Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
উড়তে প্রস্তুত বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ বৈদ্যুতিক’ যাত্রীবাহী বিমান

ফিচার

টিবিএস ডেস্ক
01 February, 2022, 12:40 pm
Last modified: 01 February, 2022, 12:49 pm

Related News

  • ডেনমার্কের আকাশে উড়ল প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান, চার্জ দিতে সময় লাগে মাত্র ২০ মিনিট
  • আকাশেও কি যাত্রীবাহী বিমানের গতিসীমা নির্ধারিত?
  • যেভাবে পাইলট ছাড়াই ২০০ যাত্রী নিয়ে জার্মানি থেকে স্পেনে গেল এক বিমান
  • বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান তৈরি করলো রোলস রয়েস 
  • মিনিটে ৫৩ লিটার জ্বালানি লাগে যাত্রীবাহী বিমানে!

উড়তে প্রস্তুত বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ বৈদ্যুতিক’ যাত্রীবাহী বিমান

কোম্পানির সিইও জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম ফ্লাইট নিয়ে আকাশে উড়বে 'অ্যালিস'। 
টিবিএস ডেস্ক
01 February, 2022, 12:40 pm
Last modified: 01 February, 2022, 12:49 pm

বিশ্বের প্রথম অল-ইলেকট্রিক বা সম্পূর্ণ বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান 'অ্যালিস' আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিয়াটেলের আর্লিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানি ইভিয়েশন নির্মিত এ বিমানটির ইঞ্জিন পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইভিয়েশনের সিইও ওমের বার-ইয়োহায় জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে প্রথম ফ্লাইট নিয়ে আকাশে উড়বে অ্যালিস। 

বৈদ্যুতিক গাড়ি বা সেল ফোনের মতো ব্যাটারি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বিমানটি। মাত্র ৩০ মিনিটের চার্জেই ৯জন যাত্রী নিয়ে এক ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম অ্যালিস। বিমানটির সর্বোচ্চ ক্রুজ গতি ২৫০ কেটিএস বা ২৮৭ মাইল প্রতি ঘন্টা। অন্যদিকে, একটি বোয়িং ৭৩৭-এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৫৮৮ মাইল। 

বৈদ্যুতিক যানে চড়ে আকাশ ভ্রমণের ওপর গুরুত্ব দিয়েই বিমানটি নির্মাণ করেছে ইসরায়েলি কোম্পানি ইভিয়েশন। তাদের বিশ্বাস, আগামী ৭ থেকে ১০ বছরের মধ্যেই ২০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার মতো বৈদ্যুতিক বিমান তৈরি করা সম্ভব হবে।

২০১৯ সালেই বিমানটির প্রোটোটাইপ বানিয়েছে ইভিয়েশন। গত ডিসেম্বর থেকে কম-গতির ট্যাক্সি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এটি। তবে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি উচ্চ-গতির ট্যাক্সি পরীক্ষার মধ্য দিয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানিটি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে বিমানটির নিজস্ব শক্তি ও সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। 

প্রাথমিকভাবে ২০২২ সালের আগেই বৈদ্যুতিক বিমান অ্যালিসের প্রথম ফ্লাইটের লক্ষ্য নির্ধারণ করেছিল ইভিয়েশন। কিন্তু বছরের শেষের দিকে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খারাপ আবহাওয়া পরিস্থিতি এই পরীক্ষাগুলোয় বাধা দেওয়ায় প্রথম ফ্লাইটের প্রস্তুতি পিছিয়ে যায়।

ইভিয়েশন বিমানটির তিনটি প্রোটোটাইপ সংস্করণ তৈরি করেছে। এরমধ্যে একটি 'কমিউটার' বা যাত্রীবাহী বিমান, দ্বিতীয়টি 'এক্সিকিউটিভ ভার্সন' বা নির্বাহী সংস্করণ এবং তৃতীয়টি পণ্য পরিবহনের জন্য 'কার্গো ভার্সন'। যাত্রীবাহী বিমানটিতে দুইজন পাইলট সহ নয়জন যাত্রীর আসন এবং ৮৫০ পাউন্ড পর্যন্ত মালামাল রাখার জায়গা রয়েছে।  

বৈদ্যুতিক বিমান বিশেষজ্ঞরা মনে করছেন, অদূর ভবিষ্যতে অ্যালিসের মতো বৈদ্যুতিক বিমানগুলো যাত্রাপথের আরো পাঁচটি সাধারণ উপায়ের মতোই হয়ে উঠবে। 

ইভিয়েশনের সিইও বার-ইয়োহে বলেন, "সত্যিই ধীরে ধীরে যাতায়াতের সাধারণ মাধ্যমগুলোর সঙ্গে বিমান চলাচলের ব্যাপারটিও একীভূত হয়ে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে এটি টেকসই ও অর্থনৈতিকভাবে কার্যকর বলেই প্রমাণিত হবে। এটি আমাদের যাতায়াতের পথ বদলে দেবে। রেল লাইন ছাড়াই উচ্চগতির ট্রেনের সুবিধা আমরা আকাশপথে ভোগ করবো।" 


 

  • সূত্র: সিএনএন
     

Related Topics

টপ নিউজ

বৈদ্যুতিক বিমান / যাত্রীবাহী বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ডেনমার্কের আকাশে উড়ল প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান, চার্জ দিতে সময় লাগে মাত্র ২০ মিনিট
  • আকাশেও কি যাত্রীবাহী বিমানের গতিসীমা নির্ধারিত?
  • যেভাবে পাইলট ছাড়াই ২০০ যাত্রী নিয়ে জার্মানি থেকে স্পেনে গেল এক বিমান
  • বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান তৈরি করলো রোলস রয়েস 
  • মিনিটে ৫৩ লিটার জ্বালানি লাগে যাত্রীবাহী বিমানে!

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net