Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
আগামী এক বছরে সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2025, 03:20 pm
Last modified: 02 July, 2025, 03:21 pm

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

আগামী এক বছরে সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: আসিফ নজরুল

তিনি বলেন, "মালয়েশিয়া বিষয়ে একটা হাইপ উঠেছে যে তারা ১০-১২ লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসেছি। মালয়েশিয়া আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলেও ৩০-৪০ হাজার কর্মী নেবে।"
টিবিএস রিপোর্ট
02 July, 2025, 03:20 pm
Last modified: 02 July, 2025, 03:21 pm
ছবি: টিবিএস

মালয়েশিয়ায় ১০-১২ লাখ কর্মী যাওয়ার যে গুঞ্জন চলছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, "মালয়েশিয়া বিষয়ে একটা হাইপ উঠেছে যে তারা ১০-১২ লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসেছি। মালয়েশিয়া আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলেও ৩০-৪০ হাজার কর্মী নেবে।"

আজ বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত 'জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, "আগের সরকার চুক্তি করেছে—তারা (মালয়েশিয়া) রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে, আমরা সেখান থেকে নির্ধারণ করব। এটা দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি, যেটাকে আমরা সিন্ডিকেট বলি। এখন আমরা দায়িত্ব নেওয়ার পর সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না। কিন্তু সিন্ডিকেট বন্ধ করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে, আর সেটা তো মালয়েশিয়া সরকারকে জোর করে করা যাবে না—তাদের সঙ্গে সমঝোতা করতে হবে।"

তিনি আরও বলেন, "চুক্তি যদি পরিবর্তন না করে, তাহলে আমার সামনে দুইটা পথ খোলা আছে। এক—তাদের দেওয়া ২৫, ৫০ বা ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক পাঠানো। দুই—তাদের বলা যে আমরা লোকই পাঠাব না। আমি যদি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই, সবাই বলবে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। আবার যদি না পাঠাই, তাহলে ৪০ হাজার কর্মী যেতে পারবে না। মালয়েশিয়া এটা মনে রাখবে। এর ফলে ভবিষ্যতে এক-দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে।"

জাপানের শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, "জাপানে কর্মীর চাহিদা আছে। কিন্তু প্রশ্ন হলো, সেই চাহিদা পূরণের সক্ষমতা আমাদের আছে কি? আমাদের অদক্ষ শ্রমিক আছে। ভাষা শিখছে, কিন্তু দক্ষ হতে পারছে না। তাই সমাধান একটাই—জাপানের চাহিদা অনুযায়ী আমাদের কর্মীদের দক্ষ করে তুলতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা 'জাপান সেল' করেছি। সেখানে একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরি হবে। পাশাপাশি কর্মীদের দক্ষ করে তুলতে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের চিন্তা করছি। জাপানি উদ্যোক্তাদের বলেছি—আপনারা টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) পরিচালনার দায়িত্ব নিন। আপনারা জাপান থেকে প্রশিক্ষক এনে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিন। পুরো টিটিসি আপনাদের দিয়ে দেব। ইতোমধ্যে মনোহরদী টিটিসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছি, আপনারা আপনাদের মতো করে গড়ে তুলুন।"

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / অভিবাসী কর্মী / অভিবাসী / মালয়েশিয়ায় কর্মী পাঠানো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net