Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নাহিদ হত্যায় জড়িত ২ জনকে শনাক্ত করেছে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
24 April, 2022, 02:30 pm
Last modified: 24 April, 2022, 04:16 pm

Related News

  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ
  • শেষ মুহূর্তে নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দম ফেলার ফুরসত নেই দোকানিদের
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম
  • নাহিদ, আখতার, সারজিস, হাসনাতসহ ৪৪ আসনে এনসিপির প্রার্থী প্রায় চূড়ান্ত, আছেন দুই উপদেষ্টাও

নাহিদ হত্যায় জড়িত ২ জনকে শনাক্ত করেছে পুলিশ

দুইজনের একজনের নাম কাইয়ুম, আরেকজনের নাম জানায়নি পুলিশ। দুইজনই ঢাকা কলেজের ছাত্র।
টিবিএস রিপোর্ট 
24 April, 2022, 02:30 pm
Last modified: 24 April, 2022, 04:16 pm

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ডেলিভারি ম্যান নাহিদ হোসেন হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুজনকে শনাক্ত করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (নিউ মার্কেট জোন) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, একটি ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই করে পুলিশ দুজনকে শনাক্ত করেছে।

দুইজনের একজনের নাম কাইয়ুম, আরেকজনের নাম জানায়নি পুলিশ। দুইজনই ঢাকা কলেজের ছাত্র। 

পুলিশ শনাক্তদের ব্যাপারে বিস্তারিত জানায়নি, তবের দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে শনাক্তদের পরিচয় প্রকাশিত হয়েছে। শনাক্ত দুইজনই ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসে থাকেন। দুইজনই ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির এক নেতার অনুসারী। ওইদিনই, ধারালো অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানো আরও দুইজনকে শনাক্ত করা গেছে, তারা দুইজনও ঢাকা কলেজের ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

নাহিদ ও দোকানকর্মী মোরসালিন হত্যায় অংশ নেওয়া অস্ত্রধারী মোট ১৭ জনকে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। নাহিদ ও মোরসালিন হত্যার ঘটনায় দায়ের করা মামলা দুটি তদন্ত করছে ডিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই ১৭ যুবককে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের একটি সূত্র বলছে, তাদের অধিকাংশই ঢাকা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। কয়েকজনের আছে রাজনৈতিক পরিচয়ও। তাদের নাম-ঠিকানা ও পারিবারিক পরিচয় সবই সংগ্রহ করেছেন তারা। তবে এখনই তাদের গ্রেপ্তার বা পরিচয় প্রকাশে আগ্রহী নয় পুলিশ।

গত মঙ্গলবার (১৯ এপ্রিল) সংঘর্ষ চলাকালীন আহত হন নাহিদ, রাত আনুমানিক ৯:৫০ এর দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকলে মারা যান তিনি। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার ডিলিংক কুরিয়ার সার্ভিসে কাজ করতেন তিনি।

ওইদিন নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানদারদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষে নাহিদ ও আরেক যুবক নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।

Related Topics

টপ নিউজ

নাহিদ / নাহিদ হত্যা / নিউমার্কেট / নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ
  • শেষ মুহূর্তে নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দম ফেলার ফুরসত নেই দোকানিদের
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম
  • নাহিদ, আখতার, সারজিস, হাসনাতসহ ৪৪ আসনে এনসিপির প্রার্থী প্রায় চূড়ান্ত, আছেন দুই উপদেষ্টাও

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net