Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বৃহস্পতি গ্রহের আবহাওয়ার গন্ধ নিয়ে বাজারে আসছে নতুন সুগন্ধি 'জুপিটার'

অফবিট

টিবিএস ডেস্ক
06 October, 2020, 11:35 am
Last modified: 06 October, 2020, 11:56 am

Related News

  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • পারফিউম ব্র্যান্ড আরএসআর: দেশের বাজারে পরীক্ষা শেষে যাবে বিশ্ববাজারে
  • সিলেটের বন থেকে যে সুগন্ধি পৌঁছায় ফরাসি ব্র্যান্ড ক্রিডের অভিজাত বিপণিতে
  • পুরান ঢাকার পারফিউম লেন: সুগন্ধির পাইকারি বাজার
  • সাফল্যের সৌরভ: ইন্টেরিয়র ডিজাইনার থেকে নাসরিনের পারফিউম উদ্যোক্তা হওয়ার গল্প

বৃহস্পতি গ্রহের আবহাওয়ার গন্ধ নিয়ে বাজারে আসছে নতুন সুগন্ধি 'জুপিটার'

আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে জুপিটারের। বাজারে আসার আগেই প্রি-অর্দার করা যাবে। এর ৫০ মিলিলিটার এর বোতলের দাম পড়বে ৪৬ পাউন্ড বা ৫৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ হাজার টাকা।  
টিবিএস ডেস্ক
06 October, 2020, 11:35 am
Last modified: 06 October, 2020, 11:56 am

পৃথিবীর বুকে থাকা সমস্ত উপকরণ- ফুল, ফল, কফি, চা, সিগারেট, তামাক, কস্তূরীমৃগ এমনকি ঘামের গন্ধের আদলেও সুগন্ধি বানিয়েছে মানুষ। এবার বোধহয় সেই একঘেয়েমি কাটাতেই পৃথিবীর বাইরে মহাকাশে বিচরণ শুরু হয়েছে সুগন্ধি প্রস্তুতকারকদের। হ্যাঁ, সৌরজগতের বৃহস্পতি গ্রহের আবহাওয়ার গন্ধের আদলেই বানানো হয়েছে সুগন্ধি 'জুপিটার'। আর এই 'জুপিটার' প্রস্তুত করেছে টলি নামের এক সংস্থা।

তবে এর গন্ধ কতটা সুখকর হবে তা নিয়ে বিতর্ক আছে। পচা ডিমের সঙ্গে ব্লিচিং পাউডার মেশালে যেমন গন্ধ হবে, এ গন্ধ অনেকটা তার মতন। রসায়নের ভাষায় বলতে গেলে হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সায়ানাইডের মিশ্রণের গন্ধ এই রকম।

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। সেখানকার পরিবেশে ঠিক এই উপকরণগুলোই পাওয়া যায়, তবে ভিন্ন অনুপাতে। স্বভাবতই পদার্থগত ভাবে এক হওয়ায় বৃহস্পতির গন্ধও কিন্তু এ রকমই। বৃহস্পতির পরিবেশে মূলত দুটি গ্যাস পাওয়া যায়, হিলিয়াম এবং হাইড্রোজেন। আর আছে তিনটি স্তর, অ্যামোনিয়া, সালফার এবং সায়ানাইড। তিনটি স্তরের এক ধরনের গন্ধ পারফিউমে তুলে ধরা খুব সহজ ছিল না বলে জানান টলির সুগন্ধি শিল্পী ও বিজ্ঞানপ্রেমীঅ্যাপোসটোলোস চারিসিস।  

ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,  তিনি নিজে গোলাপ আর জুঁইয়ের গন্ধ ভালোবাসেন। তবে পারফিউমে এগুলো বহুল ব্যবহৃত। তাই তিনি খুব আটপৌরে কিছু খুঁজছিলেন। পারফিউমের কৃত্রিম গন্ধের বদলে বাস্তব জগতের প্রাত্যহিকতার সঙ্গে যোগ রয়েছে, এমন সুগন্ধি তৈরির কথাই ভাবছিলেন তিনি। 

তবে এই সুগন্ধি যে সবার জন্য নয়, সে ব্যাপারটা আগেই খোলসা করেছেন চারিসিস। বিপণন নিয়ে আদৌ ভাবছেন না তিনি। বলছেন, সুগন্ধির বোতলের ঢাকনা খুললে প্রথম ১৫ মিনিট মৃদু অ্যামোনিয়ার গন্ধ থাকবে। ১৫ মিনিট পর নাকে আসবে সালফারের গন্ধ। সব শেষে পাওয়া যাবে কাঠবাদাম, জাফরানের গন্ধ। একবার গায়ে মাখলে ছয় ঘণ্টা মতো তার রেশ থাকবে।

এই পারফিউম বানাতে সময় লেগেছে প্রায় বছর তিনেক। মার্কিন মহাকাশ সংস্থার বৃহস্পতি অভিযান থেকে তথ্য সংগ্রহ করে তবেই বানানো হয়েছে এই সুগন্ধি।

আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে জুপিটারের। বাজারে আসার আগেই প্রি-অর্দার করা যাবে। এর ৫০ মিলিলিটার এর বোতলের দাম পড়বে ৪৬ পাউন্ড বা ৫৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ হাজার টাকা।  

সূত্র: ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

জুপিটার / সুগন্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • পারফিউম ব্র্যান্ড আরএসআর: দেশের বাজারে পরীক্ষা শেষে যাবে বিশ্ববাজারে
  • সিলেটের বন থেকে যে সুগন্ধি পৌঁছায় ফরাসি ব্র্যান্ড ক্রিডের অভিজাত বিপণিতে
  • পুরান ঢাকার পারফিউম লেন: সুগন্ধির পাইকারি বাজার
  • সাফল্যের সৌরভ: ইন্টেরিয়র ডিজাইনার থেকে নাসরিনের পারফিউম উদ্যোক্তা হওয়ার গল্প

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net