Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
জিডিপি প্রবৃদ্ধি নিয়ে অনুমান নির্ভর ব্যাখ্যা দিয়েছে সিপিডি: অর্থমন্ত্রী 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 August, 2020, 09:35 pm
Last modified: 17 August, 2020, 10:16 pm

Related News

  • কালো টাকা বৈধ করার সুযোগ কর ব্যবস্থার ন্যায্যতাকে বিনষ্ট করবে: সিপিডি
  • উচ্চাভিলাষী অনুমানের ওপর ভিত্তি করে বাজেট হয়েছে, বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ: সিপিডি
  • সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে প্রস্তাবিত বাজেটের লক্ষ্যগুলো বাস্তবায়নই মূল চালেঞ্জ: সিপিডি
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

জিডিপি প্রবৃদ্ধি নিয়ে অনুমান নির্ভর ব্যাখ্যা দিয়েছে সিপিডি: অর্থমন্ত্রী 

আ হ ম মুস্তফা কামাল বলেন, সিপিডি সরকারের কাছ থেকে তথ্য নিয়ে এবং তারপর সেখানে তাদের নিজস্ব হিসাব যোগ করে। 
টিবিএস রিপোর্ট
17 August, 2020, 09:35 pm
Last modified: 17 August, 2020, 10:16 pm
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি'র জিডিপি প্রবৃদ্ধি নিয়ে দেওয়া বিশ্লেষণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, বিগত ২০১৯-২০ অর্থবছরে প্রকৃত প্রবৃদ্ধি নিয়ে দেওয়া সংস্থাটির ব্যাখ্যা; সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে করা হয়।

এর আগে গত রোববার সিপিডি বিবিএসের দেওয়া প্রাক-জিডিপি প্রবৃদ্ধির তথ্য অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে, তাদের ব্যাখ্যায় জানিয়েছিল। 

এ প্রশ্ন করা হলে অর্থমন্ত্রীর মন্তব্য ''সিপিডি শুধু পুর্বানুমানের ভিত্তিতে কথা বলে।'' তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত অর্থবছরে ৫.২৪ শতাংশ মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি বা অর্থনীতি সম্প্রসারণের অর্জনের যে তথ্য দিয়েছে- সেটাই সঠিক।'' 

এর মধ্য দিয়ে, সিপিডির ব্যাখ্যা বাস্তবতা বিবর্জিত এমন ইঙ্গিতই দেন তিনি।  

আজ সোমবার রাজস্ব সম্পর্কিত ভার্চুয়াল সভা শেষে- গণমাধ্যমের সাথে আলাপকালে আ হ ম মুস্তফা কামাল- একথা বলেন।

তিনি জানান,"বিবিএস আমাদের অর্থনৈতিক অবস্থার নানা সূচকের ভিত্তিতে তথ্য দেয়। অন্যদিকে, সিপিডি আমাদের কাছ থেকে সেসব তথ্য ধার নিয়ে- তাতে নিজস্ব হিসাব আর দৃষ্টিকোণ যোগ করে। তারা মৌলিক উৎস থেকে নিজস্ব তথ্য সংগ্রহ করে না।''   

তার মতে, দেশের অর্থনীতি যে এগিয়ে চলেছে তা গ্রাম, খাল এবং শিল্প কারখানার দৃশ্য থেকেই বোঝা যায়। মন্ত্রী মোস্তফা কামাল যোগ করে বলেছেন, করোনাভাইরাস মহামারির কারণে কিছুটা হলেও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করেছে, কিন্তু তার ফলে সামগ্রিক অর্থনীতি স্থবির হয়ে পড়েনি।

''জিডিপি নিয়ে প্রশ্ন উত্থাপনের কিছুটা সুযোগ থাকতে পারত, যদি আমরা নির্ধারিত জিডিপি লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ সম্পূর্ণ অর্জনের দাবি করতাম। কিন্তু, আমরা তা করিনি। এই ৫.২৪ শতাংশের প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই'' তিনি যোগ করেন।    

অস্থায়ী তথ্যের আলোকে বিবিএসের দেওয়া ২০১৯-২০ অর্থবছরের ৫.২৪ শতাংশ প্রাকঃপ্রবৃদ্ধির তথ্য- দেশের অর্থনৈতিক সঙ্কটের প্রকৃত বাস্তবতা তুলে ধরছে না বলে গত রোববার (১৬ আগস্ট) দাবি করেছিল সিপিডি।  

দেশে চলমান মহামারি জনিত মন্দা পরিস্থিতিতে প্রবৃদ্ধি কোনোভাবেই ২.৫ শতাংশের বেশি হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। 

এরআগে, চলতি বছরের জুন পূর্বাভাসে বিশ্বব্যাংক জুনে সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ১.৬ শতাংশে নামবে বলে জানিয়েছিল। 

এর আগে, এপ্রিলে বিশ্বব্যাংক অনুমান করেছিল যে কোভিড -১৯ সৃষ্ট ভয়াবহ মন্দার কারণে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ২ থেকে ৩ শতাংশে নেমে যেতে পারে।

  • মুল লেখা: CPD's statement on GDP growth based on guesswork: Finance minister

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল / জিডিপি প্রবৃদ্ধি / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো / সিপিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • কালো টাকা বৈধ করার সুযোগ কর ব্যবস্থার ন্যায্যতাকে বিনষ্ট করবে: সিপিডি
  • উচ্চাভিলাষী অনুমানের ওপর ভিত্তি করে বাজেট হয়েছে, বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ: সিপিডি
  • সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে প্রস্তাবিত বাজেটের লক্ষ্যগুলো বাস্তবায়নই মূল চালেঞ্জ: সিপিডি
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net