Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
চীনা যাত্রীর বমি, ভারতীয় বিমান চলাচল ব্যাহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 February, 2020, 06:20 pm
Last modified: 07 February, 2020, 07:00 pm

Related News

  • উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির অভিযোগে বন্ধ রাখা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এ কোনো ত্রুটি পায়নি ডিজিসিএ

চীনা যাত্রীর বমি, ভারতীয় বিমান চলাচল ব্যাহত

মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস নিয়ে ওই বিমানের যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায়, ফ্লাইটটি চালু করতে সাড়ে চার ঘণ্টা বিলম্ব হয়।
টিবিএস ডেস্ক
07 February, 2020, 06:20 pm
Last modified: 07 February, 2020, 07:00 pm
ফাইল ছবি।

করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী শঙ্কার মধ্যেই ভারতের পুনে থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বমি করেন চীনা এক নাগরিক। এ নিয়ে অন্য যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়া উৎকণ্ঠার পর নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা পর ছাড়তে হয় ওই ফ্লাইটটি।

ধনঞ্জয় কুমার নামে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানান, ‘অসুস্থ্য’ ওই যাত্রীকে পরবর্তী সময়ে প্লেন থেকে নামিয়ে আনা হয় এবং স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার জন্য তার রক্ত ও বমির নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস নিয়ে ওই বিমানের যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায়, ফ্লাইটটি চালু করতে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চার ঘণ্টা বেশি দেরি হয়।

পুনের নাইদু হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চীনা এই নাগরিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

“আমরা তার ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি। তার রক্তের নমুনাও ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।”

ভারতের বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) একজন সদস্য বলেন, “চীনের এক নাগরিক পুনে থেকে দিল্লিগামী একটি বিমানের ভেতরে বমি করায় অন্য যাত্রীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নাইদু হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি পরবর্তীতে দুপুর ১২টা ১১ মিনিটে দিল্লির উদ্দেশে ছেড়ে যায় যা ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল। 

করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী শঙ্কা ছড়িয়ে যাওয়ার পর ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের সঙ্গে বিশ্বের অনেক দেশই বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। 

এখন কেবল চীনের মূল ভূখণ্ডেই নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৪৩ জনে। চীনের বাইরে আরও অন্তত ২৫টি দেশ ও অঞ্চলে আড়াইশর বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন সব মিলিয়ে ৬৩৬ জন।  
 
Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / চীনা নাগরিক / এয়ার ইন্ডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির অভিযোগে বন্ধ রাখা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এ কোনো ত্রুটি পায়নি ডিজিসিএ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net