Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মৃত্যুর ত্রিশ সেকেন্ড আগে কি মানুষের গোটা জীবন ভেসে ওঠে চোখের সামনে? জানিয়েছে নতুন গবেষণা

অফবিট

টিবিএস ডেস্ক
24 February, 2022, 03:00 pm
Last modified: 24 February, 2022, 03:22 pm

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫

মৃত্যুর ত্রিশ সেকেন্ড আগে কি মানুষের গোটা জীবন ভেসে ওঠে চোখের সামনে? জানিয়েছে নতুন গবেষণা

ড. জেমার আরও জানান, মৃত্যুর ৩০ সেকেন্ড আগে ওই বৃদ্ধের হৃদযন্ত্র থেকে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। কোনো বিষয়ে গভীর মনোযোগ দেওয়া, স্বপ্ন দেখা বা স্মৃতিচারণের সময় আমাদের মস্তিষ্ক যে প্যাটার্নে কাজ করে, ওই মুহূর্তে বৃদ্ধের মস্তিষ্কের তরঙ্গও সেই একই প্যাটার্ন অনুসরণ করেছে।
টিবিএস ডেস্ক
24 February, 2022, 03:00 pm
Last modified: 24 February, 2022, 03:22 pm
ছবি: সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে মৃত্যু, বুঝতে পারছেন আর কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবেন… ঠিক ওই মুহূর্তে একজন মানুষের মস্তিষ্কে কী চলে? অনেকটা অপ্রত্যাশিতভাবেই এই প্রশ্নের জবাব খুঁজে পেলেন গবেষকরা। এমনকি মৃত্যুর আগমুহূর্তে মানুষের মস্তিষ্ক তরঙ্গ কিভাবে কাজ করে তা রেকর্ডও করেছেন তারা!

মৃগীরোগে আক্রান্ত, ৮৭ বছর বয়সী জনৈক বৃদ্ধের মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করতে গিয়েছিলেন একদল বিজ্ঞানী। কিন্তু নিউরোলজিক্যাল রেকর্ডিং এর সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি, সেই সাথে দিয়ে যান এক অদ্ভুত আবিষ্কার!

ওই রেকর্ডিংয়ে দেখা যায়, মৃত্যুর ৩০ সেকেন্ড আগে-পরে বৃদ্ধের মস্তিষ্ক তার জীবনের বিভিন্ন স্মৃতি ফিরিয়ে এনেছে।

গত মঙ্গলবার 'ফ্রন্টিয়ারস ইন এজিং নিউরোসায়েন্স'- এ প্রকাশিত গবেষণায় মস্তিষ্কের এ ধরনের কার্যক্রমকে জীবনের 'অন্তিম স্মৃতিচারণ' বলে আখ্যা দিয়েছেন গবেষকরা।

কানাডার ভ্যাংকুয়েভারভিত্তিক গবেষক দলটির সদস্য ও গবেষণার সহ-লেখক ড. আজমল জেমার জানান, অপ্রত্যাশিতভাবে পাওয়া এই রেকর্ডিংই মৃত্যুশয্যায় থাকা কোনো মানুষের মস্তিষ্কের প্রথম রেকর্ডিং।

সংবাদ মাধ্যম বিবিসিকে ড. জেমার বলেন, "এটা আসলে ভাগ্যক্রমে পেয়ে গেছি আমরা, মস্তিষ্কের এই সিগন্যাল রেকর্ডের কোনো পরিকল্পনা আমাদের ছিল না।"

তার মানে কি জীবনের শেষ সময়টায় আমরা প্রিয়জনদের সাথে কাটানো, সুন্দর স্মৃতিগুলো এক ঝলক দেখতে পাবো? ড. জেমার বলছেন, এখনই তা বলে দেওয়া সম্ভব নয়।

"আমি যদি দার্শনিকভাবে চিন্তা করি তাহলে বলবো, মৃত্যুর আগমুহূর্তে খারাপ স্মৃতির চাইতে ভালো স্মৃতি মনে করাই উত্তম। কিন্তু ব্যক্তিভেদে স্মৃতিচারণের ধরন আলাদা হয়", বলেন ড. জেমার।

বর্তমানে লুইসভিলে বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জন হিসেবে কর্মরত ড. জেমার আরও জানান, মৃত্যুর ৩০ সেকেন্ড আগে ওই বৃদ্ধের হৃদযন্ত্র থেকে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। কোনো বিষয়ে গভীর মনোযোগ দেওয়া, স্বপ্ন দেখা বা স্মৃতিচারণের সময় আমাদের মস্তিষ্ক যে প্যাটার্নে কাজ করে, ওই মুহূর্তে বৃদ্ধের মস্তিষ্কের তরঙ্গও সেই একই প্যাটার্ন অনুসরণ করেছে। রোগীর হৃদস্পন্দন বন্ধ হবার পরেও ৩০ সেকেন্ড পর্যন্ত এই অবস্থা চলমান ছিল এবং এক পর্যায়ে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞানীদের এই গবেষণা নতুন আরও একটি প্রশ্নের জন্ম দিয়েছে, তা হলো- মানুষের মৃত্যু আসলে কখন হয়? যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তখন? নাকি যখন মস্তিষ্কের ক্রিয়া বন্ধ হয়ে যায়?

তবে ড. জেমার ও তার দল এও জানিয়েছে যে মাত্র একটি গবেষণা থেকে চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব না। তাছাড়া ওই বৃদ্ধ ছিলেন মৃগীরোগী; তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল যা বিষয়গুলোকে আরও জটিল করে তোলে।

"আমি কখনোই একটা কেস নিয়ে রিপোর্ট করতে পছন্দ করি না", বলেন ড. জেমার। কারণ ২০১৬ সালে প্রাথমিক রেকর্ডিংটি পাওয়ার পর তিনি এ ধরনের আরও কেস খুঁজেছেন, কিন্তু পাননি।

তবে ২০১৩ সালে স্বাস্থ্যবান ইঁদুরদের উপর চালানো একটি গবেষণা হয়তোবা জেমারকে সাহায্য করতে পারে! ওই গবেষণার মধ্য দিয়ে মার্কিন গবেষকেরা দেখিয়েছিলেন যে, ইঁদুরদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরবর্তী ৩০ সেকেন্ডে তাদের মস্তিষ্কে উচ্চমাত্রার তরঙ্গ সৃষ্টি হয়।দুটি গবেষণার মধ্যে এই সাদৃশ্যকে 'আশ্চর্যজনক' বলে অভিহিত করেছেন ড. জেমার। গবেষক দলটির প্রত্যাশা, তাদের প্রকাশিত গবেষণার হাত ধরে মানুষের জীবনের অন্তিম মুহূর্ত সম্পর্কে নতুন এক জ্ঞানের দ্বার উন্মোচিত হবে।

ড. জেমার বলেন, "আমার মনে হয়, মৃত্যু ব্যাপারটাই খুব রহস্যময় এবং আধ্যাত্মিক। আর এরকম চমকপ্রদ কিছু খুঁজে বের করাই বিজ্ঞানীদের জীবনের সফলতা।"


  • সূত্র: গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

মানুষের মস্তিষ্ক / মৃত্যু / স্মৃতিচারণ / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net