Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
মার্কেসকে লেখা বিখ্যাত লোকেদের চিঠি দেখার সুযোগ মিলবে মেক্সিকোয়

অফবিট

টিবিএস ডেস্ক
17 June, 2022, 05:00 pm
Last modified: 17 June, 2022, 05:08 pm

Related News

  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 

মার্কেসকে লেখা বিখ্যাত লোকেদের চিঠি দেখার সুযোগ মিলবে মেক্সিকোয়

চিঠিগুলো মার্কেসকে লিখেছিলেন চিলিয়ান কবি পাবলো নেরুদা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, মার্কিন অভিনতে রবার্ট রেডফোর্ড প্রমুখ।
টিবিএস ডেস্ক
17 June, 2022, 05:00 pm
Last modified: 17 June, 2022, 05:08 pm
নাতি-নাতনিদের জন্য ১০০-এর বেশি চিঠি রেখে গেছেন মার্কেস। ছবি: ফার্নান্দো লানো/এপি

এইতো কিছুদিন আগে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর নাতনি পিকাসোর তৈরি করা কিছু 'আঁকা শেখা'র বই খুঁজে পেয়েছিলেন। এবার নোবেল বিজয়ী কলম্বিয়ান সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের এক নাতনিও খুঁজে পেলেন মার্কেসের কিছু চিঠিপত্র।

পুরনো ছবির অ্যালবাম ঘাঁটতে গিয়ে ওই নাতনি 'নাতি-নাতনি' লেবেল আঁটা একটি ছোট প্লাস্টিকের বাক্স খুঁজে পেয়েছেন। প্রথমে বাক্সটি খুলতে অস্বস্তি লাগলেও পরে কৌতুহল চেপে রাখতে না পেরে তার ভেতরে দেখেন এমিলিয়া গার্সিয়া এলিজন্ডো।

আরও পড়ুন: পাওয়া গেল মেয়ের জন্য বানানো পিকাসোর ছবি আঁকা শেখার বই

সে বাক্সের ভেতর থেকে বের হয় এক অমূল্য সংগ্রহ। অনেকগুলো চিঠি খুঁজে পান এমিলিয়া। সেই চিঠিগুলো মার্কেসকে লিখেছিলেন চিলিয়ান কবি পাবলো নেরুদা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, মার্কিন অভিনতে রবার্ট রেডফোর্ড প্রমুখ। এছাড়া আরও অনেক চিঠি ছিল বাক্সটিতে।

এ চিঠিগুলো থেকে ৪০টি চিঠি আগামী ১৬ জুন থেকে মেক্সিকোর দক্ষিণে মার্কেসের বাড়িতে টানা দুই মাসের জন্য প্রদর্শন করা হবে।

সাহিত্যে নোবেল পুরস্কার লাভের ৪০ বছর উদযাপনের অংশ হিসেবে প্রদর্শিত হবে ছবিগুলো। এছাড়া আগামী ১৮ জুন থেকে মেক্সিকোর মিউজিয়াম অভ মডার্ন আর্ট-এ 'গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস: দ্য মেকিং অভ আ গ্লোবাল রাইটার' শীর্ষক আরেকটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দাদা'র বাড়ির দোতলার এক ক্যাবিনেটে বাক্সটি খুঁজে পেয়ে যারপরনাই বিস্মিত হয়েছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন ৩২ বছর বয়সী এমিলিয়া।

এর আগে ধারণা করা হয়েছিল মার্কেসের সব চিঠিপত্র, নথি, ব্যক্তিগত নোট অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের হ্যারি র্যানসম সেন্টারের সংগ্রহে ছিল। লেখকের বিভিন্ন ডকুমেন্টের অনেক বড় সংগ্রহ এ সেন্টারের কাছে রয়েছে।

কাস্ত্রোর পাঁচটি, নেরুদার একটি, মেক্সিকান লেখক কার্লোস ফুয়েন্টার্স-এর একটি, মেক্সিকান গেরিলা নেতা সাবকমান্দান্তে মার্কোসের একটি, রেডফোর্ডের একটি, মার্কিন চলচ্চিত্র পরিচালক উডি অ্যালেনের একটি, ও ক্লিনটননের সাতটি চিঠি প্রদর্শনীতে দেখানো হবে।

প্রেসিডেন্ট ক্লিনটনের চিঠিতে উল্লেখিত তারিখ ১৯৯৯ সালের ২৮ ডিসেম্বর। ফিদেল কাস্ত্রো মার্কেসকে লিখেছিলেন ২০০৭ সালের ১০ ডিসেম্বর।

সূত্র: এবিসি অস্ট্রেলিয়া

Related Topics

টপ নিউজ

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ / চিঠি / মার্কেজকে লেখা চিঠি / প্রদর্শনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net