Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 April, 2026, 10:55 am
Last modified: 24 April, 2026, 10:52 am

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক

টিবিএস রিপোর্ট
24 April, 2026, 10:55 am
Last modified: 24 April, 2026, 10:52 am
ছবি: ইপিএ-ইএফই

সামনেই বড় অঙ্কের আমদানি বিল মেটানোর দায় রয়েছে। তার জেরে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রেমিট্যান্স হাউজ থেকে ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনেছে।

টিবিএস কয়েকটি ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ব্যাংকগুলো ১২২.৮৫ টাকা থেকে ১২২.৯০ টাকার মধ্যে রেমিট্যান্সের ডলার কিনেছিল।  

ব্যাংক কর্মকর্তারা বলেন, আগামী সপ্তাহে বৈদেশিক মুদ্রার বাড়তি চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলার বড় অঙ্কের আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তির কথা রয়েছে আগামী সপ্তাহে। মূলত সে কারণেই ডলার কেনার দর সামান্য বেড়েছে।

তারা আরও বলেন, মাসের প্রথম ১৫ দিন রেমিট্যান্সের প্রবাহ ভালো থাকে। তবে ১৫ থেকে ২৫ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ তুলনামূলকভাবে কম থাকে। তাতে আগামী সপ্তাহে ডলারের সরবরাহে টান পড়ার আশঙ্কা করছে ব্যাংকগুলো।

কর্মকর্তারা বলেন, বাজারে ডলারের সামগ্রিক সরবরাহ পর্যাপ্ত। তা সত্ত্বেও সম্প্রতি কয়েকটি ব্যাংক কিছুটা বেশি দামে রেমিট্যান্স কিনছে। চলতি মাসের গোড়ার দিকে ১২২.৯০ টাকার বেশি দরে ডলার কিনতে মৌখিকভাবে নিষেধ করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে সেই নির্দেশ মানছে না ব্যাংকগুলো।

বাজার বিশেষজ্ঞরা বলেন, বড় পেমেন্ট নির্ধারিত থাকায় আগামী সপ্তাহে ডলারের চাহিদা আরও বাড়তে পারে। তার জেরে ডলারের বিনিময় হারের ওপরে কিছুটা ঊর্ধ্বমুখী চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

রিজার্ভ ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসেবে গত দুই সপ্তাহে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ১৮০ মিলিয়ন ডলার কিনেছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৪৮ বিলিয়ন ডলার।  

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, বাজারে যথেষ্ট পরিমাণে ডলার সরবরাহ রয়েছে। এজন্য বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে।  

Related Topics

টপ নিউজ

ডলার / ডলারের দাম / এলসি নিষ্পত্তি / রেমিট্যান্সের ডলার / রেমিট্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net