Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
করোনা মহামারিতে ব্যবসায় উন্নতি: শীর্ষ কোম্পানি

অর্থনীতি

টিবিএস ডেস্ক
20 June, 2020, 10:35 pm
Last modified: 21 June, 2020, 12:31 am

Related News

  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • যুদ্ধ কেবল ট্রাম্পই থামাতে পারেন, তেলের দাম ২০০ ডলার ছাড়ানো নিয়ে সতর্ক করলেন মিশরের প্রেসিডেন্ট

করোনা মহামারিতে ব্যবসায় উন্নতি: শীর্ষ কোম্পানি

করোনাভাইরাস মরামারির দাপটের মধ্যেও হু-হু করে আয় বাড়ছে কিছু কোম্পানির।
টিবিএস ডেস্ক
20 June, 2020, 10:35 pm
Last modified: 21 June, 2020, 12:31 am

করোনাভাইরাস মরামারির দাপটে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত। স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অনেক ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যেই পথে বসে গেছে। এরই মাঝে হু-হু করে আয় বাড়ছে কিছু কোম্পানির।

কী করে সেটি সম্ভব? এমনই ১০০টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস। চলুন, সেখান থেকে শীর্ষ ২০টির কথা জানা যাক:

অ্যামাজন

করোনাভাইরাসের কালে ব্যবসা ধরে রাখতে ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা চিন্তা-ভাবনা করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স কোম্পানি 'অ্যামাজন'। বিশ্বনেতারা যখন নিজ নিজ দেশের জনগণকে বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন, তখন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জমা করার হিড়িক পড়ে যায়।

এ সময়ে গুদামগুলোতে 'অত্যাবশ্যক নয়'- এমন পণ্য জড়ো না করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস হুঁশিয়ার করে দেন, ভাইরাস প্রশমনে টেস্টিং ল্যাব ও থার্মাল ক্যামেরা-সহ বিভিন্ন খাতে ৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়ে যেতে পারে। আর তা অ্যামাজনকে ২০১৫ সালের পর প্রথমবারের মতো বছরের প্রথম-চতুর্থাংশে লোকসানের মুখে ঠেলে দিতে পারে।

তবু অনলাইন শপিংয়ের হিড়িক পড়ে যাওয়ায় এ সময়ে ৪০১.১ বিলিয়ন মার্কিন ডলার বাজার মূলধন (মার্কেট ক্যাপ) যোগ হয়েছে কোম্পানিটির।

মাইক্রোসফট

প্রযুক্তিখাতের এই জায়ান্ট আমেরিকান কোম্পানির টিমস কমিউনিকেশন অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা গত বছরের শেষদিকে ছিল দিনপ্রতি ২ কোটি। এ বছরের এপ্রিলে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫০ লাখে। করোনাভাইরাস পরিস্থিতিতে বাসা থেকে অফিস করার ক্ষেত্রে দারুণ সহায়ক হয়ে উঠেছে অ্যাপটি।

এ সময়ে কোম্পানিটির মূলধন বেড়েছে ২৬৯.৯ বিলিয়ন মার্কিন ডলার।

অ্যাপল

প্রযুক্তিখাতের আরেক মার্কিন জায়ান্ট অ্যাপলের মূলধন বেড়েছে ২১৯.১ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্বব্যাপি ৫০০ বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য হওয়া সত্ত্বেও এ বছরের প্রথম তিন মাসে আইফোন থেকে  ৫৮.৩ বিলিয়ন মার্কিন ডলার ভাণ্ডারে এসেছে কোম্পানিটির। এছাড়া, নতুন আইফোন, আইম্যাক ও ম্যাকবুক এয়ার বাজারজাত করেছে তারা।

টেলসা

আমেরিকান অটোমোবাইল কোম্পানি টেলসার সর্বশেষ মডেলের গাড়ি 'এস: ৪০২ মাইলস' বাজারে দাবড়ে বেড়াচ্ছে। দাম বেশি হলেও এই কোম্পানির অন্য মডেলের গাড়ির বাজারেও খুব একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি করোনাভাইরাস। বরং মূলধন বেড়েছে ১০৮.৪ বিলিয়ন মার্কিন ডলার।

টেনসেন্ট

চীনা এই প্রযুক্তি কোম্পানি এ বছরের প্রথম তিন মাসে অনলাইন গেমিং থেকে ৩১ শতাংশ আয় করেছে। করোনাভাইরাসের প্রভাবে ঘরে থাকা চীনা নাগরিকরা অনলাইন গেমে নিজেদের ব্যস্ত রাখতে পছন্দ করেন। টেনসেন্টের 'হরর অব কিংস' গেমটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ব্যবহার বেড়েছে অন্যান্য গেমেরও। করোনাকালে ৯৩ বিলিয়ন মার্কিন ডলার মূলধনে যোগ হয়েছে টেনসেন্টের।

আরও রয়েছে...

মূলধন বেড়েছে, এমন তালিকার শীর্ষ দশে আরও আছে ফেসবুক (৮৫.৭ বিলিয়ন মার্কিন ডলার), এনবিডিয়া (৮৩.৩ বিলিয়ন মার্কিন ডলার), অ্যালফাবেট (৬৮.১ বিলিয়ন মার্কিন ডলার), পেপাল (৬৫.৪ বিলিয়ন মার্কিন ডলার) এবং টি-মোবাইল (৫৯.৭ বিলিয়ন মার্কিন ডলার)।

মূলধন বাড়ার বিচারে বিলিয়ন মার্কিন ডলার হিসেবে ১১ থেকে ২০-এর মধ্যে যথাক্রমে রয়েছে: পিনডুডু (৫৫.২), নেটফ্লিক্স (৫৫.১), মেইটুয়ান ডায়ানপিং (৫৩.৬), সপিফাই (৫১.৪), জুম ভিডিও (৪৭.৯), জেডি ডটকম (৪৪.৩), অ্যাডোবি (৪০.১), অডি (৩৭.৮), অ্যাবভিয়ে (৩৭.৭) ও কিয়েঞ্চো মুতাই (৩৫.৫)।

Related Topics

টপ নিউজ

মূলধন / বিশ্ব অর্থনীতি / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • যুদ্ধ কেবল ট্রাম্পই থামাতে পারেন, তেলের দাম ২০০ ডলার ছাড়ানো নিয়ে সতর্ক করলেন মিশরের প্রেসিডেন্ট

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net