Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে রাজা, বাদশা ও বাহাদুর

অন্যান্য

হিলি প্রতিনিধি
19 July, 2021, 04:40 pm
Last modified: 19 July, 2021, 04:46 pm

Related News

  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • কোরবানির আধুনিক হালচাল: ‘লাইভ ওয়েট’ থেকে অনলাইনে ভাগে কোরবানি
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক

ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে রাজা, বাদশা ও বাহাদুর

৪০ মণ ওজনের বাহাদুরের দাম ধরা হয়েছে ২০ লাখ। গরুগুলো ঢাকায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হিলি প্রতিনিধি
19 July, 2021, 04:40 pm
Last modified: 19 July, 2021, 04:46 pm
বিশালদেহী বাহাদুরের দাম ধরা হয়েছে ২০ লাখ। ছবি: টিবিএস

দিনাজপুরের নবাবগঞ্জে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ক্রেতাদের নিকট আকর্ষণ বাড়াচ্ছে রাজা, বাদশা ও বাহাদুর নামের তিনটি বিশাল আকৃতির গরু।

৪০ মণ ওজনের বাহাদুরের দাম ২০ লাখ, ৩৭ মণ ওজনের রাজার দাম ১৮ লাখ ও ২৮ মণ ওজনের বাদশার দাম ১৫ লাখ টাকা ধরা হয়েছে।

তবে করোনার কারণে কাঙ্খিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন খামারি জিয়াউর রহমান মানিক।

এদিকে, বড় আকারের গরুগুলো দেখতে অনেকেই  এখন ভীড় করছেন তার খামারে।   

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামের  জিয়াউর রহমান নিজের খামারে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বড় আকারের এই তিনটি ষাড় লালন-পালন করছেন। কিন্তু করোনার কারণে চলমান লকডাউনে বড় আকারের এসব গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

খামারি জিয়াউর রহমান মানিক বলেন, "পাঁচ বছর আগে প্রাণী সম্পদ থেকে নেওয়া বীজের মাধ্যমে খামারের নিজস্ব গাভী থেকে ফ্রিজিয়াম জাতের  তিনটি ষাড়ের বাছুরের জন্ম হয়। এরপর গত পাঁচ বছর যাবত কোরবানি ঈদকে ঘিরে তাদের লালন পালন করে আসছি। এতদিন গরুর পরিপক্কতা না আসায় বাজারজাত করা সম্ভব হয়নি।"

"যে তিনটি বড় আকারের গরু রয়েছে এর মধ্যে কালো বর্ণের গরুটির নাম রেখেছি বাহাদুর যার ওজন এসেছে প্রায় ৪০ মণ। কালো সাদা বর্ণের একটি গরুর নাম রেখেছি রাজা। ওর ওজন এসেছে ৩৭ মণ। একই বর্ণের অপর একটি গরু রয়েছে যার নাম রেখেছি বাদশা," বলেন তিনি।

"বাহাদুরের উচ্চতা ৫ ফিট ২ইঞ্চি, লম্বায় ৭ ফিট ৮ ইঞ্চি, রাজা উচ্চতা  ৫ফিট ৫ ইঞ্চি এবং লম্বায় ৭ ফিট ২ ইঞ্চি, আর বাদশার উচ্চতা ৫ ফিট ও লম্বায় ৭ ফিট। কোনো প্রকার হরমন জাতীয় ইনজেকশন বা ট্যাবলেট কোন কিছু প্রয়োগ না করে সম্পূর্ণ দেশী খাবার ও বিভিন্ন ধরনের ফলমুল খাইয়ে এই গরুগুলোকে লালন-পালন করা হয়েছে," বলেন মানিক।

উপজেলায় তার ষাড়গুলো সবচেয়ে বড় আকারের বলে দাবি করেন তিনি। 

"আমিতো অনেক আশা করে রেখেছি যে, এবারের ঈদে এগুলো বিক্রি করবো কিন্তু যদি বিক্রি করতে না পারি তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হবো। প্রতি সপ্তাহে এই তিনটি গরুর জন্য আমার খাবার বাবদ ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ হচ্ছে। আর এই খরচ বহন করা বিশাল এক ক্ষতির ব্যাপার হয়ে যাবে," বলেন তিনি।  

"প্রথম দিকে খরচ কিছুটা কম হলেও গত দেড় বছর ধরে খরচ বেশি হচ্ছে। এখন পর্যন্ত এই গরু তিনটির পেছনে ২০ লাখ টাকার মতো খরচ হয়েছে। তবে আশা রাখছি আমি এই ঈদে গরু তিনটি নিয়ে ঢাকায় যাবো। সেখানে হয়তোবা বিক্রি করতে পারবো। তবে এখন পর্যন্ত কোন পার্টি কোন দাম বলেনি বা দেখতে আসেনি। তবে, অনেকেই বলেছেন ঢাকায় নিয়ে আসেন, আমরা নিবো," বলেন তিনি।

নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. শফিউল ইসলাম বলেন, "জিয়াউর রহমান মানিক তিনটি গরু মোটাতাজা করেছেন। গরুগুলো আকারে বেশ বড়। ফ্রিজিয়াম জাতের গরুগুলোকে কোনো ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে। আমাদের মাঠকর্মী নিয়মিত তাদের সাথে যোগাযোগ করছে, বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। এই গরুগুলো হয়তো আমাদের এই অঞ্চলে বিক্রি হবে না। ঢাকা অথবা বিভাগীয় শহরে পাঠাতে হবে। অনলাইন প্লাটফর্মের মাধ্যমেও বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রেনের মাধ্যমে বা অন্য কোনও উপায়ে তাদেরকে ঢাকাতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

গরু / কোরবানির গরু / কোরবানির পশুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • কোরবানির আধুনিক হালচাল: ‘লাইভ ওয়েট’ থেকে অনলাইনে ভাগে কোরবানি
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net