Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 May, 2026, 10:05 pm
Last modified: 15 May, 2026, 11:56 pm

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার

নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে বিছানাকান্দি থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
টিবিএস রিপোর্ট
15 May, 2026, 10:05 pm
Last modified: 15 May, 2026, 11:56 pm
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে বিছানাকান্দি থেকেই তার লাশ উদ্ধার করা হয়।

শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে ডুবুরি দল শান্তর লাশ খুঁজে পায়। বর্তমানে তার মরদেহটি নিয়ে আসা হচ্ছে। নিহত শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ১০-১১ জনের একটি দল বিছানাকান্দি এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে স্বচ্ছ পানিতে তারা সাঁতার কাটতে নামেন। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ পাহাড়ি ঢল নামলে পানির স্রোত তীব্র আকার ধারণ করে। প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শান্ত বণিক পানিতে তলিয়ে নিখোঁজ হন।

এ সময় তার বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে দীর্ঘক্ষণ তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

শাবির পিএমই বিভাগের অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিদ রহমান অপূর্ব জানান, শান্ত তার ব্যাচের ১০-১২ জন বন্ধুর সাথে বিছানাকান্দিতে ঘুরতে এসেছিল। সোয়া ৫টার দিকে সে নিখোঁজ হয়। এ সময় তিনি অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রশাসনের বিশেষায়িত ডুবুরি দল পৌঁছাতে বিলম্ব করেছিল।

উদ্ধার তৎপরতা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানিয়েছিলেন, খবর পাওয়ার পর থেকেই তারা জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছিলেন। প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জানান, প্রতিকূল রাস্তাঘাট ও যাতায়াত ব্যবস্থার কারণে উদ্ধারকারী ও ডুবুরি দলের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছিল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর দ্রুতই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়। রাত ১০টার দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে এই ট্র্যাজিক ঘটনার সমাপ্তি ঘটে। এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Related Topics

টপ নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / মরদেহ / শিক্ষার্থী / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net