Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মহাকাশ ভ্রমণে যেতে চান? ভার্জিন আটলান্টিকে বিনে পয়সায় আসন, লুফে নিন

অফবিট

টিবিএস ডেস্ক
25 July, 2021, 12:00 pm
Last modified: 25 July, 2021, 05:17 pm

Related News

  • ইউরি গ্যাগারিন: পৃথিবীতে ফিরে আসার পর যেমন ছিল প্রথম মহাকাশচারীর জীবন
  • আজই মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন প্রথম কোনো মানুষ, ইউরি গ্যাগারিন
  • মঙ্গলের পর এবার শুক্র অভিযানে যেতে পারে চীন
  • এক দশক পর আবারও মহাকাশযানের টিকিট বিক্রি শুরু করছে ভার্জিন গ্যালাকটিক
  • মহাকাশে গেলেও নভোচারী নন বেজোস ও ব্র্যানসন: যুক্তরাষ্ট্র

মহাকাশ ভ্রমণে যেতে চান? ভার্জিন আটলান্টিকে বিনে পয়সায় আসন, লুফে নিন

একা নয়, সঙ্গে একজন বন্ধুকে সাথে নিয়ে এবার ইতিহাসের অংশ হতে পারেন আপনিও!
টিবিএস ডেস্ক
25 July, 2021, 12:00 pm
Last modified: 25 July, 2021, 05:17 pm

বাণিজ্যিকভাবে এখন মহাশূন্য ভ্রমণের হিড়িক পড়ে গেছে এবং সবচেয়ে আনন্দের খবর হলো, এই সুযোগ আপনার জন্যও উন্মুক্ত আছে। আপনিও চাইলে মহাশূন্যের যাত্রী হতে পারেন। আরো মজা, আপনি একা নন, সঙ্গে একজন বন্ধুকেও সাথে নিয়ে ইতিহাসের অংশ হতে পারেন আপনি!

গত ১১ জুলাই স্যার রিচার্ড ব্র্যানসন ভার্জিন গ্যালাক্টিকের একটি মহাকাশযানে করে পরীক্ষামূলক মহাকাশ ভ্রমণে যান। এর ঠিক নয়দিন পর তিনজন সহযাত্রীকে নিয়ে ব্র্যানসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত জেফ বেজোস ব্লু অরিজিনের আরেকটি মহাকাশযানে করে মহাশূন্য ভ্রমণ সম্পন্ন করেন। প্রতিযোগিতার দৌড়ে আবারও হাজির হচ্ছে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন আটলান্টিক। আর এ অভিযানের দুটি আসন উন্মুক্ত রাখা আছে সবার জন্য- চাইলে এ আসন দুটি বাগিয়ে নিতে পারেন আপনি আর আপনার বন্ধুও।

ভার্জিন গ্যালাকটিকের প্রথম দিকের এ বাণিজ্যিক ফ্লাইটগুলোর একটির অংশ হতে  এবং মহাকাশ থেকে ঘুরে আসার স্বপ্ন পূরণ করতে আপনাকে লগ ইন করতে হবে এই ওয়েব এড্রেসটিতে https://www.omaze.com/products/virgin-galactic-2021 ; এখানেই প্রয়োজনীয় সব নির্দেশনা দেয়া রয়েছে।

আপনি যতগুলো 'এন্ট্রি' চান, সে অনুযায়ী ৫ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত ব্যয় করতে পারবেন। আর এই টাকা চলে যাবে 'এইড ফাউন্ডেশন আমেরিকা' নামের একটি দাতব্য সংস্থায়। তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক, অনুদান প্রদানে বাধ্যবাধকতা নেই। আপনার এই মহাকাশ যাত্রায় সঙ্গে থাকবেন খোদ রিচার্ড ব্র্যানসনও।

এ ভ্রমণের বিশদ বৃত্তান্তে লেখা হয়েছে, "আপনি এবং আপনার অতিথি এমন একটি ভার্জিন গ্যালাকটিক স্পেসশিপে উঠবেন যা আপনাকে ঠিক বিমানের মতোই স্বাচ্ছন্দ্য যাত্রা নিশ্চিত করবে।

এরপর যখন পাশের জানালা দিয়ে বাইরে চোখ মেলে তাকাবেন, দেখবেন কীভাবে তা নীল থেকে গাঢ় নীল হতে হতে এক সময় নিকষ আঁধারে রূপ নেয়"।  

"পৃথিবীর ওপরে ভাসমান অবস্থায়, আমাদের এই উজ্জ্বল গ্রহ এবং এর চারপাশ ঘিরে থাকা ছায়াপথের যে শ্বাসরুদ্ধকর দৃশ্য আপনি দেখবেন, তার সাথে কোন কিছুরই তুলনা হতে পারে না"।

"কিছুক্ষণ পরই আপনাকে কেবিনে ভেসে থাকার নির্দেশনা দেয়া হবে। কেবিন জুড়ে থাকা ক্যামেরা প্রতিটি মুহূর্ত এইচডিতে রেকর্ড করবে। স্পেসশিপের ১৭টি জানালা দিয়েই বাইরের দৃশ্য অবলোকন করতে পারবেন। 

শুধু তাই নয়, মহাকাশে ভাসমান অবস্থায় নিজেকে কেমন লাগছে দেখতে, তার জন্যে কেবিনের মধ্যে থাকবে আয়নার ব্যবস্থাও"।

নিউ মেক্সিকোতে ফ্লাইট এবং থাকার ব্যবস্থাও কিন্তু এই ভ্রমণে অন্তর্ভুক্ত, কারণ নভোযানটি সেখান থেকেই যাত্রা শুরু করবে। 

 

Related Topics

টপ নিউজ

ভার্জিন গ্যালাকটিক / স্যার রিচার্ড ব্রানসন / মহাকাশ যাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ইউরি গ্যাগারিন: পৃথিবীতে ফিরে আসার পর যেমন ছিল প্রথম মহাকাশচারীর জীবন
  • আজই মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন প্রথম কোনো মানুষ, ইউরি গ্যাগারিন
  • মঙ্গলের পর এবার শুক্র অভিযানে যেতে পারে চীন
  • এক দশক পর আবারও মহাকাশযানের টিকিট বিক্রি শুরু করছে ভার্জিন গ্যালাকটিক
  • মহাকাশে গেলেও নভোচারী নন বেজোস ও ব্র্যানসন: যুক্তরাষ্ট্র

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net