Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে শচীন: গোপন বিনিয়োগ ছিল বিদেশে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
04 October, 2021, 11:30 am
Last modified: 04 October, 2021, 12:18 pm

Related News

  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ
  • ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট হঠাৎ বন্ধ, সিইওর বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর অভিযোগ
  • অফশোর গ্যাস উত্তোলনে বিনিয়োগ প্রয়োজন: আইটিএফসি প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রী
  • ব্যাংকের ৯২,২৬১ কোটি টাকা কোথায় গেছে, সিপিডিকে তা বলতে হবে: কাদের 
  • ১৫ বছরে দেশের ব্যাংকিং খাত থেকে ৯২,২৬১ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে: সিপিডি

প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে শচীন: গোপন বিনিয়োগ ছিল বিদেশে

প্যান্ডোরা পেপারসের নথিতে বলা হয়েছে, শচীনের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে গোপনে বিনিয়োগ করেছিল। ২০১৬ সালে সেই বিনিয়োগের টাকা তুলে নেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
04 October, 2021, 11:30 am
Last modified: 04 October, 2021, 12:18 pm

প্রভাবশালী বিশ্বনেতা ও ধনকুবেরদের গোপন আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য উঠে এসেছে প্যান্ডোরা পেপারসে। এ তালিকায় আছে অনেক তারকার নামও।

প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে এসেছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নামও।

যদিও এই কেলেঙ্কারিতে শচীনের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন আইনজীবী। তিনি জানিয়েছেন, শচীন টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে সত্যি। কিন্তু তার কোনো বিনিয়োগই গোপন নয়। 

তিনি বলেন, 'টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। তবে সব বিনিয়োগই বৈধ ও আইনসিদ্ধ। যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই সেই বিনিয়োগ করা হয়েছে।'

'প্যান্ডোরা পেপারস' নামের এই গোপন নথি প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট আইসিআইজে। এই নথিতে উঠে এসেছে, কমপক্ষে ছয়জন ভারতীয় রাজনীতিবিদ অফশোর লেনদেনের সঙ্গে যুক্ত আছেন। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১১৭টি দেশের ৬০০ জনের বেশি সাংবাদিক মাসের পর মাস অনুসন্ধান চালিয়েছেন এই কেলেঙ্কারি প্রকাশ্যে আনার জন্য। ১৪টি উৎস থেকে পাওয়া দলিলপত্র ঘেঁটে তারা তুলে এনেছেন প্রভাবশালী নেতা-ধনকুবেরদের অপকীর্তির প্রমাণ। 

প্যান্ডোরা পেপারসে শচীন টেন্ডুলকার ছাড়াও নাম আছে পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফারের মতো বিখ্যাত ব্যক্তিদের। এমনকি ইতালির কুখ্যাত মাফিয়া ডন রাফায়েল আমাতোও আছেন এ তালিকায়। রাফায়েল কমপক্ষে এক ডজন খুনের সঙ্গে জড়িত।

শচীন টেন্ডুলকার ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কিছুদিন ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। প্যান্ডোরা পেপারসে কেবল তার নামই নয়, এসেছে তার পরিবারের সদস্যদের নামও। 

প্যান্ডোরা পেপারসের নথিতে বলা হয়েছে, শচীনের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সাস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। ২০১৬ সালে সেই বিনিয়োগের টাকা তুলে নেওয়া হয়।

শচীনের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতার নামও আছে এতে। প্যান্ডোরা পেপারসের তথ্যানুসাড়ে, ২০১৬ সালে সেই প্রতিষ্ঠানের বিনিয়োগ নগদীকরণের সময় শচীনের ৯টি, অঞ্জলির ১৪টি ও আনন্দ মেহতার ৫টি শেয়ার ছিল। শচীনের শেয়ারের মূল্য ৮ লাখ ৫৬ হাজার, অঞ্জলির ১৩ লাখ ৭৫ হাজার ও শ্বশুরের শেয়ারের মূল্য ৫ লাখ ৫৩ হাজার ডলার।

এছাড়াও আইসিআইজের ফাঁস করা নথিতে জর্ডানের বাদশা, ইউক্রেন, কেনিয়া ও ইকুয়েডরের প্রেসিডেন্ট, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো নেতাদের অফশোর লেনদেনের তথ্য উঠে এসেছে।
 
Related Topics

খেলা / টপ নিউজ

প্যান্ডোরা পেপারস / আর্থিক কেলেঙ্কারি / অফশোর বিনিয়োগকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ
  • ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট হঠাৎ বন্ধ, সিইওর বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর অভিযোগ
  • অফশোর গ্যাস উত্তোলনে বিনিয়োগ প্রয়োজন: আইটিএফসি প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রী
  • ব্যাংকের ৯২,২৬১ কোটি টাকা কোথায় গেছে, সিপিডিকে তা বলতে হবে: কাদের 
  • ১৫ বছরে দেশের ব্যাংকিং খাত থেকে ৯২,২৬১ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে: সিপিডি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net