Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৯০

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
28 December, 2019, 02:15 pm
Last modified: 28 December, 2019, 07:40 pm

Related News

  • পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৪, আহত ৫০  
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • যান্ত্রিক ত্রুটিযুক্ত সোমালিয়ার বিমান সাগরের তীরে নামিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট

সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৯০

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
28 December, 2019, 02:15 pm
Last modified: 28 December, 2019, 07:40 pm
ছবি: সোমালিয়ান গণমাধ্যম হরসিদ মিডিয়া

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় সময় শনিবার সকালে শহরের একটি ব্যস্ত মোড়ে অবস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে এ বিস্ফোরণ ঘটে বলে বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে বলেছে। 

নাম না প্রকাশ করে সোমালিয়ায় কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মৃতের সংখ্যা বেড়ে ৯০ এ পৌঁছেছে। সোমালিয়ার একজন সংসদ সদস্যও, টুইটারে জানিয়েছেন, ১৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের মৃত্যুর সংবাদ শুনেছেন তিনি।

নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আবদিকাদির আবদির রহমান হাজি নামে এক ব্যক্তি দুপুরের দিকে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ পর্যন্ত আমরা ৬১টি মরদেহ এবং ৫১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়েছি। হতাহতের সংখ্যা এখানে আরও অনেক। মৃত্যুর সংখ্যাও আরও বাড়বে।

এর আগে বিস্ফোরণের কিছু সময় পরই ইব্রাহিম মোহাম্মদ নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, বিস্ফোরণটি ছিলো বিধ্বংসী। আমি নিশ্চিত করে বলছি, এতে ২০ জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। অনেকেই আহত হয়েছে। 

ওই মোড়ের পাশেই একটি পেট্রোলপাম্পে আগুন লাগায় হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে জানিয়েছে সোমালিয়ান সংবাদমাধ্যম বোরামা নিউজ।

গাড়িবোমা হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে ওই এলাকায় আল-শাবাব গোষ্ঠীর জঙ্গিরা প্রায়ই হামলা চালায়।

Related Topics

টপ নিউজ

সোমালিয়া / গাড়িবোমা বিস্ফোরণ / বোমা বিস্ফোরণ / আফ্রিকা / আন্তর্জাতিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৪, আহত ৫০  
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • যান্ত্রিক ত্রুটিযুক্ত সোমালিয়ার বিমান সাগরের তীরে নামিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net