Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
৫০,০০০ বছর পর আবার পৃথিবীকে পাশ কাটাবে এ ধূমকেতু, দেখা যাবে খালি চোখেই

অফবিট

টিবিএস ডেস্ক
07 January, 2023, 10:00 pm
Last modified: 07 January, 2023, 10:10 pm

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?

৫০,০০০ বছর পর আবার পৃথিবীকে পাশ কাটাবে এ ধূমকেতু, দেখা যাবে খালি চোখেই

সি/২০২২ ই৩ (জেডটিএফ) নামক এ ধূমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে সর্বশেষ গিয়েছিল উচ্চ প্রস্তর যুগে (আপার প্যালিওলিথক)। তখন পৃথিবীর বাসিন্দা ছিল নিয়ানডারথালেরা। নাসা’র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও এটির ওপর নজর রাখবে।
টিবিএস ডেস্ক
07 January, 2023, 10:00 pm
Last modified: 07 January, 2023, 10:10 pm
সি/২০২২ ই৩ (জেডটিএফ) ধূমকেতুটি জুইকি ট্রান্সিয়েন্ট ফ্যাসিলিটি'র জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। ছবি: ড্যান বার্টলেট/নাসা/এএফপি

৫০,০০০ বছর পর প্রথমবারের মতো পৃথিবী ও সূর্যের পাশ দিয়ে উড়ে যাবে একটি ধূমকেতু। পৃথিবী থেকে খালি চোখেই এটিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর জানিয়েছে আল জাজিরা।

ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে সি/২০২২ ই৩ (জেডটিএফ)। জেডটিএফ হচ্ছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক জুইকি ট্রান্সিয়েন্ট ফ্যাসিলিটি। এটিই প্রথমবারের মতো গত বছরের মার্চে জুপিটারের পাশ দিয়ে ধূমকেতুটিকে অতিক্রম করতে দেখে।

আগামী কয়েক সপ্তাহ ধরে এটি পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাবে। তবে পৃথিবী থেকে সবচেয়ে স্পষ্টভাবে এটিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১ ফেব্রুয়ারি।

এ ধূমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে সর্বশেষ গিয়েছিল উচ্চ প্রস্তর যুগে (আপার প্যালিওলিথক)। তখন পৃথিবীর বাসিন্দা ছিল নিয়ানডারথালেরা।

মোটামুটি মানের দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এটিকে দেখা তো যাবেই, এমনকি খালি চোখেও এটি দেখতে পাবেন মানুষ। তবে শহরের আলো আর চাঁদের আলোয় আকাশ বেশি উজ্জ্বল থাকলে ভিন্ন কথা।

পূর্ণচন্দ্রের কারণে ধূমকেতুটি দেখা কঠিন হতে পারে। তবে জানুয়ারির ২১-২২ তারিখে আকাশে নতুন চাঁদ থাকার ফলে দর্শকেরা ভালোভাবেই এটিকে দেখতে পারবেন বলে জানিয়েছেন প্যারিস অবজার্ভেটরির জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস বাইভার।

বাইভার জানান, সি/২০২২ ই৩ (জেডটিএফ) বরফ ও ধুলি দিয়ে তৈরি এবং এটি থেকে সবুজাভ জ্যোতি নিঃসরিত হচ্ছে।

বিজ্ঞানীরা ধারণা করছেন, ধূমকেতুটির ব্যাস প্রায় এক কিলোমিটার। সেদিক থেকে আগের ধূমকেতুগুলোর তুলনায় এটির আকার বেশ ছোট।

এর আগে শেষবারের মতো ২০২০ সালের মার্চ মাসে নিওওয়াইজ ধূমকেতু পৃথিবী থেকে খালি চোখে দেখা গিয়েছিল। ১৯৯৭ সালে পৃথিবীকে পাশ কাটানো হেল-বপের ব্যাস ছিল ৬০ কিমি।

কিন্তু এবারের ধূমকেতুটি আগেরগুলোর তুলনায় পৃথিবীর কাছ দিয়ে যাবে।

ধারণা করা হচ্ছে, ধূমকেতুটির উৎপত্তি উর্ট ক্লাউড থেকে। উর্ট ক্লাউড হচ্ছে বরফের তৈরি বিভিন্ন রহস্যময় বস্তুতে পরিপূর্ণ আমাদের সৌরজগতের চারপাশকে কেন্দ্র করে থাকা একটি বিশাল আকৃতির তত্ত্বীয় বলয়।

বাইভার জানান, এবারের পর ধূমকেতুটির আমাদের সৌরজগতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নাসা'র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও এটির ওপর নজর রাখবে। তবে শক্তিশালী এ টেলিস্কোপ ধূমকেতুটির ছবি তুলবে না, বরং এটির উপাদানগুলো পর্যবেক্ষণ করবে।

Related Topics

টপ নিউজ

ধূমকেতু / মহাকাশ / সি/২০২২ ই৩ (জেডটিএফ) / নাসা / হেল-বপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net