Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নির্বাচনের আগে বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তাদের ডিসি পদে নিয়োগে পুনর্বিবেচনা করছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
17 June, 2025, 10:30 am
Last modified: 17 June, 2025, 10:33 am

Related News

  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য

নির্বাচনের আগে বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তাদের ডিসি পদে নিয়োগে পুনর্বিবেচনা করছে সরকার

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ২১ জুন সকাল সাড়ে ৯টা থেকে ডিসি নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে। 
টিবিএস রিপোর্ট 
17 June, 2025, 10:30 am
Last modified: 17 June, 2025, 10:33 am
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগাম প্রস্তুতির জন্য জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন করে বিসিএস ২৮ তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নিয়েছে সরকার। 

এই পরিপ্রেক্ষিতে ব্যাচের ৪০ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ২১ জুন সকাল সাড়ে ৯টা থেকে ডিসি নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমিত না নিয়ে সাক্ষাৎকারে অনুপস্থিত থাকা 'বাঞ্ছনীয়' নয়। তবে আগে ডিসি ফিট লিস্টে সাক্ষাৎকারে অংশগ্রহণ ঐচ্ছিক ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ২১ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রশাসন সাজানো শুরু করবে সরকার। এ জন্য খুব সতর্কতার সঙ্গে কর্মকর্তাদের বাছাই করা হচ্ছে। 

তিনি আরও বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পাওয়াদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার চিন্তা রয়েছে।

বিসিএস ২৮ তম ব্যাচে প্রশাসন ক্যাডারের ১৮৪ জন কর্মকর্তা রয়েছেন। প্রথম ধাপে আইডি নম্বর ১৬৩৩৯ থেকে ১৬৩৯৭ পর্যন্ত কর্মকর্তাদের ফিট লিস্টের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। 

সূত্র জানায়, ডিসি পদে নিয়োগের জন্য নতুন করে ২৮ তম ব্যাচের ১৫৮ জন কর্মকর্তাকে বিবেচনায় নেওয়া হবে। এর আগে ২৫ ও ২৭ তম ব্যাচের ২৫০ জনের বেশি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে একটি লিস্ট তৈরি করে রাখা হয়েছে।  

আগামী বছরের ফেব্রুয়ারিতে বা সর্বোচ্চ এপ্রিলের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার ঘোষণা রয়েছে অন্তর্বর্তী সরকারের। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদুল আযহার আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। 

এরপর যুক্তরাজ্য সফরে গিয়ে বিএনপিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গত ১৩ জুন বৈঠকের পরে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন করার যেতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।  

প্রধান উপদেষ্টার দেওয়া এই সময়সীমা সামনে রেখেই আগামী নির্বাচনের সময় মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাদের রাখা হবে, সতর্কতার সঙ্গে তাঁদের তালিকা করছে সরকার।

ভোটের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকেরা (ডিসি)। আর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন পুলিশ সুপাররা (এসপি)। এ দুই পদে নতুন কর্মকর্তাদের পদায়নের প্রক্রিয়া চলছে। 

বর্তমানে ২৪তম ব্যাচের ২৬ জন, ২৫তম ব্যাচের ২৫ জন এবং ২৭তম ব্যাচের ১৩ কর্মকর্তা ডিসির দায়িত্বে আছেন। ২৪তম ব্যাচের ২৬ জনের মধ্যে ২১ জন সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের শিগগিরই ডিসির দায়িত্ব থেকে শিগগিরই প্রত্যাহার করা হতে পারে।

এদিকে বর্তমানে ২৪, ২৫ ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা এসপির দায়িত্বে আছেন। নির্বাচনের আগে ২৮তম ব্যাচের কিছু কর্মকর্তাকে এসপি পদে পদায়ন করা হতে পারে বলে সূত্র জানিয়েছে। 

এর মধ্যে, ১৫ জুন ৪ জন অতিরিক্ত ডিআইজি পদে পরিবর্তন এনেছে জননিরাপত্তা বিভাগ। 

তবে বিগত তিন জাতীয় নির্বাচনে ডিসির দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। যাদের চাকরি ২৫ বছর পূর্ণ হয়নি তাদের ওএসডি করা হয়েছে।

তবে অতীতের অভিজ্ঞতা সত্ত্বেও, বর্তমান সরকার নির্বাচনের আগে ডিসি নিয়োগ সম্পন্নকরণে দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে।

Related Topics

টপ নিউজ

২৮ তম বিসিএস / কর্মকর্তা / আসন্ন নির্বাচন / জাতীয় নির্বাচন / ডিসি পদে নিয়োগ / এসপি পদে নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net