Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
সাগরের এসিড বাড়ায় ক্ষয়ে যাচ্ছে কাঁকড়াদের খোলস

অফবিট

টিবিএস ডেস্ক
28 January, 2020, 10:50 am
Last modified: 28 January, 2020, 04:39 pm

Related News

  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • ‘৫২-হার্টজ তিমি’ কেন পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ প্রাণী
  • বিশ্বের সবচেয়ে বড় প্রবাল মিলল প্রশান্ত মহাসাগরে, বয়স হতে পারে ৩০০ বছরের বেশি
  • চলতি বছর দক্ষিণ এশিয়ায় ‘স্বাভাবিকের চেয়ে বেশি’ বৃষ্টিপাতের সম্ভাবনা: আবহাওয়া বিশেষজ্ঞরা

সাগরের এসিড বাড়ায় ক্ষয়ে যাচ্ছে কাঁকড়াদের খোলস

প্রশান্ত মহাসাগরের পানির এসিড এতটাই বেড়ে গেছে যে সমুদ্রে থাকা কাঁকড়াদের খোলস পর্যন্ত ক্ষয়ে যাচ্ছে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁকড়াদের স্নায়ুতন্ত্রও।
টিবিএস ডেস্ক
28 January, 2020, 10:50 am
Last modified: 28 January, 2020, 04:39 pm

প্রশান্ত মহাসাগরের পানির এসিড এতোটাই বেড়ে গেছে যে সমুদ্রে থাকা কাঁকড়াদের খোলস পর্যন্ত ক্ষয়ে যাচ্ছে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁকড়াদের স্নায়ুতন্ত্রও। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) এর এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। চলতি মাসে গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্স অব দি টোটাল এনভায়রনমেন্ট এ।   

বিশ্বজুড়ে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির এক বড় উৎস কাঁকড়া। আর কাঁকড়ারা ক্ষতিগ্রস্ত হওয়া মানে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া। আর এমন পরিস্থিতিতে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে বলেই মনে করেন গবেষক নিনা বেডনারসেক।

সমুদ্রের এসিড বাড়ছে কেন

প্রতিনিয়ত কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় পানির এসিড (অম্লত্ব) বাড়ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়। পরিবেশ থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করার ফলে প্রশান্ত মহাসাগরের সমুদ্রের পানিতে পি-এইচ এর ঘনমাত্রা কমে যাচ্ছে। আর এর ফলেই বাড়ছে পানির অম্লত্ব।  

কাঁকড়ারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে

অম্লধর্মী বা এসিডিক পানিতে কার্বনেট আয়নের পরিমাণ কম থাকে। ফলে এই আয়ন নির্ভর ক্রাস্তেশিয়ান বা খোলসওয়ালা  প্রাণি ও কোরালরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা পানিতে পর্যাপ্ত পরিমাণ কার্বনেট আয়নের অভাবে শক্ত খোলস গড়তে পারে না এরা। 

আর শুধু কাঁকড়াই নয়, সাগরের বসবাস করা শামুক, ঝিনুক ও প্ল্যাঙ্কটনের দৃঢ় বিকাশের জন্য কার্বনেট আয়ন অপরিহার্য। অর্থাৎ ক্ষতির সম্মুখীন হচ্ছে একটি বিপুল সংখ্যার জীব। 

সমাধান কি

গবেষণায় দুই ধরনের সমাধানের কথা বলেছে নোয়া। প্রথমত, প্রকৃতিতে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে। এলক্ষ্যে সচেতন হতে হবে নীতি নির্ধারকদের। আর দ্বিতীয়ত, সামুদ্রিক এই জলজ পরিবেশের উপর নির্ভরশীল জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিতে হবে। কয়েক বছরের মধ্যেই এই পরিবেশের যে পরিবর্তন হবে তা নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি করার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করা হয় গবেষণায়। 

Related Topics

টপ নিউজ

প্রশান্ত মহাসাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • ‘৫২-হার্টজ তিমি’ কেন পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ প্রাণী
  • বিশ্বের সবচেয়ে বড় প্রবাল মিলল প্রশান্ত মহাসাগরে, বয়স হতে পারে ৩০০ বছরের বেশি
  • চলতি বছর দক্ষিণ এশিয়ায় ‘স্বাভাবিকের চেয়ে বেশি’ বৃষ্টিপাতের সম্ভাবনা: আবহাওয়া বিশেষজ্ঞরা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net