Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থন দিলো জাপান

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
28 December, 2019, 06:10 pm
Last modified: 28 December, 2019, 06:20 pm

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থন দিলো জাপান

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে সাক্ষাতের পর দেশটিতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তার সরকার বিশ্বাস করে মিয়ানমারে কোনো গণহত্যা হয়নি। 
টিবিএস রিপোর্ট
28 December, 2019, 06:10 pm
Last modified: 28 December, 2019, 06:20 pm

রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত নিন্দার মুখে থাকা মিয়ানমারকে সমর্থন দিয়েছে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র জাপান।

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে সাক্ষাতের পর দেশটিতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তার সরকার বিশ্বাস করে মিয়ানমারে কোনো গণহত্যা হয়নি। 

সাক্ষাতে তিনি আশা প্রকাশ করেন, মিয়ানমারের বিরুদ্ধে অন্তবর্তীকালীন ব্যবস্থা নেওয়ার জন্য গাম্বিয়ার আবেদন জাতিসংঘের সর্বোচ্চ আদালত নাকচ করে দেবে।

এ খবর প্রকাশ করেছে মিয়ানমারের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইরাবতি। 

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের মামলার পর জাপানই প্রথম দেশ যারা এ বিষয়ে মিয়ানমারকে নিজেদের সমর্থনের কথা জানালো। 

গত বৃহস্পতিবারের ওই সাক্ষাতকারে জাপানের রাষ্ট্রদূত ইছিরো মারুয়ামা মিয়ানমারের নেত্রী সুচিকে বলেন, “আমি মনে করি না, মিয়ানমার সেনাবাহিনী সেখানে গণহত্যা চালিয়েছে অথবা তাদের গণহত্যার উদ্দেশ্যে ছিল। রাখাইনের সব মুসলিম বাসিন্দাদের হত্যার উদ্দেশ্য রয়েছে বলেও আমি মনে করি না।” 

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর চালানো গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে সাত লাখ রোহিঙ্গা। ফাইল ফটো/ সালাহউদ্দিন আহমেদ পলাশ

তিনি বলেন, ২০১৬ ও ২০১৭ সালে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরশা) পুলিশ পোস্টগুলোতে ধারবাহিক হামলা চালানোর প্রেক্ষিতেই সেনাবাহিনী ব্যবস্থা নেয়। 

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত নিধন শুরু করলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চুক্তি এবং বিভিন্ন সময় আশ্বাস দিলেও তা শুরু করেনি। এরমধ্যেই মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

জাতিসংঘের একাধিক কর্মকর্তার অভিযোগ, মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন চলছে। 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / জাপান / জাপান-বাংলাদেশ / রোহিঙ্গা ইস্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net