Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
হাতিয়ার গুচ্ছগ্রামের পুকুরে মিলল ‘ইলিশ’

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
14 May, 2022, 08:05 pm
Last modified: 14 May, 2022, 08:07 pm

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা

হাতিয়ার গুচ্ছগ্রামের পুকুরে মিলল ‘ইলিশ’

নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ‘যুগান্তর গুচ্ছগ্রাম’-এর একটি পুকুরে বিভিন্ন সাইজের ৪০-৪৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। সাগরের ইলিশ মাছ পুকুরে পাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি
14 May, 2022, 08:05 pm
Last modified: 14 May, 2022, 08:07 pm
নোয়াখালীর হাতিয়ায় পুকুরে ধরা পড়েছে সাগরের ইলিশ মাছ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড 'যুগান্তর গুচ্ছগ্রাম'-এর একটি পুকুরে বিভিন্ন সাইজের ৪০-৪৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। 

সাগরের ইলিশ মাছ পুকুরে পাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে মৎস্য গবেষক ও সংশ্লিষ্টরা বলছেন, সাগর-নদী তীরবর্তী এলাকার পুকুরে ইলিশ মাছ পাওয়াটা স্বাভাবিক।

জানা গেছে, গত সপ্তাহে নিঝুমদ্বীপের ৩নং ওয়ার্ডের 'যুগান্তর গুচ্ছগ্রাম'-এ ৫ একর দৈর্ঘ্যের পুকুরটি সেচ দেওয়ার উদ্দ্যেশে পানি সেচের মেশিন বসানো হয়। শুক্রবার বিকেলে পানি কিছুটা কমে এলে তাতে জাল ফেলা হয়। কিছুক্ষণ পর জাল তোলা হলে তাতে অন্য মাছের সঙ্গে বিভিন্ন সাইজের ৪০-৪৫টি ইলিশ মাছ পাওয়া যায়। 

গুচ্ছগ্রামটিতে ৪০টি পরিবার বাস করে। গুচ্ছগ্রামের দক্ষিণে বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব দিকে মেঘনা নদী অবস্থিত। বর্ষা মৌসুমে বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় প্রবল জোয়ারের কয়েক ফুট পানিতে প্লাবিত হয় গুচ্ছগ্রামটি।

পুকুরটির ইজারাদার আবদুল মান্নান জানান, পুকুরটি মূলত যুগান্তর গুচ্ছগ্রামে বসবাসরত ৪০টি পরিবারের। তিনি তাদের কাছ থেকে পুকুরটি ইজারা নিয়েছেন। গত এক সপ্তাহ আগে ওই পুকুরটির মাছ ধরটে পানি সেচ দেওয়ার জন্য মেশিন বসান তিনি। সেচ দেওয়ার পর পানি কিছুটা কমলে শুক্রবার বিকেলে বেড় জাল ফেলে কিছু মাছ ধরা হয়। জেলেরা জাল উপরে তুললে তাতে ৪০-৪৫টি ইলিশ মাছ উঠে আসে। এর মধ্যে ছোট মাছগুলোর ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম এবং বড়গুলোর ওজন ৪০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। কিছু মাছ নিজেদের খাওয়ার জন্য রাখা হয়েছে এবং বাকিগুলো বিক্রি করা হয়েছে। পুকুরের পানির সেচ শেষ হতে আরও ৩-৪দিন লাগতে পারে। পানি সেচ শেষ হলে এ পুকুরটিতে আরও ইলিশ মাছ পাওয়া যেতে পারে বলেও জানান তিনি। 

স্থানীয় ইউপি সদস্য আফছার উদ্দিন বলেন, পুকুরে ইলিশ পাওয়া গেছে এমন খবরে স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে আসেন। ধারণা করা হচ্ছে, গত বছর ঘুর্ণিঝড় 'ইয়াস'-এর কারণে অতিরিক্ত জোয়ার দেখা দেয়। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে জোয়ারের পানি বাড়ার কারণে ও নদীতে স্রোত থাকায় নিঝুমদ্বীপের প্রায় সব গ্রামের পুকুর ও দীঘি পানিতে প্লাবিত হয়। ওই সময় পুকুরটিতে ইলিশের পোনা প্রবেশ করে। যা গত কয়েক মাসে বড় হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন বলেন, 'উপকূলীয় এলাকার সমুদ্র তীরবর্তী পুকুরে জোয়ারের পানির সাথে ইলিশ মাছ প্রবেশ করা স্বাভাবিক বিষয়। তবে হাতিয়ার পুকুরে পাওয়া মাছগুলো ইলিশ কি না, তা না দেখে নিশ্চিত হওয়া সম্ভব না। কারন ইলিশ মাছের মতো দেখতে চাপিলা বা ইলিশের অন্য প্রজাতির মাছ রয়েছে। খাদ্যাভ্যাস পরিবর্তন সম্ভব হলে পুকুরে ইলিশ মাছ বেড়ে ওঠা সম্ভব। এ বিষয়ে নানাবিধ গবেষণা চলছে।'

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল দাস বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগেও হাতিয়ার মেঘনা নদীর পাশ্ববর্তী একটি পুকুরে ইলিশ পাওয়া গিয়েছিল। লবণাক্ত ছাড়াও মিঠা পানিতেও ইলিশ মাছ বেঁচে থাকতে পারে।

তিনি আরও বলেন, ইলিশ মাছের মতো দেখতে 'সার্ডিন ও চৌক্কা' প্রজাতির দুটি মাছ রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইলিশ / পুকুরে ইলিশ / হাতিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net