Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অবসন্নতা রোগের চিকিৎসাতেও এবার গাঁজা সেবনের গুণাগুণ পেলেন গবেষকরা

অফবিট

টিবিএস ডেস্ক
23 June, 2022, 05:25 pm
Last modified: 23 June, 2022, 05:26 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে গাঁজা নীতি, ৪৭ বিলিয়ন ডলারের শিল্পে বড় পরিবর্তনের আভাস
  • সিঙ্গাপুরে স্ত্রীকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা; স্বামীর ৪ বছরের কারাদণ্ড
  • নারায়ণগঞ্জে পরীক্ষাকেন্দ্রে গাঁজাসহ আটকের পর এইচএসসি পরীক্ষার্থী কারাগারে
  • কোকা-কোলা থেকে কম নয়, ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে গাঁজা শিল্প 
  • জার্মানিতে গাঁজা বৈধ: ফুলেফেঁপে ওঠার পথে দেশটির গাঁজা শিল্প

অবসন্নতা রোগের চিকিৎসাতেও এবার গাঁজা সেবনের গুণাগুণ পেলেন গবেষকরা

শারীরিক অবস্থার ওপর নির্ভর করে কিছু ব্যক্তি অবসন্নতা যথাযথ চিকিৎসা পদ্ধতিতে সারিয়ে তোলা সম্ভব। অবসন্নতা দূর করতে পর্যাপ্ত ঘুম, মানসম্পন্ন খাদ্য ও পানীয় গ্রহণের চর্চা রপ্ত করা খুবই জরুরি। একইসাথে চাই শরীর চর্চা আর ওষুধ সেবন- আর সেই ওষুধ যদি হয় গাঁজার ফুল!
টিবিএস ডেস্ক
23 June, 2022, 05:25 pm
Last modified: 23 June, 2022, 05:26 pm
সংগৃহীত ছবি

ক্রমাগত ক্লান্ত ও দুর্বল বোধ করাকে ইংরেজিতে বলা হয়- 'ফেটিগ' বা অবসন্নতা। এই দশার শিকার হলে সামান্য কাজেই হাঁপিয়ে উঠি আমরা। নাহয় কাজের উৎসাহ হারিয়ে ফেলি। এতে আমাদের শরীর ও মন দুয়ের ওপরই গভীর প্রভাব পড়ে।

যেকারও জীবনে নানান কারণে আসতে পারে অবসন্নতা। ২০১১ সালে প্রকাশিত এক গবেষণার প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের ৭ থেকে ৪৫ শতাংশ সাধারণ মানুষের মধ্যে অবসন্নতার প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মীদের মধ্যে এই হার ৩৮ শতাংশ বলে এতে উল্লেখ করা হয়।

বেশকিছু অনুঘটকের মিলিত প্রভাবে দেখা দেয় অবসন্নতা। এরমধ্যে পূর্বাপর শারীরিক অবস্থা, অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস, কর্মক্ষেত্রের জটিলতা ও ক্লান্তিও থাকতে পারে। ফলে সকালে বিছানা থেকে উঠে দৈনিক কাজকর্ম করতেই কষ্ট হয় অনেকের।

তবে শারীরিক অবস্থার ওপর নির্ভর করে কিছু ব্যক্তি অবসন্নতা যথাযথ চিকিৎসা পদ্ধতিতে সারিয়ে তোলা সম্ভব। অবসন্নতা দূর করতে পর্যাপ্ত ঘুম, মানসম্পন্ন খাদ্য ও পানীয় গ্রহণের চর্চা রপ্ত করা খুবই জরুরি। একইসাথে চাই শরীর চর্চা আর ওষুধ সেবন।

প্রতীকী ছবি: সংগৃহীত

নতুন একটি গবেষণা জানাচ্ছে গাঁজার ফুলও অবসন্নতার চিকিৎসায় কার্যকর সমাধান হতে পারে।    

চলতি বছরের এপ্রিলে কার্গার জার্নালে প্রকাশিত হয় গবেষণা নিবন্ধটি। এটি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর গবেষক দল। মনোরঞ্জন ও চিকিৎসা উভয় কাজে ব্যবহৃত গাঁজার ফুল কীভাবে অবসন্নতা সারাতে পারে তা জানতেই ছিল এ অনুসন্ধান।

গবেষণায় অংশগ্রহণকারী ছিলেন ১,২২৪ জন। ২০১৬ সালের ৬ জুন থেকে ২০১৯ সালের ৭ আগস্ট পর্যন্ত নিজেরাই শুকনো গাঁজার ফুল পুড়িয়ে তার ধোঁয়া সেবন করেন এসব ব্যক্তি। এসব সেবনের তথ্য তারা গবেষক দলকে জানান রিলিফ নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে।

গাঁজার ফুল। সংগৃহীত ছবি

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গাঁজা সেবনের পর ৯১.৯৪ শতাংশের মধ্যে অবসন্নতা অনেকখানি কমে গেছে।

ইন্ডিকা, সাটিভা বা হাইব্রিড যেকোনো ধরনের গাঁজাই এনে দিয়েছে এ সুফল। তবে মিশ্রিত গাঁজার ধোঁয়া সেবনে এই উপসর্গের উল্লেখযোগ্য নিরাময় ঘটেছে। ভেপারাইজার ও পাইপ দুই পদ্ধতিতেই গাঁজা সেবন করেছিলেন গবেষণায় অংশ নেওয়ারা।

গবেষণার ফলাফল অনুসারে, অংশগ্রহণকারীদের মাত্র ২৪ শতাংশেরও কম গাঁজা সেবনের ফলে অবসন্নতার পার্শ্বপ্রতিক্রিয়ার মতো অনুভূতির শিকার হন। ফলে গবেষকরা এই উপসংহার টানেন যে, গাঁজার প্রভাব ও পার্শ্বপ্রতিক্রিয়া ব্যক্তিভেদে একেক রকম হতে পারে। এজন্য দায়ী হতে পারে কোনো ব্যক্তির খাদ্যাভ্যাস, আন্ত্রিক প্রক্রিয়া অথবা গাঁজা গাছের গুণাগুণের পার্থক্য।    

উপসর্গ নিরাময়ের সাথে ব্যবহারকারীদের অভিজ্ঞতা বা বয়সের তেমন পার্থক্য দেখা যায়নি। তবে নারীদের তুলনায় পুরুষদের মধ্যে অবসন্নতা কাটিয়ে ওঠার হার বেশি পরিলক্ষিত হয়েছে।  

প্রচলিত বিশ্বাস এই যে, গাঁজা সেবনে অবসাদ বাড়ে। এতে সেবনকারীর কর্ম তৎপরতা কমে যায়। মানুষ উদ্দেশ্যহীন আচরণ করে, হারায় সমাজে টিকে থাকার প্রতিযোগী সক্ষমতা। সাম্প্রতিক গবেষণার ফলাফল এই বিশ্বাসের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।


  • সূত্র: ফোর্বস

Related Topics

টপ নিউজ

গাঁজা / অবসন্নতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে গাঁজা নীতি, ৪৭ বিলিয়ন ডলারের শিল্পে বড় পরিবর্তনের আভাস
  • সিঙ্গাপুরে স্ত্রীকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা; স্বামীর ৪ বছরের কারাদণ্ড
  • নারায়ণগঞ্জে পরীক্ষাকেন্দ্রে গাঁজাসহ আটকের পর এইচএসসি পরীক্ষার্থী কারাগারে
  • কোকা-কোলা থেকে কম নয়, ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে গাঁজা শিল্প 
  • জার্মানিতে গাঁজা বৈধ: ফুলেফেঁপে ওঠার পথে দেশটির গাঁজা শিল্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net