Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2026, 05:00 pm
Last modified: 05 May, 2026, 05:07 pm

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

তদন্ত সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর ধরে রাজা মিয়াকে লালন-পালন করছেন গিয়াস উদ্দিন। বানরটি সবসময় তার কাঁধে বা সঙ্গেই থাকত। কিন্তু মালিককে থানায় আটকে রাখার পর থেকেই বানরটি অস্থির হয়ে ওঠে। 
টিবিএস রিপোর্ট
05 May, 2026, 05:00 pm
Last modified: 05 May, 2026, 05:07 pm
ছবি: টিবিএস

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত অটোরিকশাচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তারের পর এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। মালিককে হারিয়ে গিয়াসের পোষা বানর 'রাজা মিয়া' এখন থানা চত্বরে অবস্থান করছে।

গত সোমবার (৪ মে) রাতে চাঁদপুর জেলার সদর উপজেলার ওয়্যারলেস এলাকা থেকে গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় গিয়াসের বিশেষ অনুরোধে তার দীর্ঘদিনের সঙ্গী বানর রাজা মিয়াকেও সঙ্গে করে থানায় নিয়ে আসা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন গেসু রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। গত শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর শনিবার ভোরে অটোরিকশাচালক রাজীবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই গিয়াস উদ্দিন বানরসহ আত্মগোপনে চলে যান। এই হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগে নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন, যেখানে গিয়াসকে প্রধান আসামি করা হয়। 

তদন্ত সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর ধরে রাজা মিয়াকে লালন-পালন করছেন গিয়াস উদ্দিন। বানরটি সবসময় তার কাঁধে বা সঙ্গেই থাকত। কিন্তু মালিককে থানায় আটকে রাখার পর থেকেই বানরটি অস্থির হয়ে ওঠে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা মিয়া পাগলের মতো তার মালিককে থানা চত্বরে খুঁজে বেড়াচ্ছে। কখনো থানার বারান্দায়, কখনো পুকুরঘাটে ঘুরে ঘুরে অদ্ভুত শব্দে ডাকছে। আবার কখনো করুণ চোখে মানুষের দিকে তাকিয়ে থাকছে। এমন দৃশ্য দেখে থানায় আসা সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরাও আবেগপ্রবণ হয়ে পড়ছেন। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, 'আসামিকে থানায় আনার কিছুক্ষণ পর পুকুরঘাট এলাকায় বানরটিকে দেখা যায়। এরপর থেকেই এটি থানার আশপাশে অবস্থান করছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে এবং তারা এসে বানরটিকে নিজেদের তত্ত্বাবধানে নেবে।' 

এদিকে বানরটিকে একনজর দেখতে থানায় কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে। কখনো থানার ভেতর দৌড়ঝাঁপ, আবার কখনো গাছের ডালে বসে থাকা—রাজা মিয়ার এমন চঞ্চলতা সামলাতে পুলিশ সদস্যদেরও হিমশিম খেতে হচ্ছে। 

হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের তদন্ত চললেও, এর মাঝেই অবুঝ প্রাণীর এমন মালিকভক্তি রায়পুর থানা এলাকার মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

Related Topics

টপ নিউজ

লক্ষ্মীপুর / গ্রেপ্তার / থানা / বানর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net