Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
জেফ বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রার জন্য ২৩৮ কোটি টাকা ব্যয়!

অফবিট

টিবিএস ডেস্ক
14 June, 2021, 10:25 am
Last modified: 14 June, 2021, 10:27 am

Related News

  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস
  • মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?
  • ‘পৃথিবী খুবই শান্ত দেখাচ্ছিল’: মহাকাশ ভ্রমণের পর ফিরলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী

জেফ বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রার জন্য ২৩৮ কোটি টাকা ব্যয়!

নিলামে অংশগ্রহণকারীরা ৪৮ লাখ ডলার থেকে দাম হাঁকাতে শুরু করেন। নিলামের শেষ তিন মিনিটেই বাড়তি আসনের মূল্য নির্ধারিত হয়। 
টিবিএস ডেস্ক
14 June, 2021, 10:25 am
Last modified: 14 June, 2021, 10:27 am
ছবি: এপি

জেফ বেজোসের ব্লু অরিজিন আগামী ২০ জুলাইয়ে আগত প্রতিষ্ঠানটির নতুন শেফার্ড স্পেস রকেটের বাড়তি আসন ২৮ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ২৩৮ কোটি ৪৬ লাখ টাকার কিছু বেশি। গেল শনিবারই প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়।  

নিলামে অংশগ্রহণকারীরা ৪৮ লাখ ডলার থেকে দাম হাঁকাতে শুরু করেন। নিলামের শেষ তিন মিনিটেই বাড়তি আসনের মূল্য নির্ধারিত হয়। 

প্রাথমিকভাবে ১৫৯ টি দেশ থেকে ৭৬০০ জন মানুষ এই নিলামে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। তবে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার ভাই মার্কের সঙ্গে মহাকাশ ভ্রমণে সঙ্গী হতে যাওয়া সেই বিজয়ী ব্যক্তির পরিচয় এখনো অজ্ঞাতই থেকে গেছে।

১১ মিনিটের এই স্বয়ংক্রিয় ফ্লাইটটি হতে যাচ্ছে প্রতিষ্ঠানের ১৬তম ফ্লাইট, কিন্তু এবারই প্রথমবারের মতো তারা মানুষকে বহন করবে। ক্যাপসুলটি ছয় জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে, যদিও প্রতিষ্ঠানটি এখনো বাকি যাত্রীদের নাম প্রকাশ করেনি।

ফ্লাইটের ১৫ দিন আগেই আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে আসবেন জেফ বেজোস। বেজোস নিজের ইনস্টাগ্রামে এবিষয়ে লিখেছেন, 'পাঁচ বছর বয়স থেকেই আমি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতাম। অবশেষে আগামী ২০ জুলাই আমি আমার ভাইয়ের সাথে সেই স্বপ্ন পূরনের যাত্রাটা শুরু করবো। এটি হবে প্রিয় বন্ধুর সাথে এক শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার।' 

বিশ্বের শীর্ষ কিছু ধনী ব্যক্তির মধ্যে চলমান প্রতিযোগিতার মধ্যেই এই ভ্রমণের খবর এসেছে। ব্লু অরিজিন এই মুহূর্তে মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে এলন মাস্কের স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি ও রিচার্ড ব্র্যানসনের আওতাধীন ভার্জিন গ্যালাক্টিক হোল্ডিংস ইনকর্পোরেশনকে টেক্কা দিতে চাইছে। ব্র্যানসনের ভার্জিন ক্রাফটও খুব শীঘ্রই নিউ মেক্সিকোর ট্রুথ অর কনসিকোয়েন্স শহরের কাছে অবস্থিত মহাকাশ সেন্টার থেকে যাত্রীবাহী মহাকাশযান চালু করতে যাচ্ছে। 

বেজোস প্রতি বছর আমাজনের আয় থেকে ১ বিলিয়ন ডলার ব্যয় করছেন তার ব্লু অরিজিন কোম্পানিকে পাকাপোক্ত করতে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মহাকাশে যেতে ইচ্ছুক যাত্রীদের উচ্চতা অবশ্যই ৫ থেকে ৬ ফুট ৪ ইঞ্চির মধ্যে হতে হবে। ওজন থাকতে হবে ১১০ থেকে ২২৩ পাউন্ডের মধ্যে। ৯০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে উৎক্ষেপণ টাওয়ারের সিঁড়ির সাতটি ধাপের ফ্লাইট পাড়ি দেয়ার মত যোগ্যতা থাকতে হবে এবং মহাকাশযানের ভেতর টয়লেটে যাওয়ার বিরতি ছাড়াই ৯০ মিনিট বাঁধা অবস্থায় থাকতে হবে।  

এছাড়াও তাদেরকে মহাকর্ষীয় শক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে, যা অবতরণের সময়ে ব্যক্তির স্বাভাবিক ওজনের চেয়ে সাড়ে পাঁচ গুণ এবং আরোহণের দুই মিনিট সময়ে তিন গুণ বেশি হবে।  

কোম্পানিটি জানিয়েছে, নিলামের অর্থ ব্লু অরিজিন ফাউন্ডেশন 'ক্লাব ফর দ্য ফিউচার' এ দান করা হবে। এই ফাউন্ডেশন আগামী প্রজন্মকে স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) নিয়ে ক্যারিয়ার গড়তে ও ভবিষ্যতে মহাকাশে বসতি গড়ার সম্ভাবনা তৈরিতে অনুপ্রাণিত করতে কাজ করছে। 

  • সূত্র: দ্য গার্ডিয়ান
     

Related Topics

টপ নিউজ

জেফ বেজোস / মহাকাশ অভিযান / ব্লু অরিজিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস
  • মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?
  • ‘পৃথিবী খুবই শান্ত দেখাচ্ছিল’: মহাকাশ ভ্রমণের পর ফিরলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net