Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার বীরদের খোঁজে অপো

অন্যান্য

টিবিএস রিপোর্ট
13 December, 2021, 02:30 pm
Last modified: 13 December, 2021, 02:39 pm

Related News

  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ২০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান, পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুরা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • বিজ্ঞাপনে গাজার ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি: বিশ্বখ্যাত ব্র্যান্ড জারা বয়কটের ডাক
  • মিম বানিয়ে টু-পাইস: বিনোদনের খোরাক মিম এখন অনেকের পকেট খরচের উৎস
  • বিশ্বকাপে জোরাল হচ্ছে 'বয়কট কাতার' ক্যাম্পেইন: ফিফা ও কাতার কি বিচলিত?   

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার বীরদের খোঁজে অপো

ক্যাম্পেইনটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে অপো ব্যবহারকারীরা ক্যামেরার মাধ্যমে তার আশেপাশের মানুষের জীবনযুদ্ধের গল্প নিয়ে আসবেন।
টিবিএস রিপোর্ট
13 December, 2021, 02:30 pm
Last modified: 13 December, 2021, 02:39 pm

বাংলাদেশ পালন করছে বিজয়ের সুবর্ণজয়ন্তী। ঐতিহাসিক এই মাসটিকে স্মরণীয় করে রাখতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশকে সঙ্গে নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো চালু করেছে 'বীরের গল্প' (স্টোরিজ অব হিরোজ) শিরোনামে উদ্ভাবনী ক্যাম্পেইন।

উদ্দেশ্য বাস্তবের হিরোদের সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়া।

দীর্ঘ নয়মাসের রক্ষক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ বিশ্বের বুকে স্থান পায়। এরপর গত ৫০ বছরে নানা চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে। সর্বশেষ বাংলাদেশ তথা বিশ্বের বুকে কাল হয়ে হানা দেয় করোনা ভাইরাস মহামারি। সেই যুদ্ধেও একঝাঁক যোদ্ধা বীরের মতো ঝাঁপিয়ে পড়েছে মানুষের জীবন বাঁচাতে। দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন তারা। মহান স্বাধীনতা যুদ্ধ ও আধুনিক বাংলাদেশের বিনির্মাণে নব্য এই যোদ্ধাদের প্রতি সম্মান জানাতেই অপো এই ক্যাম্পেইন নিয়ে এসেছে।

১২ তারিখে চালু হয়ে ক্যাম্পেইনটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। 

এই সময়ে অপো ব্যবহারকারীরা ক্যামেরার মাধ্যমে তার আশেপাশের মানুষের জীবন যুদ্ধের গল্প নিয়ে আসবেন। ছবিতে তুলে আনবেন আসল যোদ্ধাদের কথা।

অপো মনে করে, আমাদের চারপাশে এমন সব মানুষ আছে যারা পাদপ্রদীপের নিচে। কিন্তু সমাজের জন্য তারা অনবরত অবদান রেখে যাচ্ছেন। অথচ অনেক সময়ই আমরা তাদের যথার্থ প্রাপ্য দিতে পারি না। আপনি যদি এসব মানুষের সন্ধান পান তাহলে এই ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কৃত হতে পারেন। এজন্য আপনাকে ছবির সাথে গল্পটি লিখে অপো বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার দিতে হবে। ব্যক্তিটি হতে পারে আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন অথবা যে কেউ। মানুষের পাঠানো দারুণ সব বাছাইকৃত ছবি নিয়ে তৈরি করা হবে অপো গ্যালারি।

এসব ছবি থেকে বিচারক প্যানেল সেরা তিনটি ছবি তথা তিনটি জীবনের গল্প বাছাই করে নেবেন। পরবর্তীতে এদের পাশে দাঁড়াবে অপো ও ব্যুরো বাংলাদেশ। আর যার হাত ধরে এসব সংগ্রামরত জীবনের গল্প উঠে আসলো তাদের জন্য পুরস্কার হিসেবে থাকবে সম্প্রতি বাজারে আসা ফ্লাগশিপ রেনো ৬ অথবা আইওটি পণ্য।

এর আগে অপো, ব্যুরো বাংলাদেশ ও প্রীত রেজার মতো নামকরা একদল ফটোগ্রাফার ও ইনফ্লুয়েন্সারদের সঙ্গে নিয়ে একই ধরনের কাজ করে মানুষকে উৎসাহিত করেছেন।

তাহলে এখনই নেমে পড়ুন আপনার চারপাশের মানুষের সংগ্রামের না বলা গল্পগুলো বলতে। ক্যাম্পেইনে অংশ নিয়ে এসব জাতীয় বীরদের প্রতি আপনি যে শুধু সম্মান জানাচ্ছেন তা নয়, বিজয়ের সুবর্ণজয়ন্তীকে আরো মহিমান্বিত করে তুলছেন। বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে চোখ রাখুন আর খুঁজতে থাকুন চারপাশের বীরদের জীবনের গল্প। 
 
Related Topics

অপো / ক্যাম্পেইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ২০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান, পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুরা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • বিজ্ঞাপনে গাজার ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি: বিশ্বখ্যাত ব্র্যান্ড জারা বয়কটের ডাক
  • মিম বানিয়ে টু-পাইস: বিনোদনের খোরাক মিম এখন অনেকের পকেট খরচের উৎস
  • বিশ্বকাপে জোরাল হচ্ছে 'বয়কট কাতার' ক্যাম্পেইন: ফিফা ও কাতার কি বিচলিত?   

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net