Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জ্বালানির মূল্য বাড়লেও মূল্যস্ফীতি বাড়বে না: সংসদে যে ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2026, 06:20 pm
Last modified: 20 April, 2026, 06:29 pm

Related News

  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের

জ্বালানির মূল্য বাড়লেও মূল্যস্ফীতি বাড়বে না: সংসদে যে ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ‘মূল্যস্ফীতি সেইভাবে বৃদ্ধি পাবে না। কারণ সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশে মূল্যবৃদ্ধি হয়েছে নিতান্তই মডেস্ট (সহনীয়)।’
টিবিএস রিপোর্ট
20 April, 2026, 06:20 pm
Last modified: 20 April, 2026, 06:29 pm
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়লেও তার প্রভাবে বাজারে পণ্যমূল্য সেভাবে বৃদ্ধি পাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি এর গাণিতিক ব্যাখ্যা তুলে ধরে জানান, জ্বালানির এই মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি ঘটানোর মতো কোনো শক্তিশালী উপাদান নয়।

২০ এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তোর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনের এই সভায় সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদ সদস্য রুমিন ফারহানা তার প্রশ্নে বলেন, ইজরায়েল ও ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য ও প্রাপ্যতা—উভয়ই অনিশ্চয়তার মুখে। দেশের মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে দুই অঙ্কের ঘরে থাকার পর বর্তমানে তা ৯ শতাংশের কিছু উপরে রয়েছে। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কোনো পদক্ষেপ নেবে কি-না, তা জানতে চান তিনি।

জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, 'প্রথম কথা হলো, মূল্যস্ফীতি সেইভাবে বৃদ্ধি পাবে না। কারণ সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশে মূল্যবৃদ্ধি হয়েছে নিতান্তই মডেস্ট (সহনীয়)।'

মন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আমেরিকায় ট্যাক্সের কারণে একেক রাজ্যে জ্বালানির দাম একেক রকম। যুদ্ধ শুরু হওয়ার আগে অনেক রাজ্যে প্রতি গ্যালন (সাড়ে ৪ লিটার) তেলের দাম ২ ডলার ৭০ বা ৮০ সেন্ট ছিল, যা এখন ৫ ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশের সাথে তুলনীয় যেকোনো অর্থনীতির দেশের দিকে তাকালে দেখা যায়, সব দেশেই পেট্রোলিয়াম পণ্যের দাম অনেক বেড়েছে। অনেক দেশেই এই দাম নির্ধারণ প্রক্রিয়াটি অটোমেটেড বা স্বয়ংক্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়, যেখানে সরকারের আলাদা কোনো পদক্ষেপ নিতে হয় না।

বাংলাদেশে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে মন্ত্রী বলেন, 'ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা করা হয়েছে, অর্থাৎ ১৫ শতাংশ বেড়েছে। একটি শিল্পকারখানায় মোট উৎপাদন খরচের (কস্ট অব প্রোডাকশন) মাত্র ৭ থেকে ৮ শতাংশ থাকে জ্বালানি ব্যয়। সেই ৭-৮ শতাংশের ওপর ১৫ শতাংশ মূল্যবৃদ্ধি সামগ্রিক খরচে খুব সামান্যই প্রভাব ফেলে।'

পরিবহন খাতের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, '২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে একটি বাসের কমবেশি ২৫-৩০ লিটার ডিজেল লাগে। ৩০ লিটার ডিজেলে খরচ বেড়েছে মাত্র ৪৫০ টাকা। এই একই পরিমাণ জ্বালানি যখন একটি ট্রাকে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়, তখন এই ৪৫০ টাকার অভিঘাত পড়ে ১০ হাজার কেজি পণ্যের ওপর। ফলে প্রতি ইউনিট পণ্যের ভিত্তিতে হিসাব করলে দেখা যায়, এই বৃদ্ধি মূল্যস্ফীতি ঘটানোর মতো কোনো এলিমেন্ট নয়।'

অর্থনীতির ভারসাম্য রক্ষার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, 'আপনি অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যেতে পারবেন না যেখানে ফান্ডামেন্টাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়। সেজন্য বিশ্বের অন্যান্য দেশের মতো আমরাও মডেস্টলি এবং খুবই মডারেট বা সহনীয় পর্যায়ে মূল্যবৃদ্ধি করেছি।'

Related Topics

টপ নিউজ

বাণিজ্যমন্ত্রী / মূল্যস্ফীতি / মূল্যস্ফীতির ঝুঁকি / পণ্য / জ্বালানি / জ্বালানির দাম বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net