Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ছয় বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে রুপার্ট মারডক ও জেরি হল

অফবিট

টিবিএস ডেস্ক
24 June, 2022, 04:55 pm
Last modified: 24 June, 2022, 04:59 pm

Related News

  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ১৯ বছরের দাম্পত্য জীবনের পর বিবাহবিচ্ছেদের আবেদন করলেন নিকোল কিডম্যান
  • টিকটক কেনার চুক্তিতে যুক্ত থাকতে পারেন মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার ছেলে, দাবি ট্রাম্পের 
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

ছয় বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে রুপার্ট মারডক ও জেরি হল

এটি হবে মারডকের চতুর্থ বিবাহের সমাপ্তি।
টিবিএস ডেস্ক
24 June, 2022, 04:55 pm
Last modified: 24 June, 2022, 04:59 pm
২০১৯ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে হল ও মারডক। ছবি: ডিপাসুপিল/গেটি ইমেজেস।

মিডিয়া মোগল রুপার্ট মারডক ও সাবেক অভিনেত্রী-সুপারমডেল জেরি হল বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ছয় বছর বৈবাহিক জীবনের পর এ সিদ্ধান্ত নিলেন তারা। এটি হবে মারডকের চতুর্থ বিবাহের সমাপ্তি। খবর দ্য ওয়াশিংটন পোস্ট-এর।

২০১৬ সালের মার্চে লন্ডনে ৮৫ বছর বয়সী মারডক ও ৫৯ বছর বয়সী হলের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয়। মারডকের সবচেয়ে ক্ষুদ্রতম বৈবাহিক জীবন ছিল হলের সঙ্গে।

এ দম্পতির বিচ্ছেদের খবর প্রথম প্রকাশিত হয় দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়। তবে মারডকের মুখপাত্র এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। আর হলের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি গণমাধ্যমগুলো।

রুপার্ট মারডক ও জেরি হল দম্পতি সবসময়ই গণমাধ্যমের কৌতূহলের কেন্দ্রে ছিলেন। তবে হলের আগে মারডকের সঙ্গী ওয়েন্ডি ডেং ট্যাবলয়েডগুলোর খবরে বেশি জায়গা করে নিয়েছিলেন।

রুপার্ট মারডক মিডিয়া মোগল হিসেবে পরিচিত। তিনি ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, সান-এর মতো বিখ্যাত গণমাধ্যমের মালিক।

১৯৫৬ সালে প্রথম স্ত্রী প্যাট্রিসিয়া বুকারের সাথে দাম্পত্য জীবন শুরু করেন রুপার্ট মারডক। সেই বিয়ে ১৯৬৭ সাল পর্যন্ত টিকেছিল। এ দম্পতির ঘরে এক সন্তানের জন্ম হয়।

এরপর অ্যানা নামে একজন সাংবাদিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারডক। তার দ্বিতীয় বিয়ে ৩২ বছর স্থায়ী হয়। ১৯৯৯ সালে অ্যানা আর মারডকের বিচ্ছেদ হয়। এ দম্পতির ঘরে তিন সন্তানের জন্ম হয়।

২০১৯ সালে নিজের সাম্রাজ্যের বিরাট অংশ ডিজিনির কাছে ৭১ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে দেন মারডক। সাবেক মার্কিন প্রেসিডেন্টের আনঅফিসিয়াল উপদেষ্টা ছিলেন তিনি। তবে ২০২০ সালের নির্বাচনের পর ট্রাম্পের সাথে তার দূরত্ব তৈরি হয়।

জেরি হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন। ১৯৭০-এর দশকে তিনি শীর্ষ মডেলেদের একজন ছিলেন। ১৯৯৯ সালে তার ও রকস্টার মিক জ্যাগারের দুই দশকের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

Related Topics

টপ নিউজ

রুপার্ট মারডক / জেরি হল / বিবাহবিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ১৯ বছরের দাম্পত্য জীবনের পর বিবাহবিচ্ছেদের আবেদন করলেন নিকোল কিডম্যান
  • টিকটক কেনার চুক্তিতে যুক্ত থাকতে পারেন মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার ছেলে, দাবি ট্রাম্পের 
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net