Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ট্রাম্পের সঙ্গে শীতল আচরণ করছেন মেলানিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 February, 2021, 04:10 pm
Last modified: 14 February, 2021, 04:44 pm

Related News

  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে শীতল আচরণ করছেন মেলানিয়া

গণমাধ্যম সূত্রে জানা গেছে যে ট্রাম্প ফ্লোরিডাতে বারবার নিজের অভিশংসন এর শুনানি টিভিতে দেখছিলেন এবং মেলানিয়া তখন রিসোর্টে স্পা নিতে ব্যস্ত ছিলেন।  
টিবিএস ডেস্ক
14 February, 2021, 04:10 pm
Last modified: 14 February, 2021, 04:44 pm

হোয়াইট হাউজ ছাড়া নিয়ে মেলানিয়া ট্রাম্প বেশ হতাশ বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। 

ওয়াশিংটন ডিসি ছাড়ার সময় পর্যন্ত মেলানিয়া ট্রাম্পের জনপ্রিয়তা ছিল সাম্প্রতিক সময়ের যেকোনো ফার্স্ট লেডির মধ্যে সবচাইতে কম।    

মেলানিয়া তার স্বামী এবং নব্য ফার্স্ট লেডি জিল বাইডেনের প্রতিও বিরক্ত বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।     

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার নির্বাচন বিরোধী ক্যাম্পেইন ও বিদ্রোহ ঘোষণার ফলে মেলানিয়ার সুনাম নষ্ট হয়েছে।  মেলানিয়ার কাছের দুই ব্যক্তি সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। 

৬ জানুয়ারির ইউএস ক্যাপিটলে আক্রমণের পর থেকে কিভাবে এই ঘটনাটি সামলাবেন তা নিয়ে মিসেস ট্রাম্প অনিশ্চয়তায় ভুগেছেন। 

ক্যাপিটলের ঘটনার নিন্দা জানাবেন নাকি নীরব থাকবেন তা নিয়ে একটি বড় রকম অস্বস্তিকর অবস্থা ও টানাপোড়েনের মধ্যে মেলানিয়াকে যেতে হয়েছে বলে সংবাদসূত্রে জানা যায়।  

প্রথমটি করলে তিনি স্বামীর রোষানলে পড়তেন এবং দ্বিতীয় কাজটি দ্বারা কুকর্মে সহযোগিতা করার মত ব্যাপার হতো।  

'তিনি বুঝতে পারছিলেন যে সামনে ব্যাপারটি কোথায় গড়াবে ! তাই একবার যখন বিদ্রোহ ঘটে গেল, তখন তিনি বুঝলেন যে তার কথা বলায় বা করায় কিছুই যায় আসবে না। ফলে তিনি নীরব থেকেছেন," সিএনএনকে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। 

শেষ পর্যন্ত ক্যাপিটল অবরোধের ৫ দিন পর সেদিনের ঘটনায় আহত-নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে মেলানিয়া ট্রাম্প একটি বিবৃতি দেন। 

এই ঘটনার পর তার প্রধান সহায়তাকারীরা পদত্যাগ করেন। 

সিএনএন সূত্র আরও জানায় যে ট্রাম্পের ওপর মেলানিয়ার ক্রোধ ও তিক্ততার সীমা বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেন পর্যন্ত গিয়েও পৌঁছেছে।  

তিনি জিল বাইডেনের দিকে গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা নিয়েও ক্ষিপ্ত।  

আরও জানা যায় যে, মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার দিন থেকে অবধি নতুন ফার্স্ট লেডির সঙ্গে কথা বলেননি।  এ ধরণের আচরণ পূর্ববর্তী কোনো ফার্স্ট লেডি করেননি, ফলে এর দ্বারা হোয়াইট হাউজের একটি ঐতিহাসিক নিয়ম ভঙ্গ হয়েছে। 

এই মুহূর্তে মেলানিয়া ট্রাম্প ও তার স্বামী নিজেদের ফ্লোরিডা রিসোর্ট মার-আ-লাগো তে সময় কাটাচ্ছেন।  

গণমাধ্যম সূত্রে জানা গেছে যে ট্রাম্প সেখানে বারবার নিজের অভিশংসন এর শুনানি টিভিতে দেখছিলেন এবং মেলানিয়া তখন রিসোর্টে স্পা নিতে ব্যস্ত ছিলেন।  

মেলানিয়ার পরিচিত একজনের সূত্রে জানা গেছে যে তিনি সেখানে খাওয়াদাওয়া ও ঘুরাঘুরি করেন, স্পা নেন এবং ট্রাম্পের সঙ্গে ডিনারও করেন। 

সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া তার 'বি বেস্ট' উদ্যোগ এর কার্যক্রম নিয়েও ব্যস্ত।  

  • সূত্রঃ ইনসাইডার

Related Topics

টপ নিউজ

মেলানিয়া / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net