Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
মাত্র পাঁচজন শিক্ষার্থীকে পড়াতে ঘোড়ার পিঠে দুর্গম পথ পাড়ি দেন তুরস্কের এই শিক্ষক!

অফবিট

টিবিএস ডেস্ক
29 December, 2022, 04:40 pm
Last modified: 29 December, 2022, 04:44 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক

মাত্র পাঁচজন শিক্ষার্থীকে পড়াতে ঘোড়ার পিঠে দুর্গম পথ পাড়ি দেন তুরস্কের এই শিক্ষক!

“স্কুলে বাচ্চাদের আমি যদি একটি শব্দও শেখাতে পারি তবেই আমার এ ঝুঁকিপূর্ণ যাত্রাটি স্বার্থক হবে। আমার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই আমি এত কষ্ট করি।"
টিবিএস ডেস্ক
29 December, 2022, 04:40 pm
Last modified: 29 December, 2022, 04:44 pm
তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চল হাক্কারির তুষারে ঢাকা পাহাড়ি পথ দিয়ে স্কুলে যাচ্ছেন মুসা টাবসান। ছবি: ডেইলি সাবাহ

শিক্ষকতা খুবই চ্যালেঞ্জিং একটি পেশা। শিক্ষার্থীদের পাঠদান করতে যেয়ে শিক্ষকদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার গল্প প্রায়ই শোনা যায়। ঠিক তেমনি একজন শিক্ষক তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চল হাক্কারির বাসিন্দা মুসা টাবসান। এ শিক্ষক প্রতিদিন সুদীর্ঘ দুর্গম পথ ঘোড়ার পিঠে পাড়ি দিয়ে মাত্র পাঁচজন শিক্ষার্থীকে পাঠদান করাতে স্কুলে যান। খবর ডেইলি সাবাহ।

শিক্ষক মুসার নিজের ব্যক্তিগত কোনো যানবাহন নেই। চলাচলের জন্য থাকার মতো আছে শুধু একটি ঘোড়া। তাই মুসাকে যখন নিজ বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরবর্তী একটি স্কুলে নিয়োগ দেওয়া হলো তখন তিনি তার বিশ্বস্ত ঘোড়াকে নিয়েই স্কুলে যাতায়াত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়ে মুসা বলেন, "সকালে তাপমাত্রা খুবই কম থাকে। কিন্তু আমি স্কুলে পৌঁছে যখন উৎফুল্ল শিক্ষার্থীদের দেখি, তখন আমি ঘোড়ার পিঠে দুর্গম পথ যাতায়াতের কষ্ট ভুলে যাই।"

মুসা টাবসানকে দেখে উৎফুল্ল তার শিক্ষার্থীরা। ছবি: ডেইলি সাবাহ

মুসার স্কুলে যাওয়ার পাহাড়ি পথটি কোথাও উঁচু, কোথাও নিচু। কোথাও কর্দমাক্ত, আবার কোথাও বরফে ঘেরা। কিন্তু তবুও মুসার ঘোড়াটি সাবধানতার সাথে সংক্ষিপ্ত পথে তাকে স্কুলে পৌঁছে দেয়। শিক্ষকতা পেশায় প্রাপ্তি সম্পর্কে ২৮ বছর বয়সী এ শিক্ষক বলেন, "স্কুলে বাচ্চাদের আমি যদি একটি শব্দও শেখাতে পারি তবেই আমার এ ঝুঁকিপূর্ণ যাত্রাটি স্বার্থক হবে। আমার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মূলত আমি এত কষ্ট করি। বাচ্চারাও আমাকে ঘোড়ায় চড়ে স্কুলে আসতে দেখতে পছন্দ করে।"

গ্রীষ্মকালে যাত্রাটি উপভোগ করলেও তীব্র শীতে স্কুলে যাওয়ার পথটি খুবই বিপদজনক হয়ে ওঠে। সেসময় পথে প্রায় ১ মিটার উঁচু বরফের পিচ্ছিল আবরণ তৈরি হয় যা ঘোড়ার চলাচলের জন্য কঠিন। তাই আসন্ন তীব্র শীতে মুসা সাময়িকভাবে স্কুলের পার্শ্ববর্তী কোনো স্থানে ঘর নিয়ে থাকার পরিকল্পনা করছেন। শীত শেষে বসন্তকাল আসলে মুসা আবারও ঘোড়ায় পিঠে চলে স্কুলে যাতায়াত চালু করবেন।   

Related Topics

টপ নিউজ

তুরস্ক / শিক্ষক / ঘোড়া / দুর্গম এলাকা / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net