Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
গায়ে কাদা মেখে বন্যার রিপোর্ট করতে গিয়ে চাকরি খোয়ালেন জার্মান সাংবাদিক

অফবিট

টিবিএস ডেস্ক
23 July, 2021, 10:00 pm
Last modified: 24 July, 2021, 05:52 am

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • 'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • জার্মানি থেকে সেনা কমানোর বিষয় ‘পর্যালোচনা’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

গায়ে কাদা মেখে বন্যার রিপোর্ট করতে গিয়ে চাকরি খোয়ালেন জার্মান সাংবাদিক

বন্যা দুর্গত এলাকায় নিজেই সাহায্য করতে নেমেছেন, এমন দাবি করতেই মুখে ও কাপড়ে কাদা মাখেন তিনি।
টিবিএস ডেস্ক
23 July, 2021, 10:00 pm
Last modified: 24 July, 2021, 05:52 am
সুসানা ওলেন। ছবি: ডয়চে ভেলের সৌজন্যে

বন্যা দুর্গত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজের শরীরে কাদা মাখিয়েছিলেন জার্মান সাংবাদিক সুসানা ওলেন। স্বেচ্ছাসেবী হিসেবে নিজেই পরিষ্কার অভিযানে নেমেছেন- এমন দাবি থেকেই গায়ে কাদা মেখেছিলেন তিনি।

কিন্তু, শেষ রক্ষা হয়নি। অপর একটি ক্যামেরায় ধরা পড়ে যায় সুসানার কাণ্ড। বিষয়টি সামনে আসতেই শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো তাকে।

জার্মান টেলিভিশন চ্যানেল আরটিএলে কাজ করতেন সুসানা।

ভাইরাল হওয়া ভিডিওটি গোপনে ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে তিনি মাটি থেকে কিছু কাদা নিয়ে মুখে ও কাপড়ে মাখছেন।

গোপন ক্যামেরায় ধরা পড়ে সুসানার কাণ্ড

গত সপ্তাহে জার্মানিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যায় বহু শহর তছনছ হয়ে যায়। তীব্র বন্যা শেষে চলছিলো পরিচ্ছন্নতা অভিযান। এমনই একটি প্রতিবেদন সংগ্রহে ব্যাড মুনস্টারআইফেল শহরে গিয়েছিলেন সুসানা ওলেন।

বন্যায় জার্মানিতে অন্তত ১৭৩ জন এবং বেলজিয়ামে ৩২ জন প্রাণ হারিয়েছেন। তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উভয় দেশ থেকে এখনও অন্তত ১৭৬ জন নিখোঁজ আছেন।

জার্মান পত্রিকা বিল্ডের সূত্রানুসারে, আরটিএলের ঐ প্রতিবেদনে বলা হয় "আরটিএল উপস্থাপক সুসানা ওলেন ব্যাড মুনস্টারআইফেলে পরিচ্ছন্নতা অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং অনলাইনে হতবাক করা সব দৃশ্য শেয়ার করছেন।"

পরবর্তীতে আরটিএলের অনলাইন থেকে সংবাদ প্রতিবেদনটি মুছে ফেলা হয়।

টেলিভিশন চ্যানেলটির একজন মুখপাত্র জানান, "আমাদের প্রতিবেদকের কাজ স্পষ্টভাবেই সাংবাদিকতার নীতিমালা এবং আমাদের মানদণ্ডের পরিপন্থী। আর তাই বিষয়টি জানার পর সোমবার আমরা তাকে ইস্তফা প্রদান করি।"

২০০৮ সালে আরটিএলে কাজ শুরু করেন সুসানা। ইনস্টাগ্রামে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে 'বিশাল ভুল হয়ে গেছে' বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট 

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / জার্মানি / ভাইরাল ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • 'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • জার্মানি থেকে সেনা কমানোর বিষয় ‘পর্যালোচনা’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net