Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
চট্টগ্রাম কাস্টম হাউসে চার মাসে রাজস্ব ঘাটতি ৫৮৫৯ কোটি টাকা

অর্থনীতি

শাহাদাৎ হোসেন চৌধুরী
18 November, 2020, 08:00 pm
Last modified: 18 November, 2020, 08:03 pm

Related News

  • সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি বিক্রি নিয়ে এনবিআরের নতুন পরিকল্পনা
  • চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৩২.৯৬ লাখ কনটেইনার হ্যান্ডেল, আয় ৭৫,৪৩২ কোটি টাকা
  • চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত
  • ৭২ গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টম; ৩০টি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের
  • ১৬ কোটি টাকার মার্সিডিজের নিলামে দাম উঠলো ৪ কোটি, ল্যান্ড ক্রুজারের ২ কোটি ১৩ লাখ

চট্টগ্রাম কাস্টম হাউসে চার মাসে রাজস্ব ঘাটতি ৫৮৫৯ কোটি টাকা

চার মাসে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ১০৫ কোটি টাকা, আয় হয়েছে ১৪ হাজার ২৪৫ কোটি টাকা। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছর আয় বেড়েছে ১ দশমিক ৬৭ শতাংশ বা ২৩৩ কোটি টাকা।
শাহাদাৎ হোসেন চৌধুরী
18 November, 2020, 08:00 pm
Last modified: 18 November, 2020, 08:03 pm

দেশের সর্ববৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার তুলনায় ২৯ শতাংশ কম হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৫ হাজার ৮৫৯ কোটি টাকা। 

চার মাসে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ১০৫ কোটি টাকা, আয় হয়েছে ১৪ হাজার ২৪৫ কোটি টাকা। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছর আয় বেড়েছে ১ দশমিক ৬৭ শতাংশ বা ২৩৩ কোটি টাকা।

২০১৯-২০ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় হয়েছিলো ১৪,০১২ কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেটে চট্টগ্রাম কাস্টমস হাউসের জন্য ৬৫,৪৩৩.৭০ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে।

মূলত কোভিডের কারণে সার্বিক আমদানি কমে যাওয়াতেই রাজস্ব আয়ের এই ঘাটতি বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। গাড়ি আমদানি থেকেই সবেচেয়ে বেশি রাজস্ব আয় আসে চট্টগ্রাম কাস্টমসের। এবার চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি আমদানি ব্যাপকভাবে কমে গেছে। কমবেশি কমেছে অন্যান্য বাণিজ্যিক পণ্যের আমদানিও।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমদানি করা গাড়ি রাখার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের চেয়ে মোংলা বন্দরে মাসুল কম। এ কারণে ব্যবসায়ীরা এখন চট্টগ্রামের বদলে মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি বেশি করছে। লক্ষমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ না হওয়ার এটা একটা বড় কারণ। তিনি জানান, উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্যের আমদানির পরিমাণও কমে গেছে।

আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা জানিয়েছেন, উচ্চ শুল্কের বিভিন্ন পণ্য যেমন- সুতা, ফেব্রিক্স, খেলনা, ফুড আইটেম, বেবি ডায়াপারসহ বিভিন্ন পণ্য চট্টগ্রাম বন্দর ছাড়াও পানগাঁও টার্মিনাল, ঢাকা আইসিডিতে খালাস হচ্ছে। 

চট্টগ্রাম কাস্টমস হাউসের মাধ্যমে গত অর্থবছরের (২০১৯-২০) রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষমাত্রা ছিল ৫৮,২৯৮ কোটি টাকার। বছর শেষে আদায় হয়েছিলো ৪১,৮৫৩.৮৬ কোটি টাকা।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম কাস্টম হাউজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি বিক্রি নিয়ে এনবিআরের নতুন পরিকল্পনা
  • চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৩২.৯৬ লাখ কনটেইনার হ্যান্ডেল, আয় ৭৫,৪৩২ কোটি টাকা
  • চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত
  • ৭২ গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টম; ৩০টি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের
  • ১৬ কোটি টাকার মার্সিডিজের নিলামে দাম উঠলো ৪ কোটি, ল্যান্ড ক্রুজারের ২ কোটি ১৩ লাখ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net