Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সংসদে আজ উপস্থাপিত হবে বিশেষ কমিটির প্রতিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2026, 01:25 pm
Last modified: 02 April, 2026, 01:28 pm

Related News

  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার
  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • সংসদে বাজেট আলোচনায় বরাদ্দ ৪০ ঘণ্টা, অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত 
  • সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন

সংসদে আজ উপস্থাপিত হবে বিশেষ কমিটির প্রতিবেদন

সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, কার্যপ্রণালি বিধির ২১১ বিধির ১ উপবিধি অনুসারে সংসদের বিশেষ কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন প্রতিবেদনটি উপস্থাপন করবেন।
টিবিএস রিপোর্ট
02 April, 2026, 01:25 pm
Last modified: 02 April, 2026, 01:28 pm
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম বৈঠক আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। এ বৈঠকে সংসদের বিশেষ কমিটির একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করা হবে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, কার্যপ্রণালি বিধির ২১১ বিধির ১ উপবিধি অনুসারে সংসদের বিশেষ কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন প্রতিবেদনটি উপস্থাপন করবেন।

এ পর্যন্ত বিশেষ কমিটির দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ কমিটির তৃতীয় বৈঠক হওয়ার কথা থাকলেও সংসদ সচিবালয়ের গণমাধ্যম অধিশাখা এক বার্তায় জানিয়েছে, বিশেষ কমিটির আজকের বৈঠক অনুষ্ঠিত হবে না।

বিশেষ কমিটির দ্বিতীয় ও সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত ২৯ মার্চ। ওই বৈঠকে কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা একাধিক অধ্যাদেশ নিয়ে আলোচনা করে। এর মধ্যে ছিল দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; গণভোট অধ্যাদেশ, ২০২৫; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫; এবং পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।

কমিটি এসব অধ্যাদেশের প্রয়োজনীয়তা ও যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদন আকারে তা পেশ করার সিদ্ধান্ত নেয়।

এর মধ্যে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়সহ ১৫ থেকে ১৬টি অধ্যাদেশের বিষয়ে বিরোধী দল নোট অব ডিসেন্ট বা আপত্তি দিয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া এসব নোট অব ডিসেন্ট বিশেষ কমিটির প্রতিবেদনে উল্লেখ থাকবে।

বিশেষ কমিটির সদস্য বিরোধী দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বৈঠক শেষে ২৯ মার্চ সাংবাদিকদের বলেন, "ওনাদের সংখ্যা বেশি হওয়ায় কিছুটা সংখ্যাগরিষ্ঠতার জোরে পাস করাতে চেষ্টা করেছে। মানবাধিকার, গুম, খুন প্রতিরোধ, পুলিশ, সুপ্রিম কোর্টে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা, দুদক, বিচারপতি নিয়োগের বাছাই কমিটিসহ যেসব বিষয়ে একমত হইনি, সেগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছি। সেই সংখ্যা হবে ১৪ থেকে ১৫টির মতো।"

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই এ বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ বিষয়ে ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছিল সংসদ।
 
Related Topics

টপ নিউজ

বিশেষ কমিটি / সংসদ / সংসদ অধিবেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার
  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • সংসদে বাজেট আলোচনায় বরাদ্দ ৪০ ঘণ্টা, অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত 
  • সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net