Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
চাকরিসন্ধানীদের দক্ষতা প্রশিক্ষণে অনীহা বিপদ সংকেত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 December, 2020, 06:30 pm
Last modified: 19 December, 2020, 06:30 pm

Related News

  • মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি অভিবাসী কল্যাণ নেটওয়ার্কের আহ্বান
  • সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে বাতিল হতে পারে অভিবাসীদের বসবাসের অনুমতি
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প

চাকরিসন্ধানীদের দক্ষতা প্রশিক্ষণে অনীহা বিপদ সংকেত

উচ্চ শিক্ষা গ্রহণ করা অভিবাসীদের মধ্যেই দেশে বা বিদেশে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পরবর্তী প্রশিক্ষণ গ্রহণের প্রবণতা বেশি দেখা গেছে বলে জানানো হয় গবেষণাটিতে।
টিবিএস রিপোর্ট
19 December, 2020, 06:30 pm
Last modified: 19 December, 2020, 06:30 pm

প্রবাসে চাকরিক্ষত্রে উচ্চ দক্ষতাই ভালো পদে ও বেতনে চাকরি নিশ্চিত করতে পারে। তবে বিদেশে চাকরি সন্ধানীদের স্বল্প অংশই দেশ ছাড়ার আগে দক্ষতার প্রশিক্ষণ নিয়ে থাকেন। 

গবেষণা সংস্থা আইসোশ্যালের একটি গবেষণায় দেখা গেছে, প্রশিক্ষণে অনাগ্রহের সাথে গবেষণায় অংশগ্রহণকারীদের শিক্ষার স্তরের সম্পর্ক আছে। অনেকেই প্রশিক্ষণ কোর্স শুরু করলেও তারা প্রশিক্ষণের সনদ গ্রহণের ব্যাপারে সচেতন নয়। এর পেছনে প্রবাসে চাকরিক্ষেত্রে দক্ষতা প্রশিক্ষণের সনদের প্রয়োজনীয়তার ব্যাপারে সচেতনতার অভাব দায়ী বলে গবেষণায় বলা হয়। 

বিদেশ ফেরত অভিবাসীদের ওপর চালানো 'রিটার্নি মাইগ্রেন্টস প্রোফাইল অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট' শীর্ষক এ গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে ২৩ শতাংশ দেশ ছাড়ার আগে প্রশিক্ষণ নিয়েছেন। নারীদের মধ্যেই প্রশিক্ষণ গ্রহণের হার কম বলেও উঠে আসে গবেষনায়। 

দক্ষতা প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে চাকরিক্ষেত্রে অন্যান্যদের চেয়ে বেতনের উল্লেখযোগ্য পার্থক্যও দেখা যায়। প্রতিমাসে অন্তত ১০ হাজার টাকার বেতনের পার্থক্য দেখা গেছে বলে জানানো হয় গবেষণাটিতে। 

তবে বহির্বিশ্বের দেশগুলোতে চাকরিক্ষেত্রে দক্ষতা প্রশিক্ষণের ব্যাপারে অবগত আছেন বেশিরভাগ অভিবাসীই। গবেষণা চালানো অভিবাসীদের পুরুষদের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ৫৪ শতাংশ, নারীদের মধ্যে এ হার ৪৪ দশমিক ৪০ শতাংশ। তারা সকলেই মনে করেন তাদের চাকরিক্ষেত্রে প্রশিক্ষণের কারণে তারা উপকৃত হয়েছেন।  

প্রায় এক তৃতীয়াংশ নারী ও পুরুষ জানিয়েছেন, তারা কোনো সনদ গ্রহণ না করলেও প্রশিক্ষণের মাধ্যমে নতুন কোনো দক্ষতা অর্জন করেছেন বা তাদের আগের দক্ষতার আগের চেয়ে উন্নতি হয়েছে। 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এক তরুণ জানিয়েছেন, তিনি ৬ বছর আগে সিঙ্গাপুর যাওয়ার আগেই দক্ষতা প্রশিক্ষণ ও প্রশিক্ষণের সনদের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরই তিনি সাভারে ইলেকট্রিসিয়ানের দক্ষতা প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি জানান,

"সিঙ্গাপুরে কাজ শুরু করার ক্ষেত্রে এ প্রশিক্ষণ আমাকে সাহায্য করেছে। তবে এটিই যথেষ্ট ছিলনা, বড় প্রতিষ্ঠানে কাজ শুরুর আগে আমাকে সহকারী হিসেবে কাজ করতে হয়েছিল।"

নাম প্রকাশে অনিচ্ছুক এ তরুণ জানান, তিনি একটি ইন্টেরিয়র ডেকোরেটর প্রতিষ্ঠানে কাজ নিয়ে সিলিং ও পার্টিশনের কাজ শিখেছেন। এবছরের দেশে আসার আগে তিনি সিঙ্গাপুরে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং সনদও নিয়েছেন। সিঙ্গাপুরগামী ফ্লাইট চালু হলেই সিঙ্গাপুর গিয়ে নতুন নিয়োগকর্তাদের অধীনে কাজ করার অপেক্ষায় আছে বলে জানান তিনি। 

গবেষণাটিতে বলা হয়, 'শিক্ষা অর্জনের সাথে প্রশিক্ষণ গ্রহণের আগ্রহের হার বৃদ্ধির সম্পর্ক লক্ষ করা গেছে।' উচ্চ শিক্ষা গ্রহণ করা অভিবাসীদের মধ্যেই দেশে বা বিদেশে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পরবর্তী প্রশিক্ষণ গ্রহণের প্রবণতা বেশি দেখা গেছে। 

দক্ষতা প্রশিক্ষণের আগ্রহের অভাবকে বিপদ ঘন্টা হিসেবে অভিহিত করে এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় গবেষণাটিতে। চাকরি সন্ধানীদের বিদেশ গমনের আগে দক্ষতা প্রশিক্ষণ সনদ বাধ্যতামূলক করার পরামর্শও দেয়া হয় গবেষণায়। 

গবেষণাটিতে অংশগ্রহণকারী বেশিরভাগ অভিবাসীই আবার বিদেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের মধ্যে ৬৮ শতাংশের বেশিই চাকরির চেয়ে ব্যবসায়ী উদ্যোগ শুরু করার ব্যাপারে আগ্রহী। এদের মধ্যে যারা দেশেই থেকে যেতে চান, তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশ ব্যবসা শুরু করতে আগ্রহী।  

অভিবাসীদের মধ্যে ব্যবসায়ে আগ্রহ বৃদ্ধির কারণে পর্যাপ্ত উদ্যোক্তা প্রশিক্ষণ ও নতুন উদ্যোগে অর্থায়নের সুবিধা সৃষ্টির পরামর্শও দিয়েছে আইসোশ্যাল। 
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

চাকরিসন্ধানী / দক্ষতা প্রশিক্ষণ / অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি অভিবাসী কল্যাণ নেটওয়ার্কের আহ্বান
  • সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে বাতিল হতে পারে অভিবাসীদের বসবাসের অনুমতি
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net