Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
রোনালদোকে ছাড়াই ইউরোর সেরা একাদশ

খেলা

টিবিএস ডেস্ক
13 July, 2021, 07:45 pm
Last modified: 13 July, 2021, 07:55 pm

Related News

  • ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশে রিশাদ
  • আজ মাঠে গড়াচ্ছে ইউরো, নজর রাখতে হবে যাদের ওপর
  • বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুজন, ভারতের ছয়জন
  • সৌদি লিগের মৌসুমসেরা একাদশে নেই রোনালদো!
  • গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াই সাকিবের আইপিএল সেরা একাদশ

রোনালদোকে ছাড়াই ইউরোর সেরা একাদশ

ইউরো চ্যাম্পিয়নশিপের গোল্ডেন বুট জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫টি গোল ও একটিতে সহায়তা করে এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ অধিনায়ক। সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতেও আসরের সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর।
টিবিএস ডেস্ক
13 July, 2021, 07:45 pm
Last modified: 13 July, 2021, 07:55 pm
টুর্নামেন্ট সেরার পুরষ্কার বুঝে নিচ্ছেন দোন্নারুম্মা। ছবি: সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়নশিপের গোল্ডেন বুট জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫টি গোল ও একটিতে সহায়তা করে এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ অধিনায়ক। সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতেও আসরের সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর।  

এক মাসের মাঠের লড়াই শেষে পর্দা নেমেছে ইউরো ২০২০-এর। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে ইতালি। আসর শেষে সেরা একাদশ ঘোষণা করেছে টুর্নামেন্টের আয়োজন উয়েফা। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে 'টিম অব দ্য টুর্নামেন্ট' এর ১১জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে উয়েফা। 

সেরা একাদশে দুই ফাইনালিস্ট ইতালি ও ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হয়েছে। দুই দলের ৮ জন ফুটবলার আছেন সেরা একাদশে। সর্বোচ্চ পাঁচজন ফুটবলার ইতালির। রানার্সআপ ইংল্যান্ডের তিনজনকে নেওয়া হয়েছে একাদশে। ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম থেকে একজন করে ফুটবলারকে রাখা হয়েছে। 

টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা ইতালির গোলরক্ষক অনুমিতভাবেই জাল সামলানোর দায়িত্বে। রক্ষণভাগে রাখা হয়েছে কাইল ওয়াকার, লিওনার্দো বোনুচ্চি, হ্যারি ম্যাগুইয়ার ও লিওনার্দো স্পিনাৎসোলাকে। 

মাঝ মাঠ সামলানোর দায়িত্বে পিয়ের-এমিল হইবিয়া, পেদ্রি ও জর্জিনিয়ো। আর আক্রমণভাগে আছেন ফেদেরিক কিয়েসা, রোমেলু লুকাকু ও রাহিম স্টার্লিং।

উয়েফার টুর্নামেন্ট সেরা একাদশ:

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (ইতালি)।

ডিফেন্ডার: কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বোনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুইয়ার (ইংল্যান্ড) ও লিওনার্দো স্পিনাৎসোলা (ইতালি)।

মিড ফিল্ডার: পিয়ের-এমিল হইবিয়া (ডেনমার্ক), পেদ্রি (স্পেন) ও জর্জিনিয়ো (ইতালি)।

ফরোয়ার্ড: ফেদেরিক কিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রাহিম স্টার্লিং (ইংল্যান্ড)।

Related Topics

টপ নিউজ

ইউরো চ্যাম্পিয়নশিপ / সেরা একাদশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশে রিশাদ
  • আজ মাঠে গড়াচ্ছে ইউরো, নজর রাখতে হবে যাদের ওপর
  • বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুজন, ভারতের ছয়জন
  • সৌদি লিগের মৌসুমসেরা একাদশে নেই রোনালদো!
  • গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াই সাকিবের আইপিএল সেরা একাদশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net