Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
১২০ বছর পুরনো জাহাজের ধ্বংসাবশেষ থেকে হাজারো বিয়ারের বোতল উদ্ধার 

অফবিট

টিবিএস ডেস্ক
27 June, 2021, 02:00 pm
Last modified: 27 June, 2021, 02:12 pm

Related News

  • বিয়ার পান করলেই কি মশারা বেশি আকৃষ্ট হয়? উত্তর খুঁজতে মিউজিক ফেস্টিভ্যালে বিজ্ঞানীরা
  • প্রায় দেড়শ বছর পর মিললো ডুবে যাওয়া জাহাজের রহস্যের জবাব
  • ‘রুপি বিয়ার’ দুই ভাইয়ের কীর্তি, আমেরিকায় ভারতীয় বিয়ারের ফেরা!
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 

১২০ বছর পুরনো জাহাজের ধ্বংসাবশেষ থেকে হাজারো বিয়ারের বোতল উদ্ধার 

সমুদ্রের ঠান্ডা পানির মধ্যে সংরক্ষিত ছিল বিয়ারের বোতলগুলো; এক শতকেরও বেশি সময় ধরে পলিমাটির ভেতরে নিমজ্জিত ছিল জাহাজের ধ্বংসাবশেষ হয়ে।
টিবিএস ডেস্ক
27 June, 2021, 02:00 pm
Last modified: 27 June, 2021, 02:12 pm

পানির নিচে আধেক দরজা দিয়ে ডুবুরি যখন একটা জাহাজের ভগ্নাবশেষে গিয়ে পৌঁছলেন, দেখলেন সেখানে এক বিশাল গুপ্তধন অপেক্ষা করে আছে তার জন্য। ১০০ বছরেরও বেশি সময় ধরে এগুলো লোকচক্ষুর আড়ালে ছিল, এবার সময় হয়েছে তাদের মুক্ত হওয়ার। কী সেই গুপ্তধন জানেন? বিয়ার!

অনুসন্ধানকারী ও ডুবুরি টেকনিশিয়ান স্টিভ হিকম্যান নিজের সঙ্গে করে একটা নেটের ব্যাগ নিয়ে গিয়েছিলেন। জাহাজের ভেতর পড়ে থাকা ও আংশিকভাবে পলিমাটিতে নিমজ্জিত বিয়ারের কাচের বোতলগুলো তুলে আনাই ছিল তার উদ্দেশ্য।

প্রথম বোতলটা তুলতেই পলিমাটির ধুলার মেঘে হিকম্যান প্রায় অন্ধ হতে বসেছিলেন। কিন্তু তার কাছে এসব পরিস্থিতি অজানা নয়, তাই নিজেকে মানিয়ে আরো কিছু বোতল সংগ্রহ করার পর তিনি তার দল নিয়ে পানির উপরে উঠে এলেন।  

এই ধ্বংসাবশেষ ছিল স্কটিশ উপকূলে অন্য এক জাহাজের সাথে সংঘর্ষে ডুবে যাওয়া কার্গো জাহাজ 'ওয়ালাশিয়া' এর। গ্লাসগো থেকে যাত্রা শুরু করা জাহাজ ওয়ালাশিয়াতে অসংখ্য কার্গো, টিন ক্লোরাইড নামক কেমিকেলের পাশাপাশি ছিল হাজার হাজার বোতল পানীয়। এগুলোর বেশিরভাগই ঠান্ডা পানির মধ্যে সংরক্ষিত ছিল এবং এক শতকেরও বেশি সময় ধরে সমুদ্রের পলিমাটির ভেতরে ডুবে ছিল জাহাজের ধ্বংসাবশেষ হয়ে।

১৯৮০ সাল থেকে ওয়ালাশিয়ার ভেতরে নিজের অনুসন্ধান শুরু করেছেন হিকম্যান। এযাবৎ তিনি ওয়ালাশিয়া থেকে উদ্ধার করেছেন হুইস্কি, জিন ও বিয়ারের কয়েক ডজন বোতল। কিন্তু এবার সঙ্গী হিসেবে আরো কিছু ডুবুরিকে নিয়ে ওয়ালাশিয়ার ভেতরে যান হিকম্যান এবং খুঁজে পান অস্বাভাবিক কিছু জিনিস। এবারের উদ্ধারকৃত বোতলগুলো তারা 'ব্রুল্যাব' নামের একটি গবেষণা সংস্থার বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছেন। তারা সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সঙ্গে মিলে তিন বোতল বিয়ার থেকে সজীব ইস্ট বের করতে সক্ষম হয়েছেন। এরপর তারা সেই ইস্ট নতুন বিয়ার বানাতে প্রয়োগ করেছেন। আর তাতেই বেরিয়ে এসেছে এক আজব তথ্য।

ওয়ালাশিয়ার এসব বিয়ারের বোতলে থাকা ইস্ট একটি অস্বাভাবিক প্রকৃতির ইস্ট। এই মুহূর্তে বিজ্ঞানীরা বুঝার চেষ্টা করছেন যে এই হারানো স্ট্রেইনকে আধুনিক পানীয় ঘনীভূতকরণ পদ্ধতিতে কিংবা বিয়ারের স্বাদ ভালো করতে ব্যবহার করা যায় কিনা। এর আগেও ২০১৮ সালে তাসমানিয়াতে একই রকম আরেকটি প্রজেক্টে ২২০ বছর পুরনো বিয়ারের বোতল পাওয়া গিয়েছিল।

পুরনো জাহাজের ধ্বংসাবশেষ থেকে পুরনো বোতল, প্রাচীন পাত্র খোঁজা এবং সেগুলো থেকে নমুনা সংগ্রহ করে পুরনো স্ট্রেইন অনুসন্ধানের এই কার্যক্রমকে বলা হয় 'বায়োপ্রসপেক্টিং'। এ ধরনের ঐতিহাসিক ইস্ট দূষণ কমানো থেকে ধরে পারফিউম শিল্পে সুগন্ধি উৎপাদনেও ব্যবহৃত হতে পারে।

১৯৮০ সালে যখন স্টিভ হিকম্যান প্রথম ওয়ালাশিয়া থেকে কিছু বিয়ারের বোতল খুঁজে পান, তখন পর্যন্ত বিয়ারগুলোকে পানযোগ্য মনে করা হয়েছিল। সেসময় এটি ছিল ১০০ বছর পুরনো। হিকম্যান ও তার বন্ধুরা বাড়ি ফিরে গ্লাসে বিয়ার ঢাললেন। দেখা গেল এটি আস্তে আস্তে ঘন, কোমল-মসৃণ আকারে গ্লাসে বসে গেল। কিন্তু এর জাদু এখানেই শেষ হয়েছিল।

হিকম্যান জানালেন, 'তখন এর মধ্যে খুব বাজে গন্ধ ছিল। এটা  ছিল অনেকটা লবণাক্ত, পচা গন্ধের। আর খেতেও ভালো ছিল না।' আর সেই বোতলগুলো দীর্ঘদিন পর পানির উপরে উঠে আসায় ভেতরের গ্যাস জমে বিস্ফোরণ হয়ে গ্লাস ফেটে যাওয়ার মত ঘটনাও ঘটেছিল তখন।

বর্তমানে বিয়ারগুলোর গন্ধ আরো খারাপ হয়েছে এবং এগুলো খাওয়ার অযোগ্য। তবে এগুলোর ইস্ট থেকে বানানো নতুন বিয়ারের স্বাদ নিয়েছেন হিকম্যানের কিছু সঙ্গী ডুবুরি। তাদেরই একজন, অ্যান্ডি পিলে জানিয়েছেন, নতুন বিয়ারের স্বাদ হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ তেতো।

ব্রুল্যাব এর প্রতিষ্ঠাতা কেইথ থমাস জানান, তারা এই বিয়ারগুলো অত্যন্ত সাবধানে ব্যবহার করেছেন। জীবাণুমুক্ত বাতাসভরা বিশেষ ক্যাবিনেটে নিয়ে এগুলোর মুখ খোলা হয়েছে, যাতে বিজ্ঞানীরা বিয়ারের প্যাথোজেন দ্বারা আক্রান্ত না হন।

বিয়ারগুলোর জেনেটিক পরীক্ষায় জানা যায়, ওয়ালাশিয়া বিয়ারে দুই ধরনের ইস্ট আছে। এগুলো হলো- ব্রেটানোমিসেস এবং ডেবারিওমিসেস। এত পুরনো কোনো বিয়ারে ডেবারিওমিসেস পাওয়া অস্বাভাবিক ব্যাপার। বর্তমানে শুধু কিছু বেলজিয়ান বিয়ারে ক্রমাগত গাঁজন এর মাধ্যমে এই উপাদান দেয়া হয়।

তবে থমাস ওয়ালাশিয়া বিয়ার থেকে পাওয়া ফলাফল নিয়ে সন্তুষ্ট। তিনি মনে করেন, ১২৬ বছর পুরনো বিয়ার থেকে পাওয়া ইস্ট আধুনিক পানীয় প্রস্তুতকারকদের অনুপ্রাণিত করবে। এসব ইস্টের মধ্যে এক ধরনের 'ওয়েট হর্স' বৈশিষ্ট্য আছে যা শুনতে লোভনীয় মনে না হলেও; এর ব্যবহার নতুন বিয়ারের মধ্যে প্রাকৃতিক ফ্লেভার এনে দিতে সক্ষম যা বিয়ারকে দিবে অতুলনীয় ও সবচেয়ে আলাদা এক স্বাদ।

  • সূত্র- বিবিসি 

Related Topics

টপ নিউজ

অফবিট / পুরনো জাহাজের ধ্বংসাবশেষ / বিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বিয়ার পান করলেই কি মশারা বেশি আকৃষ্ট হয়? উত্তর খুঁজতে মিউজিক ফেস্টিভ্যালে বিজ্ঞানীরা
  • প্রায় দেড়শ বছর পর মিললো ডুবে যাওয়া জাহাজের রহস্যের জবাব
  • ‘রুপি বিয়ার’ দুই ভাইয়ের কীর্তি, আমেরিকায় ভারতীয় বিয়ারের ফেরা!
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net