Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
মিরপুরে অগ্নিকাণ্ড: রাসায়নিকের গ্যাসে আশপাশের প্রতিষ্ঠানের কর্মীরা অসুস্থ, কারখানা বন্ধ ঘোষণা

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
15 October, 2025, 03:00 pm
Last modified: 15 October, 2025, 04:11 pm

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

মিরপুরে অগ্নিকাণ্ড: রাসায়নিকের গ্যাসে আশপাশের প্রতিষ্ঠানের কর্মীরা অসুস্থ, কারখানা বন্ধ ঘোষণা

কেউ কেউ তাদের প্রতিষ্ঠান খুললেও সেগুলো আবার বন্ধ করে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। 
মো. জাহিদুল ইসলাম
15 October, 2025, 03:00 pm
Last modified: 15 October, 2025, 04:11 pm
ছবি: মো. জাহিদুল ইসলাম

ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি সাততলা পোশাক কারখানা ও সংলগ্ন রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ তাদের প্রতিষ্ঠান খুললেও সেগুলো আবার বন্ধ করে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। 

রাইজিং অ্যাপারেল লিমিটেডের এক নারী শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সকালে অফিসে প্রবেশ করতেই দেখি নাক-মুখ জ্বলে যাচ্ছে। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপরেও কাজ করার চেষ্টা করেছি কিন্তু কিছুক্ষণের মধ্যেই পড়ে যাই এবং অজ্ঞান হয়ে যাই। পরে কারখানা থেকে আমাকে বের করে প্রাথমিক চিকিৎসা দিলে কিছুটা সুস্থ ফিল করছি। কিন্তু নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমাদের সাথে অন্তত ১৫-২০ জন অসুস্থ হয়ে পড়েন। তবে সবাই ই চোখ জ্বালাপোড়া ও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এমনটা বলছিলেন।'

রাইজিং অ্যাপারেল লিমিটেডের এই কারখানাটি ঘটনাস্থল থেকে একটি গলি (সড়ক) পরে অবস্থিত।

এর পাশের অন্য একটি প্রতিষ্ঠান এম এস প্লাস্টিক থেকে দুপুর আড়াইটার দিকে এক কর্মীকে অসুস্থ অবস্থায় বের করে হাসপাতালের দিকে নেওয়া হয়।

ছবি: মো. জাহিদুল ইসলাম

এই প্রতিষ্ঠানের অন্য একজন কর্মচারী টিবিএসকে বলেন, 'আমাদের কিছু ডেলিভারির কাজ ছিলো, তাই তাকে নিয়ে প্রবেশ করেছিলাম। গ্যাসের কারণে সে অসুস্থ হয়ে পড়ায় কাজ বন্ধ রেখেছি।'

রাইজিং-এর অন্য আর একটি কারখানার কর্মচারী বিলকিস বেগম কাজ করেন সুইং সেকশনে। তিনি টিবিএসকে বলেন, 'আমাদের কারখানাও সকালে খুলেছিলো কিন্তু এক ঘণ্টা চলার পরে বন্ধ করে দেওয়া হয়। ভবনের মধ্যে গ্যাস জমে আমাদের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অন্য একটি কারখানায় ৫০ জনের বেশি অসুস্থ হয়েছে বলে আমরা জেনেছি।'

রাইজিং অ্যাপারেল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এইচআর ও কমপ্লায়েন্স) মইনুল হাসান বলেন, 'আমাদের এক একটি কারখানায় ৪০০-৫০০ জন করে শ্রমিক কাজ করেন। সকাল ৮টার দিকে অফিস খুলি এবং পৌনে ৯টার মধ্যে বন্ধ করে দেই। কারণ গ্যাস জমে থাকার কারণে অনেকেই নিশ্বাস নিতে পারছিলেন না, বিশেষ করে নারী কর্মীরা বেশি অস্বস্তি ফিল করে। ফলে সবাইকে ছুটি দিয়ে দেই।'

তিনি আরও বলেন, 'আমাদের কোনো কর্মী গুরুতর আহত না হলেও অনেকেই শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়েন। আমরা ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছি।'

ফায়ার সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজী নজমুজ্জামান বলেন, 'কেমিক্যাল গোডাউনের ভিতরে কেমিক্যালের প্রচুর সাদা ধোঁয়া। যা প্রচণ্ড বিষাক্ত, তাই এটি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। তাই আমরা সবাইকে এই এলাকা থেকে দূরে থাকার জন্য বলেছি। একইসাথে আশপাশের কারখানাগুলো ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখতে বলা হয়েছে।'

ছবি: মো. জাহিদুল ইসলাম

তিনি আরও বলেন, 'এখানে কোন ধরনের ক্যামিক্যাল ছিলো সেটা আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, কাজ চলছে। এখানে যে ক্যামিক্যাল থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে যা মানুষের ফুসফুস, হার্টসহ নানা সমস্যা হতে পারে। তাই সবার এই এলাকা থেকে যতটুকু সম্ভব দূরে থাকতে হবে।'

এই পরিস্থিতিতে রাইজিং গ্রুপের তিনটি কারখানাসহ আরো একাধিক কারখানা বন্ধ করে শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

রাইজিং অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান নার্গিস আক্তার টিবিএসকে বলেন, 'সকালে আমাদের শ্রমিকরা কাজে যোগ দিতে এলে সেখানে গ্যাসের প্রতিক্রিয়ায় কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন।  এ অবস্থায় আমরা এক্সপার্টের পরামর্শ অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। অরুনিমা অ্যাপারেলস, রাইজিং ফ্যাশন সহ আমাদের তিনটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।'

এছাড়া পাশে আরো একাধিক গার্মেন্টস ও বন্ধ করে রাখা হয়েছে বলে জানান তিনি।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে পোশাক কারখানার পাশের একটি অবৈধ রাসায়নিক গুদাম থেকে।

আগুন দ্রুতই পুরো ভবনে ছড়িয়ে পড়ে, এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

মিরপুরে আগুন / রাসায়নিক / কারখানা / শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net