Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ডাভোসে এসডিজি ল্যাবে আইসিটিভিত্তিক টেকসই ভবিষ্যতে গুরুত্ব দিলেন আজিজ আহমদ

অন্যান্য

টিবিএস রিপোর্ট
22 January, 2023, 05:25 pm
Last modified: 22 January, 2023, 05:30 pm

Related News

  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ
  • সরিয়ে দেওয়া হলো তাজুলকে, আইসিটির নতুন চিফ প্রসিকিউরের দায়িত্ব গ্রহণ করলেন আমিনুল ইসলাম
  • যুক্তিতর্ক শেষ; আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

ডাভোসে এসডিজি ল্যাবে আইসিটিভিত্তিক টেকসই ভবিষ্যতে গুরুত্ব দিলেন আজিজ আহমদ

জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জেনেভায় জাতিসংঘের বিভিন্ন দফতরের অধীনে বহু-অংশীজনের একটি জোট এই এসডিজি ল্যাব।
টিবিএস রিপোর্ট
22 January, 2023, 05:25 pm
Last modified: 22 January, 2023, 05:30 pm
ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা বাংলাদেশি-আমেরিকান আজিজ আহমদ বলেছেন, আইসিটিভিত্তিক টেকসই ভবিষ্যতের কথাটাই আমাদের সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এসডিজি ল্যাব ডায়ালগ ২০২৩ শীর্ষক উচ্চপর্যায়ের একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের উপদেষ্টা ও ইউএনএসজিআইআই-এর প্রতিষ্ঠাতা রোনাল্ড সাটজ-এর আমন্ত্রণে বিশ্বের শীর্ষ পর্যায়ের আইসিটি উদ্যোক্তাদের অংশগ্রহণে ১৫ থেকে ১৮ জানুয়ারি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জেনেভায় জাতিসংঘের বিভিন্ন দফতরের অধীনে বহু-অংশীজনের একটি জোট এই এসডিজি ল্যাব।

২০১৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে বিশ্বের ১৯৩টি দেশ যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বাক্ষর করে তারই বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয় এই কর্মসূচিতে।

ছবি: সংগৃহীত

কর্মসূচিতে আজিজ আহমদ তার প্রতিষ্ঠিত আইসিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্সট্রাস্টের কাজ ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। উচ্চ-সম্ভাবনাময় যুবশ্রেণীকে দক্ষতাভিত্তিক কর্মশক্তিতে রুপান্তর করতে কোডার্সট্রাস্ট'র নেওয়া উদ্যোগগুলো এতে উপস্থাপন করেন তিনি।

তিনি বলেন, আইসিটিতে দক্ষতার উন্নয়ন এবং উন্নততর দক্ষতা অর্জনই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মৌলিক ভূমিকা রাখতে পারবে।

সুবিধাবঞ্চিত, অবহেলিত ও প্রান্তিক পর্যায়ের এ পর্যন্ত ৬০ হাজার যুব নারী-পুরুষকে তথ্যপ্রযুক্তি দক্ষতায় প্রশিক্ষিত করে বৈশ্বিক কর্মবাজারের উপযোগী করে তুলেছে কোডার্সট্রাস্ট। ডাভোসের এই আন্তর্জাতিক ফোরামে বিষয়টি প্রশংসা লাভ করেছে বলে জানান আজিজ আহমদ।

কোডার্সট্রাস্ট'র সঙ্গে এসডিজি ল্যাব আরও ঘনিষ্ঠভাবে কাজ করে দক্ষতা উন্নয়নের এই অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দারিদ্র্য বিমোচনের সবচেয়ে উপযোগী পদ্ধতি হিসেবে বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল ক্ষেত্রে দক্ষ কর্মশক্তি বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে কোডার্সট্রাস্ট, বলেন আজিজ আজমদ।

Related Topics

কোডার্সট্রাস্ট / টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) / আইসিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ
  • সরিয়ে দেওয়া হলো তাজুলকে, আইসিটির নতুন চিফ প্রসিকিউরের দায়িত্ব গ্রহণ করলেন আমিনুল ইসলাম
  • যুক্তিতর্ক শেষ; আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net