Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ১৩৫ বছরের পুরনো চিঠি! কী লেখা তাতে?

অফবিট

টিবিএস ডেস্ক
21 November, 2022, 10:45 am
Last modified: 21 November, 2022, 10:56 am

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট: বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ১৩৫ বছরের পুরনো চিঠি! কী লেখা তাতে?

বোতলের ভেতরে মোড়ানো কাগজ দেখে ইলিদ ভেবেছিলেন, এটি বহু বছর পুরনো কোনো গোপন বার্তাই হবে। লেখাগুলো পড়ার চেষ্টা করেন তিনি। তাতে লেখা ছিল...
টিবিএস ডেস্ক
21 November, 2022, 10:45 am
Last modified: 21 November, 2022, 10:56 am
ছবি: পিটার অ্যালান/বিবিসি

স্কটল্যান্ডের এডিনবার্গের একটি বাড়ির কাজ করার সময় নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না মিস্ত্রি পিটার অ্যালান। বাড়ির একটি রুমের মেঝে খুঁড়তেই সেখান থেকে বেরিয়ে আসে ১৩৫ বছরের পুরনো হুইস্কির বোতল; আর বোতলের ভেতরে লম্বাভাবে মোড়ানো এক টুকরো কাগজ, তাতে আবার কী যেনো লেখা! বিবিসি অবলম্বনে।

কাজ করতে গিয়ে ভিক্টোরিয়ান যুগের ক্যাপসুল আকারের বোতলটি আবিষ্কারের সঙ্গে সঙ্গেই বাড়ির মালিক ইলিদের কাছে ছুটে যান পিটার। 

বোতলের ভেতরের কাগজে কী লেখা, তা পড়ার জন্য ইলিদ স্টিম্পসনকে বোতলটি ভেঙে ফেলতে হয়েছিল। কারণ এত পুরনো বোতলের মুখ খোলা সহজ ছিল না।

বিবিসিকে পিটার বলেন, যেখানে বোতলটি লুকনো ছিল, সরাসরি ঠিক তার উপরেই মেঝের পাটাতনগুলো তুলেছিলেন তিনি। 

"ঘরটি ১০ফুট বাই ১৫ফুট; আমি না জেনেই বোতলটির ঠিক চারপাশে কেটে ফেলেছিলাম। নিজের চোখকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না," বলেন পিটার।

বোতলের ভেতরে মোড়ানো কাগজ দেখে ইলিদ ভেবেছিলেন, এটি বহু বছর পুরনো কোনো গোপন বার্তাই হবে। লেখাগুলো পড়ার চেষ্টা করেন ইলিদ। তাতে লেখা ছিল, জেমস রিচি এবং জন গ্রিভ এই মেঝে তৈরি করেছেন, কিন্তু তারা এই বোতলের হুইস্কি পান করেননি। ৬ অক্টোবর, ১৮৮৭ সাল।

ছবি: ইলিদ স্টিম্পসন/বিবিসি

তারিখ দেখেই ইলিদ বুঝতে পারেন বোতল এবং তার ভেতরে লেখা বার্তার বয়স ১৩৫ বছর।

চিঠিতে আরও লেখা ছিল, "যদি কেউ কখনও এই বোতলটি খুঁজে পান; তিনি ভাবতে পারেন, তখন হয়তো আমরা রাস্তার ধুলোর মতো উড়ে গিয়েছি।"

বোতলের ভেতরের চিঠিটি পড়ে বিস্মিত হয়ে যান ইলিদ। বিবিসিকে তিনি জানিয়েছেন, একইরকম একটি বোতলে চিঠিটি তিনি সংরক্ষণ করে রাখবেন। সেইসঙ্গে, মেঝের ওই অংশটি ঢেকে দেওয়ার আগে পুরনো চিঠিটির একটি অনুলিপির সঙ্গে তার পরিবারের পক্ষ থেকে একটি নতুন চিঠিও ওই গর্তে রেখে দেবেন তিনি।

"এটি সবসময়ই সেখানে পড়ে আছে এবং সেখানেই চিরকাল থাকতে পারত বলে মনে করাটা খুবই আশ্চর্যজনক। এটি '৭০ এর দশকের বা এর কাছাকাছি সময়েরও নয়; এটি অনেক পুরোনো, এটি সত্যিই বিস্মিত করার মতো একটি বিষয়," বলেন ইলিদ।
 

Related Topics

টপ নিউজ

পুরনো চিঠি / চিঠি / স্কটল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট: বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net