটিএমএ'র সদস্যভুক্ত কারখানার সংখ্যা ১৪৮৮টি। এর মধ্যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং মিল ৪৩৩টি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং মিল ৮০৯টি এবং ডায়িং, প্রিন্টিং, ফিনিশিং মিল রয়েছে ২৪৬টি।  
 

Related Topics

টপ নিউজ

টেক্সটাইল / সাব-কন্ট্রাক্টিং / বাণিজ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • সুতায় বোনা জীবনের গল্প
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net