Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2025, 01:10 pm
Last modified: 25 September, 2025, 06:31 pm

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন

প্রতিবেদনে বলা হয়, দাতাদের সহায়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। যুক্তরাষ্ট্র ৭২ শতাংশ ও যুক্তরাজ্য ৪৮ শতাংশ সহায়তা কমিয়েছে।
টিবিএস রিপোর্ট
25 September, 2025, 01:10 pm
Last modified: 25 September, 2025, 06:31 pm
রোহিঙ্গা শরণার্থী। ফাইল ছবি: রয়টার্স/ফাইল

বাংলাদেশে আশ্রিত ১১ লাখ ৫৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহায়তা কমলেও সরকার নজিরবিহীনভাবে ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে। এ তথ্য উঠে এসেছে কোস্ট ফাউন্ডেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে 'সাশ্রয়ী রোহিঙ্গা ব্যবস্থাপনার জন্য চাই স্থানীয় এনজিওদের নেতৃত্ব' শীর্ষক আলোচনায় এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দাতাদের সহায়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। যুক্তরাষ্ট্র ৭২ শতাংশ ও যুক্তরাজ্য ৪৮ শতাংশ সহায়তা কমিয়েছে। তবুও যুক্তরাষ্ট্র ৮৫ দশমিক ২৮ মিলিয়ন ডলার (২৪ শতাংশ) দিয়ে শীর্ষ দাতা হিসেবে রয়েছে। ইউরোপীয় কমিশন দিয়েছে ৬৬ দশমিক ৬২ মিলিয়ন ডলার (১৯ শতাংশ)।

তবে ২০২৫ সালের জন্য প্রয়োজনীয় অর্থের মাত্র ৩৮ শতাংশ পূরণ হয়েছে, যা সংকটের অষ্টম বছরে বড় আর্থিক চাপ তৈরি করছে। অর্থ বণ্টনেও বৈষম্য রয়েছে—আন্তর্জাতিক এনজিও পেয়েছে ৬৩ দশমিক ৬ শতাংশ, জাতীয় এনজিও ৩৩ দশমিক ৯ শতাংশ, আর স্থানীয় এনজিওর অংশ মাত্র ২ দশমিক ৫ শতাংশ। অথচ আন্তর্জাতিক সংস্থার ৭০ শতাংশ ব্যয় ব্যবস্থাপনা খাতে চলে যায়, যেখানে স্থানীয় এনজিওগুলো অনেক কম খরচে কাজ করতে পারে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠক। ছবি: টিবিএস

গবেষকদের মতে, বর্তমান তহবিল কাঠামোয় বড় পরিবর্তন দরকার। তাদের সুপারিশ হলো—কমপক্ষে ৫০ শতাংশ ফান্ড সরাসরি স্থানীয় এনজিওকে দেওয়া, কক্সবাজার থেকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার অফিস সরিয়ে খরচ কমানো এবং রোহিঙ্গাদের জীবিকা উন্নয়নে বিনিয়োগ বাড়ানো।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা অধীনের সমন্বয়ক নিখিল ভদ্র বলেন, "কক্সবাজারের স্থানীয় জনগণ জীবন-জীবিকায় সংকটে, আর রোহিঙ্গারা আন্তর্জাতিক তহবিলের ওপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদে রোহিঙ্গাদের থাকার কারণে ফান্ড সীমিত, এবং বাংলাদেশের নিয়ন্ত্রণও কম। তাই সহায়তা স্থানীয় এনজিওর মাধ্যমে সমন্বিতভাবে পরিচালনা করা জরুরি, যাতে সাহায্য সঠিকভাবে পৌঁছায় এবং স্থানীয় জনগণও উপকৃত হয়।"

তিনি আরও আশা প্রকাশ করেন, সরকার জাতিসংঘ ও দাতা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন এবং সহায়তার ধারাবাহিকতা নিশ্চিত করবে।

কোস্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, "২০১৭ সালে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল। আজ ফান্ড সংকটের মধ্যে পুরো দায়ভার বাংলাদেশ কেন বহন করবে? এটি আন্তর্জাতিক দায়িত্ব; দাতা দেশ ও জাতিসংঘকে সমানভাবে প্রত্যাবাসন ও খরচের দায়িত্ব নিতে হবে।"

সংস্থাটির পরিচালক মুস্তফা কামাল আখন্দ বলেন, "বড় দেশগুলো এ সংকটে ভূমিকা নিচ্ছে না; সব দায় এখন বাংলাদেশের কাঁধে। আমরা সাত বছর ধরে বলছি—মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন জরুরি।"

তিনি আরও বলেন, "প্রত্যাবাসন না হলে স্থানীয় মানুষ ও রোহিঙ্গাদের সহাবস্থান, পরিবেশ, শ্রম ও শিক্ষা—সবই ঝুঁকির মধ্যে পড়বে। আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ সরাসরি বাস্তবায়ন করতে হবে এবং স্থানীয়দের ক্ষমতায়ন বাড়াতে হবে। আমরা চাই বাংলাদেশ আত্মমর্যাদাশীল ও শান্তিপূর্ণ জাতি হিসেবে এগিয়ে যাক।"

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / রোহিঙ্গা ইস্যু / রোহিঙ্গা সংকট / রোহিঙ্গাদের জন্য সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net