Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
হরমুজ প্রণালী বন্ধ, কয়েক দিনেই তেল উৎপাদন কমাতে বাধ্য হবে ইরাক-কুয়েত: জেপি মরগান

আন্তর্জাতিক

রয়টার্স
04 March, 2026, 12:10 pm
Last modified: 04 March, 2026, 12:13 pm

Related News

  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

হরমুজ প্রণালী বন্ধ, কয়েক দিনেই তেল উৎপাদন কমাতে বাধ্য হবে ইরাক-কুয়েত: জেপি মরগান

জেপি মরগানের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ করতে বাধ্য হওয়ার আগে ইরাকের হাতে বড়জোর তিন দিন এবং কুয়েতের হাতে ১৪ দিন সময় আছে।
রয়টার্স
04 March, 2026, 12:10 pm
Last modified: 04 March, 2026, 12:13 pm
ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তবে কয়েক দিনের মধ্যেই ইরাক এবং কুয়েতের অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। জেপি মরগানের বিশ্লেষকদের মতে, সংঘাতের অষ্টম দিনে তেলের এই সরবরাহ দৈনিক ৩৩ লাখ ব্যারেল পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জেপি মরগান মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ করতে বাধ্য হওয়ার আগে ইরাকের হাতে বড়জোর তিন দিন এবং কুয়েতের হাতে ১৪ দিন সময় আছে।

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী সরু এই জলপথটি বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন কেন্দ্র। বিশ্বের মোট উৎপাদিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।

জেপি মরগানের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে এই পথটি বন্ধ থাকলে তেলের ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। সেক্ষেত্রে সংঘাতের ১৫তম দিনে সরবরাহ দৈনিক ৩৮ লাখ ব্যারেল এবং ১৮তম দিনে ৪৭ লাখ ব্যারেল পর্যন্ত কমতে পারে।

ইরাকের দুজন তেল কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন, তেলবাহী ট্যাংকারগুলো যদি হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে না পারে এবং বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে মাত্র কয়েক দিনের মধ্যে ইরাক দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন কমাতে বাধ্য হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়ার (এসকর্ট) কাজ শুরু করতে পারে।

এদিকে, ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজে ইরান গুলিবর্ষণ করবে।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালী / তেল উৎপাদন / ইরাক / কুয়েত / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net