Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বাংলাদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ান নাগরিকের সাহায্য প্রার্থনা

অফবিট

টিবিএস রিপোর্ট
28 January, 2021, 05:50 pm
Last modified: 28 January, 2021, 05:53 pm

Related News

  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

বাংলাদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ান নাগরিকের সাহায্য প্রার্থনা

জুনে স্কুল কর্তৃপক্ষ তাকে দেশ থেকে চলে যাওয়ার বিষয়ে বললেও, ওয়ার্ক ভিসার বৈধতা থাকা পর্যন্ত তিনি দেশ ছাড়ার বিষয়ে অস্বীকৃতি জানান।
টিবিএস রিপোর্ট
28 January, 2021, 05:50 pm
Last modified: 28 January, 2021, 05:53 pm

ভিসা জটিলতা ও আর্থিক দুরাবস্থার কারণে দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশে আটকা পড়ে আছেন অস্ট্রেলীয় এক নাগরিক। অ্যান্ড্রু জন রাইট নামে ওই ব্যক্তি পেশায় শিক্ষক।

জানা গেছে, ২০১৯ সালের শেষের দিকে কানাডিয়ান ট্রিলিয়াম স্কুলে (সিটিএস) শিক্ষকতার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন অ্যান্ড্রু। বিমানবন্দরে অবতরণের পর তিনি অন-অ্যারাইভাল ভিসা পান। আর্থিক সাহায্য সংগ্রহের জনপ্রিয় ওয়েবসাইট 'গ্র্যাব ফান্ডিং'-এ অ্যান্ড্রুর দেওয়া তথ্য অনুসারে এসব জানা যায়।

অ্যান্ড্রুর বক্তব্য অনুযায়ী সিটিএস কর্তৃপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী তার বৈধ কর্ম ভিসা এবং কাজের অনুমোদনের জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করেনি। এমনকি তাকে বেতনও দেওয়া হয়েছিল কম।

পরবর্তীকালে, ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন এবং স্থায়ী ভিসার জন্য সমস্ত কাগজপত্র জমা দেন।

তবে বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও ভিসার মেয়াদ শেষ হলে সিটিএস কর্তৃপক্ষ তার জন্য মাত্র তিন মাস মেয়াদী পর্যটক ভিসার ব্যবস্থা করে।

কোভিড-১৯ মহামারি চলাকালে লকডাউনে স্কুল বন্ধ হয়ে গেলে অ্যান্ড্রুর ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়।

পরবর্তীকালে, জুনে স্কুল কর্তৃপক্ষ তাকে দেশ থেকে চলে যাওয়ার বিষয়ে বললেও, ওয়ার্ক ভিসার বৈধতা থাকা পর্যন্ত তিনি দেশ ছাড়ার বিষয়ে অস্বীকৃতি জানান।

কয়েক মাস অপেক্ষার পর বিডা কর্তৃপক্ষ জানায়, স্থায়ী ভিসার জন্য 'নিয়োগদাতার আবেদন পত্র' প্রয়োজন। তবে সিটিএস কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করা হলেও তারা তা পাঠায়নি।

অক্টোবরে সিটিএস কর্তৃপক্ষ বিডা এবং অ্যান্ড্রুর নিয়োগ ইস্যুতে তাদের অবহেলার বিষয়টি স্বীকার করে। তবে তাদের দাবী, তাদের কাছে অ্যান্ড্রুর কোনো পাওনা বাকি নেই।

ফলে এই মুহূর্তে অ্যান্ড্রুর কোনো বেতন-ভাতা নেই। বাংলাদেশে থাকতে বৈধ ব্যবস্থা গ্রহণের মতো আর্থিক পরিস্থিতিও তার নেই। নিরুপায় হয়েই অ্যান্ড্রুকে এখন সাহায্য প্রার্থনা করতে হচ্ছে।

গত ২৬ জানুয়ারি থেকে সাহায্যের পেজ খোলার পর এখন পর্যন্ত অ্যান্ড্রুর তহবিলে ৯ হাজার ৬০০ টাকা জমা পড়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী তার এখন তিন লাখ টাকা প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / বিদেশি নাগরিক / অ্যান্ড্রু জন রাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net