Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
কোভিড নিয়ে অধিকাংশ ভুল তথ্য প্রচারের নেপথ্যে রয়েছেন ১২ ব্যক্তি!

অফবিট

টিবিএস ডেস্ক
18 July, 2021, 04:35 pm
Last modified: 18 July, 2021, 04:49 pm

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • ‘খামেনি কি রাশিয়ায় পালানোর প্রস্তুতি নিচ্ছেন?' ইরানে বিক্ষোভ ঘিরে অনলাইনে ভাইরাল হওয়া যত গুজব
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা

কোভিড নিয়ে অধিকাংশ ভুল তথ্য প্রচারের নেপথ্যে রয়েছেন ১২ ব্যক্তি!

ফেসবুকে ৭৩ শতাংশ ভ্যাকসিন বিরোধী প্রচারণার জন্য দায়ী এই ১২ জন। ভ্রান্ত তথ্যের প্রচার ঠেকাতে সতর্ক অবস্থানের দাবি করা হলেও ভুল তথ্য সম্বলিত এসব কন্টেন্টের ৯৫ শতাংশই ফেসবুক থেকে সরানো হয়নি।
টিবিএস ডেস্ক
18 July, 2021, 04:35 pm
Last modified: 18 July, 2021, 04:49 pm

চলতি সপ্তাহে কোভিড সম্পর্কিত ভুল তথ্য প্রচার নিয়ে এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে হোয়াইট হাউজ। তাদের ভাষ্যমতে, সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইটের (সিসিডিএইচ) এক প্রতিবেদন থেকে জানা গেছে যে, ভ্যাকসিন বিরোধী তথ্য প্রচার ও ষড়যন্ত্রমূলক অধিকাংশ কার্যক্রমের পেছনে মূলত ১২ জন ব্যক্তি দায়ী।

সিসিডিএইচ একটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক ও বেসরকারি সংস্থা। গত মার্চে তারা কোভিড সম্পর্কিত ভুল তথ্য প্রচারকারী ১২ জন অনলাইন ব্যক্তিত্বকে খুঁজে বের করে এবং তাদেরকে একত্রে 'ডিসইনফরমেশন ডজন' বলে আখ্যা দেয়।

বিশ্বজুড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ১২ জন ব্যক্তির সব মিলিয়ে প্রায় ৫৯ মিলিয়ন অনুসারী রয়েছে।

এর মধ্যে ফেসবুকের প্রভাব সবচেয়ে বেশি। সিসিডিএইচ এই এক ডজন মানুষের ৮ লাখ ১২ হাজার ফেসবুক পোস্ট এবং টুইট বার্তা বিশ্লেষণ করে দেখেছে, ৬৫ শতাংশ ভুল বা বিকৃত তথ্য তাদের কাছ থেকেই এসেছে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি ও প্রেসিডেন্ট জো বাইডেন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য ভুল তথ্য প্রচার থামানোর দিকে নজর দিয়েছেন।  

যুক্তরাষ্ট্র সরকার ও নিয়ন্ত্রক এজেন্সিগুলো ভ্যাকসিনকে নিরাপদ ও কার্যকরী ঘোষণা করলেও শুধুমাত্র ফেসবুকে এই ডজনখানেক ব্যক্তি ৭৩ শতাংশ ভ্যাকসিন-বিরোধী প্রচারণার জন্য দায়ী।

এছাড়াও, ভুল তথ্য সম্বলিত এসব কন্টেন্টের ৯৫ শতাংশই ফেসবুক থেকে সরানো হয়নি।

এই এক ডজন ব্যক্তির মধ্যে চিকিৎসকও আছেন, যিনি ভণ্ড বিজ্ঞানকে বেছে নিয়েছেন। আরও রয়েছেন বডিবিল্ডার, ব্লগার, ধর্মান্ধ ব্যক্তিবর্গ।

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে আছেন জন এফ কেনেডির ভাগ্নে রবার্ট এফ জেনেডি। রবার্ট ভ্যাকসিন নেয়াকে অটিজমের সাথে এবং ফাইভজি ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ককে করোনাভাইরাস মহামারির সাথে তুলনা করেছেন।

সিসিডিএইচের সিইও ইমরান আহমেদ এক প্রতিবেদনে লিখেছেন, "ফেসবুক ও টুইটার ভ্যাকসিন-বিরোধী ভুল তথ্য প্রচার ঠেকাতে বিভিন্ন নীতি নির্ধারণ করলেও, আসলে তারা এগুলো থামাতে ব্যর্থ হয়েছে।"

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো বিভিন্ন পোস্ট সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। এমনকি এই বারো জনের তিনজনকে একটি প্ল্যাটফর্ম থেকেই সরিয়ে দেওয়া হয়েছে।

সিসিডিএইচ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউবকে আহ্বান জানিয়েছে, এই এক ডজন ব্যক্তিত্বকে যেন পুরোপুরিভাবে সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয়া হয়।

কারণ হিসেবে তারা বলে, "সিসিডিএইচ এর বিশ্বাস, উল্লেখিত ব্যক্তিরা বিপজ্জনক এবং মহামারির সংকটকালে জনসাধারণের মধ্যে ভ্যাকসিন গ্রহণের বিষয়ে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করছে।"

প্রতিবেদনে বলা হয়, "প্রয়োজন অনুসারে কঠোরভাবে আরোপ করা না হলে নীতিমালা প্রণয়ন করে কোনো লাভ নেই। জনসাধারণের জন্য বিপজ্জনক ব্যক্তিদের প্রচারিত কন্টেন্ট ও আইডি সরিয়ে দেওয়ার মাধ্যমে মানুষের কাছে ভুল তথ্য যাওয়া প্রতিহত করা সম্ভব হবে।'

সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ভুল তথ্য / অ্যান্টি ভ্যাক্সার / ভ্রান্ত তথ্য / মিসইনফরমেশন / ভুয়া বিজ্ঞান / গুজব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • ‘খামেনি কি রাশিয়ায় পালানোর প্রস্তুতি নিচ্ছেন?' ইরানে বিক্ষোভ ঘিরে অনলাইনে ভাইরাল হওয়া যত গুজব
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net