Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
মেলায় এসেছে পূর্ববঙ্গের নীল চাষ ও বিদ্রোহ এবং সতীদাহ প্রথা নিয়ে দুটি আকরগ্রন্থ

অন্যান্য

টিবিএস রিপোর্ট
23 February, 2025, 11:00 am
Last modified: 23 February, 2025, 11:00 am

Related News

  • শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
  • বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • প্রকাশনা সংস্থায় গোপনে বাড়ছে এআইয়ের ব্যবহার: ক্ষুব্ধ কর্মীরা 
  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • আমাদের সংস্কৃতি হাজার বছরের, কিন্তু তরুণদের কাছে তা হয়তো যথাযথভাবে তুলে ধরতে পারছি না: প্রধানমন্ত্রী

মেলায় এসেছে পূর্ববঙ্গের নীল চাষ ও বিদ্রোহ এবং সতীদাহ প্রথা নিয়ে দুটি আকরগ্রন্থ

টিবিএস রিপোর্ট
23 February, 2025, 11:00 am
Last modified: 23 February, 2025, 11:00 am

নীল চাষ ও সতীদাহ প্রথা—ভারতবর্ষের ইতিহাসে দুটি মর্মান্তিক অধ্যায়। নীলচাষের ইতিহাস হয়ে আছে অর্থনৈতিক আগ্রাসন, ব্রিটিশদের নিপীড়ন ও সামাজিক সংগ্রামের। হিন্দু ধর্মাবলম্বী সদ্যবিধবা নারীকে স্বামীর চিতায় সহমরণ বা আত্মাহুতি দিতে বাধ্য করার এক অমানবিক প্রথা সতীদাহ। 

পূর্ববঙ্গে এ দুইয়ের ইতিহাস নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় দিব্যপ্রকাশ থেকে এসেছে দুটি বই। লেখক মোঃ মাহমুদ আলী। 

পূর্ববঙ্গে নীল চাষ ও নীল বিদ্রোহের ইতিহাস

একসময় সমগ্র পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশে আনুমানিক দুই শতাধিক ছোট-বড় নীলকুঠি ও নীল ফ্যাক্টরি (কারখানা) ছিল বলে প্রতীয়মান। কালের পরিক্রমায় অধিকাংশ নীলকুঠি ও নীল ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে অথবা ভেঙে ফেলা হয়েছে। তা সত্ত্বেও এ বইটিতে প্রায় ১০০টি নীলকুঠি ও নীল কারখানার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে।

পাঠকদের সুবিধার্থে বইটিতে পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) বিভিন্ন জেলায় নীল চাষের বিবরণ, উল্লেখযোগ্য নীলকুঠি ও নীল কারখানাসমূহের ইতিহাস বর্ণনার পাশাপাশি ছবি সংযোজন করা হয়েছে। বইটিতে ভারতবর্ষে নীল চাষ প্রচলনের ইতিহাস, নীল চাষ সম্পর্কিত বিভিন্ন আইন-কানুন, নীল চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা, নীল উৎপাদনের প্রক্রিয়া এবং অবিভক্ত বাংলায় নীল চাষের এলাকাসমূহ ও নীল উৎপাদনের পরিমাণ, নীল চাষে লাভ ও ক্ষতির পরিমাণ এবং নীলকরদের অত্যাচার, নীল বিদ্রোহ ও নীল কমিশন-১৮৬০ প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বইটিতে তৎকালীন ভারতবর্ষের যেসব অঞ্চলে নীল চাষ করা হতো, অবিভক্ত বাংলার যেসব অঞ্চলে ব্যাপক নীল চাষ করা হতো, পূর্ববঙ্গের যেসব অঞ্চলে নীল চাষ করা হতো, পূর্ববঙ্গের উল্লেখযোগ্য নীলকুঠি, নীল কারখানা, কয়েদখানা, নীলকর সাহবদের সমাধি ও বাড়িগুলোর অবস্থান এবং অবিভক্ত বাংলার যেসব স্থানে ব্যাপক নীল বিদ্রোহ হয়েছিল, তা ৫টি মানচিত্রে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া বইটিতে পূর্ববঙ্গের উল্লেখযোগ্য নীলকর সাহেবদের তালিকাও সংযোজন করা হয়েছে। যোগ করা হয়েছে নীল চাষ পদ্ধতি, ব্যবস্থাপনা ও উৎপাদন-সংক্রান্ত বিভিন্ন চিত্রকর কর্তৃক অঙ্কিত বেশকিছু চিত্র।

সতীদাহ প্রথা এবং পূর্ববঙ্গের সতীদাহ মন্দির

একসময় সমগ্র পূর্ববঙ্গে (বর্তমান বাংলাদেশ) বেশ কিছু সতীদাহ মন্দির ছিল। কালের পরিক্রমায় অধিকাংশ সতীদাহ মন্দির ধবংস হয়ে গেছে অথবা ভেঙে ফেলা হয়েছে। তা সত্ত্বেও এই বইটিতে পূর্ববঙ্গের কিছু উল্লেখযোগ্য সতীদাহ মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনার পাশাপাশি এসব স্থাপনার আলোকচিত্র সংযোজন করা হয়েছে।

পাঠকদের সুবিধার্থে বইটিতে ভারতবর্ষে সহমরণ বা সতীদাহ প্রথার ইতিহাস, বিভিন্ন হিন্দু শাস্ত্র/ধর্মগ্রন্থে এবং পৌরাণিক কাহিনীতে সহমরণ বা সতীদাহ প্রথার বিবরণ, বিভিন্ন বিদেশি পরিব্রাজকদের চোখে দেখা সে সময়ের সহমরণ বা সতীদাহ প্রথার বিবরণ, তৎকালীন বাংলা সাহিত্যে ও সংবাদপত্রে সহমরণ বা সতীদাহ প্রথার বিবরণ, সহমরণ বা সতীদাহ প্রক্রিয়া, বঙ্গদেশে সতীদাহ প্রথা উৎপত্তির কারণ ও সতীদাহের সংখ্যা, সহমরণ বা সতীদাহ প্রথা বন্ধের পদক্ষেপসমূহ এবং এ সম্পর্কিত আইন-কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বইটিতে পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) কিছু উল্লেখযোগ্য সতীদাহ মন্দির ও শ্মশানের অবস্থান একটি মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বইটিতে তৎকালীন সময়ের বিভিন্ন দেশের চিত্রকরদের আঁকা সহমরণ বা সতীদাহ প্রথা-সংক্রান্ত বেশ কিছু চিত্র সংযোজন করা হয়েছে।

Related Topics

বই / একুশে বইমেলা / সতীদাহ / নীল চাষ / নীলকুঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
  • বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • প্রকাশনা সংস্থায় গোপনে বাড়ছে এআইয়ের ব্যবহার: ক্ষুব্ধ কর্মীরা 
  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • আমাদের সংস্কৃতি হাজার বছরের, কিন্তু তরুণদের কাছে তা হয়তো যথাযথভাবে তুলে ধরতে পারছি না: প্রধানমন্ত্রী

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net