Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
গাড়ির ‘৭৭-৭৭৭৭’ নম্বর প্লেটের দাম ৬,৮৬,০০০ টাকা

অর্থনীতি

আবুল কাশেম
28 June, 2020, 03:25 pm
Last modified: 28 June, 2020, 04:53 pm

Related News

  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আরও দুজন
  • গণপরিবহনের ভাড়া বাড়ল ৬০ শতাংশ
  • সড়ক দুর্ঘটনা রোধে টাস্কফোর্স গঠন

গাড়ির ‘৭৭-৭৭৭৭’ নম্বর প্লেটের দাম ৬,৮৬,০০০ টাকা

মোটরযান রেজিস্ট্রেশনের সময় বাড়তি রেজিস্ট্রেশন ফি’র বিনিময়ে মোটরকার ও জীপের মালিকদের পছন্দমতো নম্বর দেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আবুল কাশেম
28 June, 2020, 03:25 pm
Last modified: 28 June, 2020, 04:53 pm

রেজিস্ট্রেশনের সময় বাড়তি ফি দিয়ে নিজের পছন্দমতো নম্বর নিতে পারবেন মোটরকার ও জীপ গাড়ির মালিকরা। এজন্য নম্বরের ধরন অনুযায়ী প্রচলিত রেজিস্ট্রেশন ফি'র দ্বিগুণ থেকে ছয়গুণ অর্থ খরচ করতে হবে তাদের। তবে সবচেয়ে লোভনীয় '৭৭-৭৭৭৭' নম্বর পেতে হলে রেজিস্ট্রেশন ফির সাত গুণ অর্থ পরিশোধ করতে হবে গাড়ির মালিককে।

বাড়তি রেজিস্ট্রেশন ফি'র বিনিময়ে পছন্দের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার বিষয়ে গত বুধবার (২৪ জুন) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোটরযান রেজিস্ট্রেশনের সময় মোটরকার ও জীপের মালিকদের পছন্দমতো নম্বর দেওয়া হবে।

এতে বলা হয়েছে, 'রেজিস্ট্রেশন নম্বরের ৬টি একই হলে (যেমন- ৫৫-৫৫৫৫, ৬৬-৬৬৬৬ নম্বর) হলে প্রচলিত রেজিস্ট্রেশন ফির ৬ গুণ ফি পরিশোধ করতে হবে। তবে শুধু ৭৭-৭৭৭৭ নম্বরের ক্ষেত্রে ফি হবে প্রচলিত ফির ৭ গুণ।' 

বর্তমানে সিডান, কার ও জীপের রেজিস্ট্রেশন ফি ৯৮,০০০ টাকা। ৭৭-৭৭৭৭ নম্বর পেতে হলে গাড়ির মালিককে ৬,৮৬,০০০ টাকা রেজিস্টেশন ফি দিতে হবে।

রেজিস্ট্রেশন নম্বরের ছয়টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন-৩৪-৩৪৩৪, ৪৫-৪৫৪৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি দিতে হবে প্রচলিত ফির ৫ গুণ।

রেজিস্ট্রেশন নম্বরের ৪টি ডিজিট একই হলে (যেমন- ১১১১, ২২২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফির চার গুণ হবে। রেজিস্ট্রেশন নম্বরের ৪টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন- ১৩১৩, ১৫১৫ নম্বর) প্রচলিত ফির তিনগুণ ফি দিতে হবে।

আর রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিটের দু'টি করে ডিজিট একই হলে (যেমন- ০০১১, ০০২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফির দ্বিগুণ হবে।

প্রায় দু'বছর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বেশি ফির বিনিময়ে গাড়ির মালিকদের পছন্দের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সরকারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশ এ ধরনের ব্যবস্থা রয়েছে। গাড়ির মালিকদের পছন্দ অনুযায়ী রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বাড়তি রাজস্ব আয়ের সুযোগ রয়েছে।

Related Topics

অফবিট / টপ নিউজ

মোটরযান রেজিস্ট্রেশন / সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আরও দুজন
  • গণপরিবহনের ভাড়া বাড়ল ৬০ শতাংশ
  • সড়ক দুর্ঘটনা রোধে টাস্কফোর্স গঠন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net